জুমবাংলা ডেস্ক : ইলিশের সবচেয়ে বড় বাজার চাঁদপুর বড় স্টেশন মৎস্য অবতরণকেন্দ্রে বেড়েছে ইলিশের আমদানি। কিন্তু দাম কমছে না। এ বাজারে দুই কেজি সাইজের এক হালি ইলিশের দাম ২৮ হাজার টাকা হাঁকিয়েছেন এক মাছ বিক্রেতা।

Ilish

Advertisement

তার দাবি, মাছগুলো চাঁদপুরের পদ্মা নদীর। যদিও আরেক ব্যবসায়ী বলছেন, দুই কেজি ওজনের এসব মাছ চাঁদপুরের নয়, এগুলো বার্মিজ।

সোমবার (১৬ সেপ্টেম্বর) চাঁদপুর বড় স্টেশন মাছঘাট ঘুরে দেখা যায়, ক্রেতা, ব্যবসায়ী আর শ্রমিকের ভিড়ে পা রাখাই কঠিন। দেশের বিভিন্ন স্থান থেকে ক্রেতারা আসছেন ইলিশ কিনতে। দাম চড়া দেখে হতাশা প্রকাশ করছেন ক্রেতারা।

চাঁদপুর বড় স্টেশনের মৎস্য অবতরণকেন্দ্রের অন্যতম মাছ বিক্রেতা হৃদয় বলেন, ‘আমার এখানে দুই কেজি সাইজের ওপরে বড় সাইজের চারটি ইলিশ আছে। সকালে মাছগুলো বাজারে এনেছি। এ চারটি মাছ সাড়ে ৮ কেজি ওজন হবে।’

তিনি এই মাছের প্রতিকেজির দাম হাঁকেন ৩ হাজার ৫০০ টাকা। সে হিসেবে প্রতিটি মাছের দাম পড়বে ৭ হাজার টাকার বেশি। অর্থাৎ এই মাছ বিক্রেতা চারটি ইলিশের দাম হাঁকিয়েছেন ২৮ হাজার টাকা।

এত দাম চাওয়ার কারণ ব্যাখ্যায় এই বিক্রেতা বলেন, ‘এগুলো চাঁদপুরের নদীর অরিজিনাল ইলিশ। মাছগুলো পুরোপুরি ফ্রেশ এবং তাজা। বড় মাছ, তাই সামান্য ডিম হবে।’

চাঁদপুর বড় স্টেশন মৎস্য বণিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক শবে বরাত সরকার বলেন, ‘বাজারে এখন ছোট মাছের আমদানি বেশি হচ্ছে। যেগুলো ৪-৫টা মাছে এক কেজি ওজন হয়। এই সাইজের মাছ ৫০০ থেকে সাড়ে ৫০০ টাকা। আর এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ১৭০০ টাকা দরে।

বাজারে দুই কেজি ওজনের ইলিশ চড়া দাম চাওয়া হচ্ছে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এগুলো বার্মিজ। দুই কেজি ওজনের মাছ এখন আমাদের এখানে নাই। তারা হয়তো মিথ্যা কথা বলছে। চাঁদপুরের নদীতে দেড় কেজি ওজনের মাছ পাওয়াটাই কঠিন। দুই কেজি পাবো কোথায়?’

কারাগার থেকে পালিয়ে যাওয়া ৯০০ বন্দি এখনো পলাতক : আইজি প্রিজন্স

তিনি বলেন, ‘আগামী মাসে অভিযান শুরু হতে পারে। হয়তো আর দুই সপ্তাহ মাছ ধরার সুযোগ থাকবে। এই সময়ের মধ্যে মাছের আমদানি কতটা হবে তা বলতে পারছি না।’

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.