শুটিং সেটে সহঅভিনেত্রী সামিয়া অথৈকে মারধরের অভিযোগকে কেন্দ্র করে ছোট পর্দার জনপ্রিয় মুখ তানজিন তিশাকে নিয়ে তৈরি হয়েছে নতুন বিতর্ক। তিশাকে নিয়ে অথৈয়ের করা অভিযোগগুলোর মধ্যে আলোচনায় এসেছে ৪০-৫০ মিনিট ওয়াশরুমে অবস্থান এবং শরীর থেকে গন্ধ আসার প্রসঙ্গ। এবার সামিয়া অথৈর এমন মন্তব্যের জবাব দিয়েছেন তানজিন তিশা। নিজের অবস্থান ব্যাখ্যা করে তিনি জানিয়েছেন, দীর্ঘ সময় ওয়াশরুমে থাকার পেছনে ছিল চরিত্রের প্রয়োজন ও শুটিংয়ের পরিবেশ।

ঘটনার সূত্রপাত গতকাল মঙ্গলবার বিকালে। এদিন ফেসবুক লাইভে এসে অথৈ দাবি করেন, নাটকের দৃশ্য ধারণের সময় স্ক্রিপ্টের বাইরে গিয়ে তিশা প্রকাশ্যে তাকে জোরে চড় থাপ্পড় মারেন।
মারধরের ঘটনার পর শুটিং ছেড়ে ঢাকাই চলে আসেন অভিনেত্রী অথৈ। এ সময় ফেসবুক লাইভে এসে তিনি বলেন, একটি দৃশ্যে সহশিল্পী তানজিন তিশাকে আমার চড় মারার দৃশ্য ছিল। গল্পে তিশার চরিত্রটি পাগলের। পরিচালক আমাকে বুঝিয়ে দিয়েছিলেন কিভাবে চড় মারতে হবে। আমি একদমই আলতোভাবে তাকে চড় মারি। কিন্তু ঘটনার পরেই তিশা আপুর মতো সিনিয়র শিল্পী আমাকে পাল্টা চড় মারেন। শুধু তা-ই নয়, শুটিংয়ে সবার সামনে একের পর এক মারেন।
তিনি আরও অভিযোগ করেন, গতকালও একটি দৃশ্যের শুটিং করতে গিয়ে হাতে আঘাত দিয়েছেন। আমি কিছু বলিনি। আজ আবার এমন ঘটনা কোনোভাবেই মানতে পারছি না। তিনি সিনের মধ্যেই আমাকে মেরেছেন, মেরে গাল ফুলিয়ে দিয়েছেন। আমার চোখ ফুলে গেছে। আমার জীবনে শুটিংয়ে এমন অভিজ্ঞতা কখনও হয়নি। আমি এ ঘটনার বিচার চাই।
এরপর তিনি অথৈ বলেন, আমি উনাকে বলেছি আপু এইটা আপনি কী করলেন। এটা তো সিনের মধ্যে ছিল না। এরপর আমাকে যা তা বলে গালিগালাজ করেছেন। আমি জানি না, উনি আসলে কিছু খেয়েছেন কি না। কারণ গতকালও খারাপ আচারণ করেছেন। ৪০-৫০ মিনিট ধরে বাথরুমের মধ্যে আটকা থাকতেন। কি খায় না খায় আমি জানি না ওনার গা থেকে গন্ধ আসে। কেমন যেন পাগলের মতো আচারণ করছেন।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
অথৈর অভিযোগের প্রেক্ষিতে মুখ খুলেছেন অভিনেত্রী তানজিন তিশা। তিনি বলেন, আমি যে চরিত্রে অভিনয় করছি সেখানে পরিষ্কার থাকার কোনো সুযোগ নেই। সারাদিন আমাকে গোবরের পাশে, নদীর মধ্যে, মাটির মধ্যে ও বালুর মধ্যে থাকতে হয়েছে এবং শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছিল। এমতাবস্থায় একজন নারী শিল্পী হয়ে অন্য একজন নারী শিল্পীর ওয়াশরুমে থাকা বা পরিষ্কার হওয়া নিয়ে এ ধরণের মন্তব্য করা আমার কাছে অত্যন্ত দুঃখজনক মনে হয়। আমি শুধু এটাই বলব, যা যা বলা হয়েছে তা পুরোপুরি একটি ব্যক্তিগত আক্রমণ ছাড়া আর কিছুই নয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


