সবশেষ ২০২২ সালে শেষবার অনুশকা শর্মা প্রযোজিত ‘মাই’ সিনেমাতে অভিনয় করেছিলেন রাইমা সেন। ৪ বছর আবারো হিন্দি সিনেমায় ফিরলেন এই অভিনেত্রী।

হনসল মেহতা পরিচালিত ‘ফ্যামিলি বিজনেস’ সিনেমায় দেখা যাবে রাইমাকে। চলতি বছরেই মুক্তি পাওয়ার কথা এটি।
এক সাক্ষাৎকারে রাইমা জানিয়েছেন, বলিউডে ফেরাটা সহজ ছিল না। দীর্ঘ সময় লেগেছে, তবে এই প্রত্যাবর্তন নিয়ে তিনি যথেষ্ট উৎসাহী।
প্রায় ২৬ বছরের ক্যারিয়ারে অনেক ওঠাপড়া দেখেছেন রাইমা। তবে বলিউডে কাজ করাও তার কাছে একেবারে আলাদা অধ্যায় বলে মনে করেন তিনি।
তবে এখন তার দৃষ্টিভঙ্গি অনেকটাই বদলেছে।
রাইমা জানিয়েছেন, বলিউডে প্রতিযোগিতা এতটাই বেশি যে এখানে খুব বাছবিচার করে কাজ করার সুযোগ নেই। তার কথায়, এখানে আমি খুব বেশি বেছে কাজ করতে পারি না, কারণ প্রতিযোগিতা অনেক বেশি- বাংলা ইন্ডাস্ট্রির তুলনায় অনেকটাই কঠিন।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
একইসঙ্গে ‘নেপোটিজম’ প্রসঙ্গেও নিজের মতামত জানিয়েছেন তিনি। রাইমার মতে, পরিবার থেকে সুযোগ মিলতে পারে ঠিকই, কিন্তু শেষ পর্যন্ত টিকে থাকতে হলে নিজেকে প্রমাণ করতেই হয়। তার কথায়, ইন্ডাস্ট্রিতে শেষ পর্যন্ত টিকে থাকেন যোগ্যরাই।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


