Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home ৩ হাজার বছর আগের জাহাজের সন্ধান, এখনো অক্ষত মালামাল
আন্তর্জাতিক

৩ হাজার বছর আগের জাহাজের সন্ধান, এখনো অক্ষত মালামাল

By Tarek HasanJune 22, 20242 Mins Read
Advertisement

আন্তর্জাতিক ডেস্ক : ৩ হাজার ৩০০ বছর আগের একটি জাহাজের সন্ধান পাওয়া গেছে ইসরাইলে। ইসরাইলের উত্তর উপকূলে পাওয়া এই জাহাজটির ধ্বংসাবশেষ থেকে বেশকিছু মালামাল সংগ্রহ করা হয়েছে। উদ্ধারকৃত সেসব সরঞ্জামের সবই ছিল অক্ষত।

মালামাল

ধারণা করা হচ্ছে, সন্ধান পাওয়া জাহাজটি খ্রিষ্টপূর্ব ১৩ বা ১৪ শতকের। ব্রোঞ্জ যুগের সে সময় সামুদ্রিক বাণিজ্যের উত্থান হচ্ছিল। বৃহস্পতিবার দেশটির পুরাকীর্তি কর্তৃপক্ষ ইসরাইল অ্যান্টিকুইটিস অথরিটি (আইএএ) বিষয়টি নিশ্চিত করেছে। খবর এএফপি ও বিবিসির।

ইসরাইলের উত্তর উপকূল থেকে ৯০ কিলোমিটার দূরে ভূমধ্যসাগরের তলদেশের ৫ হাজার ৯০৫ ফুট গভীরতায় জাহাজটি পাওয়া গেছে। নিয়মিত তেল ও গ্যাস জরিপের সময় এ ধ্বংসাবশেষ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, জাহাজটি ৩ হাজার ৩০০ বছরের পুরোনো। জাহাজটিতে শত শত অক্ষত মালামাল পাওয়া গেছে। ইসরাইলের অ্যান্টিকুইটিস অথরিটির (আইএএ) বিশেষজ্ঞরা বলছেন, ওই সময়ের নাবিকরা আকাশের নেভিগেশন ব্যবহার করে সূর্য ও তারার অবস্থান জেনে সমুদ্রে চলাচল করতে সক্ষম হয়েছিলেন।

আইএএ আরও বলছে, জাহাজের ধ্বংসাবশেষ এ অঞ্চলে পাওয়া ‘প্রথম ও প্রাচীনতম’। সম্ভবত কোনো ঝড়ের সময় বা জলদস্যুদের আক্রমণের কারণে জাহাজটি ডুবে গিয়েছিল। রোবটের মাধ্যমে সমুদ্রের তলদেশ থেকে সন্ধান পাওয়া জাহাজটি থেকে মালামাল উদ্ধার করা হচ্ছে। ইসরায়েল অ্যান্টিকুইটিস অথরিটি এই ছবি প্রকাশ করেছে। আইএএর সমুদ্র ইউনিটের প্রধান জ্যাকব শারভিট বলেছেন, প্রাচীন নাবিকদের নৌ চলাচল দক্ষতার তথ্য এ জাহাজের সন্ধান পাওয়ার পরই জানা গেছে।

তিনি আরও বলেন, ‘এ থেকে বলা যায়, কোনো উপকূল ছাড়াই আমাদের পূর্বপুরুষেরা ভূমধ্যসাগর অতিক্রম করতে সক্ষম ছিলেন।’ মূলত, লন্ডনে তালিকাভুক্ত এনার্জি সংস্থা এনার্জিন সমুদ্রের তলদেশে জাহাজটির সন্ধান পায়। জাহাজটিতে শতাধিক মালামালের মধ্যে দুই হাতলবিশিষ্ট জগ পাওয়া গেছে। এসব জগে ব্রোঞ্জ যুগে সমুদ্রে মদ বা জলপাই তেলের মতো পণ্য সংরক্ষণ করা হয়েছিল।

জ্যাকব শারভিট এক বিবৃতিতে বলেছেন, এটি ব্রোঞ্জ যুগের শেষের দিকে একটি সুপরিচিত ঘটনা। এটি একটি বিশ্বমানের ইতিহাস-পরিবর্তনকারী আবিষ্কার। এনার্জিনের এনভায়রনমেন্ট লিড কার্নিত বাহার্তান বলেন, ‘আমরা যখন তাদের (আইএএ) কাছে ছবিগুলো পাঠিয়েছিলাম, তখন তাদের কাছে এটি চাঞ্চল্যকর আবিষ্কারে পরিণত হয়েছিল। এটা আমরা কল্পনাও করতে পারিনি।’

উত্তর কোরিয়াকে অস্ত্র দেওয়ার ইঙ্গিত পুতিনের

এনার্জিন জাহাজটি থেকে কিছু মালামাল বের করতে কাজ শুরু করেছে। শিগগিরই সেসব জনসাধারণের সামনে উপস্থাপন করা হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
৩ অক্ষত আগের আন্তর্জাতিক ইসরাইল এখনো জাহাজের বছর মালামাল সন্ধান হাজার
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
জাহাজ

৪০ দিনের বেশি বহির্নোঙরে অবস্থান, ১৩ জাহাজকে জরিমানা

February 2, 2026
ঢাকায় তুরস্কের ভিসা আবেদন কেন্দ্র চালু

ঢাকায় ভিসা আবেদন কেন্দ্র চালু তুরস্কের, ফি কত?

February 1, 2026
কবে থেকে শুরু রোজা

রোজা কবে শুরু, জানালেন জ্যোতির্বিদরা

February 1, 2026
Latest News
জাহাজ

৪০ দিনের বেশি বহির্নোঙরে অবস্থান, ১৩ জাহাজকে জরিমানা

ঢাকায় তুরস্কের ভিসা আবেদন কেন্দ্র চালু

ঢাকায় ভিসা আবেদন কেন্দ্র চালু তুরস্কের, ফি কত?

কবে থেকে শুরু রোজা

রোজা কবে শুরু, জানালেন জ্যোতির্বিদরা

ভারতে আরেক প্রাণঘাতী ভাইরাস

এবার ভারতে আরেক প্রাণঘাতী ভাইরাসের হানা,সতর্কতা জারি

হরমুজ প্রণালী

হরমুজ প্রণালী বন্ধ করে দিলে কী হতে পারে, কেন এতো গুরুত্বপূর্ণ এই প্রণালী

কবে থেকে শুরু হবে রোজা

জ্যোতির্বিদরা জানালেন, কবে থেকে শুরু হবে রোজা

ঢাকা–ওয়াশিংটন

ঢাকা–ওয়াশিংটন চুক্তিতে কমবে পাল্টা শুল্ক

ট্রাম্প

ভেনেজুয়েলা থেকে তেল আমদানি করবে ভারত : ট্রাম্প

পবিত্র রমজান মাস

পবিত্র রমজান মাস শুরু হতে পারে কবে?

ইরান-যুক্তরাষ্ট্র

অবশেষে চুক্তিতে পৌঁছানোর পদক্ষেপ ইরান-যুক্তরাষ্ট্রের

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.