গত অক্টোবর মাসে গোপনে বাগদান সেরেছেন দক্ষিণী তারকা জুটি রাশমিকা মান্দানা ও বিজয় দেবরাকোন্ডা। বর্তমানে তাদের বিয়ে নিয়ে আলোচনা তুঙ্গে। শুরুতে খবর ছড়িয়েছিল, ২ ফেব্রুয়ারি চার হাত এক হচ্ছে তারকা জুটির। পরে রাশমিকার ঘনিষ্ঠ সূত্র তা ভুয়া খবর বলে জানায়।

এবার শোনা যাচ্ছে, আগামী ২৬ ফেব্রুয়ারি বিয়ে হতে পারে তাদের। সঙ্গে প্রকাশ্যে এসেছে বিয়ের আয়োজনের সম্ভাব্য স্থান নিয়েও নতুন তথ্য। ভারতীয় একাধিক গণমাধ্যম বলছে, শুরুতে শোনা গিয়েছিল উদয়পুরে বসতে যাচ্ছে তাদের বিয়ের আসর। কিন্তু পরে নাকি ভেন্যু পরিবর্তন কেরা হয়েছে।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
রাজস্থানের পিচোলা হ্রদের ধারে অবস্থিত ৪০০ বছরের পুরনো একটি প্রাসাদেই নাকি বসবে রাশমিকা ও বিজয়ের বিয়ের অনুষ্ঠান। তবে বিয়ে নিয়ে এখনও মুখে কলুপ এঁটে রেখেছেন তারকা জুটি। বাগদানের বিষয়টিও তারা আনুষ্ঠানিকভাবে স্বীকার করেননি। বিয়েতে সংবাদমাধ্যম ও আলোকচিত্রীদের এড়িয়ে চলার পরিকল্পনাও রয়েছে তাদের।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


