জুমবাংলা ডেস্ক : নতুন করে অন্তর্বর্তী সরকারে আরো তিন উপদেষ্টা যুক্ত হওয়ায় দায়িত্ব কমল প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের। সবশেষ ৬টি মন্ত্রণালয়ের দায়িত্ব নিজের কাছে রেখেছিলেন প্রধান উপদেষ্টা। এবার আরো দুটি মন্ত্রণালয়ের দায়িত্ব অন্যদের বুঝিয়ে দিয়েছেন তিনি। রবিবার (১০ নভেম্বর) সন্ধ্যায় নতুন তিন উপদেষ্টাকে শপথ পাঠ করান রাষ্ট্রপ্রতি।

d.younus

Advertisement

এরপরই এক প্রজ্ঞাপনের মাধ্যমে উপদেষ্টাদের দায়িত্ব পুনর্বণ্টন করা হয়েছে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ স্বাক্ষরিত প্রজ্ঞাপন থেকে জানা গেছে, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের হাতে থাকা ছয়টি মন্ত্রণালয়ের মধ্যে দুটির দায়িত্ব বণ্টন করা হয়েছে। তিনি ছেড়েছেন খাদ্য মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব।

খাদ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা করা হয়েছে এতদিন প্রধান উপদেষ্টার কার্যালয়ে সংযুক্ত থাকা আলী ইমাম মজুমদারকে। আর বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন হাসান আরিফ।

ক্যারিবিয় সফরে ছুটি চান মোস্তাফিজ

এখন প্রধান উপদেষ্টার হাতে থাকল চারটি মন্ত্রণালয়। প্রধান উপদেষ্টা মন্ত্রিপরিষদ বিভাগের পাশাপাশি প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্ব সামলাবেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.