মালয়েশিয়া থেকে প্রায় ৩৪ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ভিড়েছে ‘শান গাং ফা শিয়ান’ নামে আরও একটি জাহাজ। চীনের পতাকাবাহী এই জাহাজটি ভোর ৪টার দিকে বহির্নোঙরে এসে পৌঁছায়। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর বাংলাদেশে ডিজেল নিয়ে আসা দশম জাহাজ এটি।

এর আগে গতকাল শুক্রবার সকালে সিঙ্গাপুর থেকে ২৭ হাজার ৩০০ টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ভিড়ে ‘এমটি ইউয়ান জিং হে’ নামের একটি জাহাজ। পরে তেল খালাসের জন্য দুপুরে জাহাজটিকে বন্দরের ডলফিন জেটিতে নিয়ে আসা হয়।
সর্বশেষ গত ৩১ মার্চ মালয়েশিয়া থেকে ২৭ হাজার ৩০০ মেট্রিক টন পরিশোধিত ডিজেল নিয়ে ‘পিভিটি সোলানা’ নামে একটি জাহাজ চট্টগ্রাম বন্দরের ডলফিন জেটিতে এসে খালাস কার্যক্রম সম্পন্ন করে।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
এদিকে বিপিসি জানিয়েছে, জ্বালানি সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে আগামী দুই সপ্তাহের মধ্যে অকটেনবাহী আরও দুটি জাহাজ বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


