Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home স্লাইডার ঐতিহাসিক নির্বাচনের মাধ্যমে ৩৬ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে বাংলাদেশ
রাজনীতি স্লাইডার

ঐতিহাসিক নির্বাচনের মাধ্যমে ৩৬ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে বাংলাদেশ

By Shamim RezaFebruary 11, 20263 Mins Read

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মোড় ঘুরিয়ে দিতে যাচ্ছে। ১৯৯১ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত—মাঝখানে তত্ত্বাবধায়ক সরকারের প্রায় দুই বছর বাদ দিলে—প্রায় সাড়ে তিন দশক দেশের শাসনক্ষমতা আবর্তিত হয়েছে দুই নারী নেত্রীকে কেন্দ্র করে।

পুরুষ প্রধানমন্ত্রী

Advertisement

২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান, শেখ হাসিনার পদত্যাগ এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যু—এই দুই ঘটনার পর এবার ১২ ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে দেশ পেতে যাচ্ছে নতুন এক অধ্যায়ের সূচনা।

১৯৯১ সালে স্বৈরশাসক এইচ এম এরশাদের পতনের পর বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন। এরপর শেখ হাসিনা ও খালেদা জিয়াকে কেন্দ্র করেই রাজনীতি আবর্তিত হয়েছে।

২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা পদত্যাগ করেন এবং দেশত্যাগ করেন। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকায় দলটি এবারের নির্বাচনে অংশ নিচ্ছে না।

অন্যদিকে, গত ৩০ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় খালেদা জিয়ার মৃত্যু ঘটে। ফলে কার্যত অবসান ঘটে ‘দুই নেত্রী’র যুগের।

এবারের নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বী শক্তিগুলোর নেতৃত্বে কোনো নারী নেই। বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন তারেক রহমান। বিএনপি জয়ী হলে তিনিই হবেন সম্ভাব্য প্রধানমন্ত্রী—এমনটাই রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা।

অন্যদিকে, জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটও মাঠে সক্রিয়। এই জোট থেকেও পুরুষ নেতৃত্বই সরকারপ্রধান হবেন বলে রাজনৈতিক মহলে আলোচনা রয়েছে।

১৯৮৯-১৯৯০ সালে কাজী জাফর আহমদ ছিলেন বাংলাদেশের সর্বশেষ পুরুষ প্রধানমন্ত্রী। ১৯৯১ সালের নির্বাচনের মাধ্যমে শুরু হয় নারী নেতৃত্বের দীর্ঘ অধ্যায়। সেই হিসাবে প্রায় ৩৬ বছর পর জাতীয় নির্বাচনের মাধ্যমে আবারও একজন পুরুষ প্রধানমন্ত্রী শপথ নিতে যাচ্ছেন—যা সংসদীয় ইতিহাসে এক তাৎপর্যপূর্ণ পরিবর্তন।

বাংলাদেশের স্বাধীনতা-পরবর্তী সময়ের প্রধানমন্ত্রীদের সংক্ষিপ্ত তালিকা:

* তাজউদ্দীন আহমদ (১৯৭১-১৯৭২)

* শেখ মুজিবুর রহমান (১৯৭২-১৯৭৫)

* মুহাম্মদ মনসুর আলী (১৯৭৫)

* শাহ আজিজুর রহমান (১৯৭৯-১৯৮২)

* আতাউর রহমান খান (১৯৮৪-১৯৮৫)

* মিজানুর রহমান চৌধুরী (১৯৮৬-১৯৮৮)

* মওদুদ আহমদ (১৯৮৮-১৯৮৯)

* কাজী জাফর আহমদ (১৯৮৯-১৯৯০)

* খালেদা জিয়া (১৯৯১-১৯৯৬, ১৯৯৬, ২০০১-২০০৬)

* শেখ হাসিনা (১৯৯৬-২০০১, ২০০৯-২০২৪)

২০১৪ সালের নির্বাচনকে বলা হয় ‘বিনা প্রতিদ্বন্দ্বিতার’, ২০১৮ সালের নির্বাচনকে ‘রাতের ভোটের’ এবং ২০২৪ সালের নির্বাচনকে ‘ডামি ভোটের’ নির্বাচন—এমন সমালোচনা রাজনৈতিক মহলে রয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন তাই কেবল ক্ষমতার পালাবদল নয়, বরং গণতন্ত্রের গ্রহণযোগ্যতা পুনর্গঠনের এক পরীক্ষাও বটে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক কাজী মোহাম্মাদ মাহবুবুর রহমান বলেন, “গত তিন দশকে নারী নেতৃত্ব বাংলাদেশের রাজনীতিতে শক্ত অবস্থান তৈরি করেছিল। কিন্তু শেখ হাসিনার অনুপস্থিতি এবং খালেদা জিয়ার মৃত্যু—এই দুই বাস্তবতায় ক্ষমতার কেন্দ্রে পুরুষ নেতৃত্বের প্রত্যাবর্তন এখন সময়ের ব্যাপার।”

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

নতুন সূর্যোদয়ের প্রতীক্ষা

স্বাধীনতার পর থেকে বহু রাজনৈতিক উত্থান-পতনের সাক্ষী বাংলাদেশ। তবে ‘দুই নেত্রী’র যুগ’ ছিল দীর্ঘতম ও প্রভাবশালী অধ্যায়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সেই অধ্যায়ের সমাপ্তি টেনে নতুন রাজনৈতিক বাস্তবতার সূচনা করতে যাচ্ছে। বাংলাদেশ এখন অপেক্ষায়—নতুন নেতৃত্ব কি স্থিতিশীলতা, গণতান্ত্রিক সংস্কার ও রাজনৈতিক সহাবস্থানের নতুন দিগন্ত উন্মোচন করতে পারবে?

সূত্র : দৈনিক ইত্তেফাক

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
রুমিন ফারহানা

শেখ হাসিনার দেশে ফিরতে আইনগত বাধা আছে কি না, জানালেন রুমিন ফারহানা

July 6, 2026
পে স্কেল

নতুন পে স্কেল একবারেই বাস্তবায়ন করা হবে

July 6, 2026
PM

নিরাপত্তা কৌশল যেন সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী

July 5, 2026

Latest News

রুমিন ফারহানা

শেখ হাসিনার দেশে ফিরতে আইনগত বাধা আছে কি না, জানালেন রুমিন ফারহানা

পে স্কেল

নতুন পে স্কেল একবারেই বাস্তবায়ন করা হবে

PM

নিরাপত্তা কৌশল যেন সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী

পে-স্কেলের গেজেট

পে-স্কেলের গেজেট জুলাইয়ে হচ্ছে না, চূড়ান্ত সময় নির্ধারণ

Ministry-of-Education

মাদরাসার শিক্ষক-কর্মচারীদের বেতন নিয়ে যা জানা গেল

আবেগাপ্লুত প্রধানমন্ত্রী

জুলাই শহীদের মায়ের কান্নায় আবেগাপ্লুত প্রধানমন্ত্রী

A Lig

আজীবন বিএনপি করে মরতে চান আওয়ামী লীগ নেতা

পূর্বাচল

পূর্বাচলকে ঢাকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিকার সভায় অনুমোদন

নাহিদ

৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলে না দিলে জনগণ খুলে দেবে : নাহিদ

জামায়াত

ঢাকায় ৫ আগস্ট গণমিছিলের ডাক জামায়াতের

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa