বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দেশের ক্রিকেট ইতিহাসে অবদান রাখা সাবেক ও বর্তমান অধিনায়কদের সম্মান জানাতে নতুন উদ্যোগ গ্রহণ করেছে। রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত অনুষ্ঠানে মোট ৩২ জন পুরুষ ও নারী অধিনায়কের হাতে ‘ক্যাপ্টেনস কার্ড’ তুলে দেওয়া হয়।

ক্যাপ্টেনস কার্ড

Advertisement

বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবালের উদ্যোগে চালু হওয়া এই ‘ক্যাপ্টেনস কার্ড’ বাংলাদেশের ক্রিকেটে নতুন সংযোজন হিসেবে যুক্ত হলো। ১৯৭৭ সাল থেকে জাতীয় দলকে নেতৃত্ব দেওয়া সব অধিনায়কই এই সম্মাননার আওতায় এসেছেন।

অনুষ্ঠানে বেশিরভাগ অধিনায়ক উপস্থিত থাকলেও সাকিব আল হাসান, মাশরাফি বিন মর্তুজা, নাঈমুর রহমান দুর্জয়, খালেদ মাসুদ পাইলট ও আমিনুল ইসলাম বুলবুলসহ কয়েকজন অনুপস্থিত ছিলেন। তাদের সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগ করা হয়েছে এবং সুবিধাজনক সময়ে কার্ড গ্রহণের অনুরোধ জানানো হয়েছে বলে জানান তামিম।

তামিম ইকবালের ভাষ্য অনুযায়ী, ‘ক্যাপ্টেনস কার্ড’ মূলত সাবেক ও বর্তমান অধিনায়কদের জন্য আজীবন সম্মাননা ও বিশেষ সুবিধার একটি পরিচয়পত্র। এই কার্ডের মাধ্যমে তারা আইসিসি, এসিসি, দ্বিপাক্ষিক সিরিজ এবং বিপিএলসহ বিভিন্ন ক্রিকেট ইভেন্টে স্টেডিয়ামে প্রবেশের সুযোগ পাবেন।

এছাড়া কার্ডধারীরা হেলথ ইন্স্যুরেন্স সুবিধা, বিসিবির মেডিকেল সাপোর্ট এবং স্টেডিয়ামে ভিআইপি পার্কিং সুবিধাও পাবেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.