মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, অতীতে অব্যবস্থাপনার কারণে মানুষকে যানজটে ভোগান্তিতে পড়তে হয়েছে। তবে এবার আগাম প্রস্তুতি নেওয়ার পাশাপাশি সার্বক্ষণিক তদারকি করা হচ্ছে। জনগণের দুর্ভোগ কমাতেই আমরা সড়কে নেমেছি এবং নির্বাচিত প্রতিনিধি হিসেবে জনগণের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে।

টুকু

Advertisement

বুধবার (১৮ মার্চ) দুপুরে এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ঈদে ঘরমুখো মানুষের যাতায়াত পরিস্থিতি পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, ঈদের ছুটিতে যাতে মানুষ কোনো ধরনের ভোগান্তির শিকার না হন, সে জন্য মহাসড়কে সার্বক্ষণিক নজরদারি করা হচ্ছে। গার্মেন্টসসহ বিভিন্ন খাতের ছুটি শুরু হওয়ায় আজ প্রায় ৪০ লাখের বেশি মানুষ এই মহাসড়ক ব্যবহার করবেন। এ কারণে আগেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে—ঈদযাত্রায় যেন কোনোভাবেই মানুষ ভোগান্তিতে না পড়েন। সেই নির্দেশনা বাস্তবায়নে সংশ্লিষ্ট সব সংস্থা সমন্বিতভাবে কাজ করছে। তার আশাবাদ, আল্লাহর রহমতে কেউ যানজটে পড়বেন না এবং সবাই নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছাতে পারবেন।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, এখন পর্যন্ত মহাসড়কের কোথাও কোনো যানজট নেই, যান চলাচল স্বাভাবিক রয়েছে। যান চলাচল সচল রাখতে আইনশৃঙ্খলা বাহিনী মাঠে কাজ করছে এবং গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। পাশাপাশি বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তারাও সরাসরি তদারকি করছেন।

এসময় উপস্থিত ছিলেন রেজাউল করিম মল্লিক এবং মুহাম্মদ শামসুল আলম সরকারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.