তিন দিনের রাষ্ট্রীয় সফরে আগামীকাল রবিবার (৭ জুন) রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তার সফরসঙ্গী হিসেবে থাকছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির।

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ার পর এটি ড. খলিলুর রহমানের প্রথম বিদেশ সফর। এই সফরে দ্বিপক্ষীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় ছাড়াও জাতিসংঘের সাধারণ পরিষদের আসন্ন অধিবেশন এবং আন্তর্জাতিক নানা ইস্যু নিয়ে আলোচনা হতে পারে বলে জানা গেছে।
জাতিসংঘ ও বহুপক্ষীয় কূটনীতিতে সমন্বয়ের অংশ হিসেবে টেকসই উন্নয়ন এবং জাতিসংঘ সংস্কারসহ বিভিন্ন বিষয়ে দুই দেশের সহযোগিতা রয়েছে। পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় এসব বিষয় আলোচনায় বিশেষ গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



