নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন জোরদার করতে প্রান্তিক ও স্বল্প আয়ের পরিবারগুলোকে সহায়তা দিচ্ছে সরকার। প্রাথমিক পর্যায়ে দেশের ১৩টি জেলা ও ৩টি সিটি করপোরেশনে মোট ৩৭ হাজার ৮১৪টি পরিবারের নারী প্রধানের হাতে ‘ফ্যামিলি কার্ড’-এর মাধ্যমে প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা করে প্রদান করা হয়েছে।

ফ্যামিলি কার্ড

Advertisement

বুধবার (২৯ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য মো. রবিউল আওয়ালের এক লিখিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান এ তথ্য জানান।

প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার একটি নিরাপদ, বৈষম্যহীন ও জলবায়ু সহনশীল দেশ গড়ে তুলতে কাজ করছে, যেখানে নারী ও শিশুরা টেকসই উন্নয়নের সমান অংশীদার হবে এবং ভবিষ্যৎ প্রজন্ম পাবে সমৃদ্ধ বাংলাদেশ। নারী ও শিশুর সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

এসব উদ্যোগের মধ্যে রয়েছে—দরিদ্র ও অসচ্ছল নারীদের সহায়তায় ঝুঁকিপূর্ণ নারী ভাতা কর্মসূচি, গর্ভবতী মা ও শিশুর পুষ্টি নিশ্চিত করতে মা ও শিশু সহায়তা কর্মসূচি, নারীদের আত্মকর্মসংস্থানের জন্য ক্ষুদ্রঋণ সুবিধা এবং নারী উদ্যোক্তাদের পণ্য বাজারজাত করতে জয়িতা ফাউন্ডেশনের কার্যক্রম।

তিনি আরও জানান, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে বিভিন্ন আইন প্রণয়ন ও বাস্তবায়নের পাশাপাশি টোলমুক্ত সহায়তা নম্বর, একক সংকট সহায়তা কেন্দ্র, ফরেনসিক ডিএনএ পরীক্ষাগার, ট্রমা পরামর্শ কেন্দ্র এবং নারী, শিশু ও কিশোরীদের জন্য নিরাপদ আশ্রয়কেন্দ্র চালু রয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, মা ও শিশু সহায়তা কর্মসূচি ধাপে ধাপে সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। এ কর্মসূচিতে আর্থিক সহায়তার পরিমাণ ও উপকারভোগীর সংখ্যা বাড়ানো, গর্ভকালীন ও প্রসব-পরবর্তী সেবা অন্তর্ভুক্ত করা, টিকাদান ও প্রাতিষ্ঠানিক প্রসবের সুবিধা যুক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.