Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home ৪৩তম বিসিএসের নন-ক্যাডারের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
জাতীয়

৪৩তম বিসিএসের নন-ক্যাডারের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

By Tarek HasanDecember 16, 20232 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : ৪৩তম বিসিএসের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের জন্য ৯ম থেকে ১২তম গ্রেডভুক্ত নন-ক্যাডার পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। নন-ক্যাডারে ১ হাজার ৩৪২ জনকে নিয়োগ দেওয়া হবে। পিএসসির ওয়েবসাইটে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

৪৩তম বিসিএস

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪৩তম বিসিএসের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্য থেকে যেসব প্রার্থী ৯ম থেকে ১২তম গ্রেডভুক্ত নন-ক্যাডার পদে চাকরি পেতে আগ্রহী, এমন প্রার্থীদের ‘নন-ক্যাডার পদে নিয়োগ (বিশেষ) বিধিমালা, ২০২৩’ অনুযায়ী পছন্দক্রম আহ্বান করা হচ্ছে। মোট ১ হাজার ৩৪২ জনকে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ৯ম গ্রেডে ১৯৬, ১০তম গ্রেডে ৮৬১, ১১তম গ্রেডে ৬ এবং ১২তম গ্রেডে ২৭৯ জনকে নিয়োগ দেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ৪৩তম বিসিএস পরীক্ষা ২০২০–এর মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্য থেকে যারা ‘নন-ক্যাডার পদে নিয়োগ (বিশেষ) বিধিমালা-২০২৩’ অনুযায়ী ৯ম থেকে ১২তম গ্রেডের নন-ক্যাডার পদে চাকরি পেতে আগ্রহী, তাদের কাছ থেকে সংশ্লিষ্ট নিয়োগবিধি অনুযায়ী যোগ্যতা রয়েছে, এমন প্রার্থীদের মেধার ভিত্তিতে বাছাইপূর্বক সুপারিশের জন্য পছন্দক্রম আহ্বান করা হচ্ছে। অনলাইনে এই পছন্দক্রমের আবেদন করতে হবে।

‘বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা, ২০১৪’ অনুযায়ী ক্যাডার পদে সুপারিশের পর অবশিষ্ট প্রার্থীদের মধ্য থেকে নন-ক্যাডার পদে সুপারিশের কার্যক্রম গ্রহণ করা হবে।

৪৩তম বিসিএসের নন-ক্যাডার পদের অনলাইন আবেদনপত্র পূরণের সময় প্রার্থী কর্তৃক ইতোমধ্যে পূরণ করা ৪৩তম বিসিএসের অনলাইন আবেদনপত্র (বিপিএসসি ফরম-১) অনুযায়ী শিক্ষাগত যোগ্যতার সঙ্গে সামঞ্জস্য ৯ম থেকে ১২তম গ্রেডের নন-ক্যাডার পদগুলো দৃশ্যমান হবে।

দৃশ্যমান পদ থেকে পছন্দক্রম উল্লেখ করে নন-ক্যাডার পদের জন্য নির্ধারিত অনলাইন অ্যাপ্লিকেশন ফরম প্রার্থী কর্তৃক পূরণ করে ১৭ থেকে ১৯ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে জমা দিতে হবে। প্রার্থীদেরকে সব নন-ক্যাডার পদের পছন্দক্রম একই সঙ্গে সাবমিট করতে হবে। এই সময়ের আগে বা পরে কোনো আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।

সাধারণ নির্দেশাবলি ও তথ্য এই লিংকে জানা যাবে। এ ছাড়া বিজ্ঞপ্তির ৪ নম্বর অনুচ্ছেদে উল্লিখিত তারিখে অফিস চলাকালে ০১৫৫৫৫৫৫১৫০ ও ০১৫৫৫৫৫৫১৫১ নম্বরে যোগাযোগ করে কারিগরি অস্পষ্টতা সম্পর্কে সহায়তা পাওয়া যাবে।

সাকিবের খেলা ও রাজনীতি নিয়ে যে মন্তব্য করলেন আশরাফুল

নন-ক্যাডার পদে নিয়োগ লাভে আগ্রহী প্রার্থীকে সব পদ বা পদগুলোর নাম অগ্রাধিকার ক্রমানুসারে তাঁর পছন্দক্রম কমিশন কর্তৃক নির্ধারিত অনলাইন আবেদনে উল্লেখ করতে হবে। যেকোনো প্রার্থী নন-ক্যাডার পদে [৯ম থেকে ১২তম গ্রেড] যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারবেন। এই বিজ্ঞপ্তি অনুযায়ী পছন্দক্রম প্রদানকারী প্রার্থীর নন-ক্যাডার পদে চাকরিপ্রাপ্তির নিশ্চয়তা প্রদান করবে না বা অধিকার জন্মাবে না। সংশ্লিষ্ট পদে নিয়োগের যোগ্যতা ও মেধার ভিত্তিতে প্রার্থীর পছন্দক্রম অনুযায়ী সুপারিশ করা হবে।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
‘জাতীয় ৪৩তম ৪৩তম বিসিএস নন-ক্যাডারের নিয়োগ, প্রকাশ বিজ্ঞপ্তি, বিসিএসের
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
ইসি সচিব

নির্বাচন উপলক্ষে ৭ দিন মাঠে থাকবেন ভ্রাম্যমাণ আদালত : ইসি সচিব

February 6, 2026
তিন কমিশনার

তিন কমিশনারসহ কাস্টমসের ৩৮ কর্মকর্তা বদলি

February 6, 2026
একুশে পদক

একুশে পদক পাচ্ছেন ৯ ব্যক্তি ও এক প্রতিষ্ঠান

February 6, 2026
Latest News
ইসি সচিব

নির্বাচন উপলক্ষে ৭ দিন মাঠে থাকবেন ভ্রাম্যমাণ আদালত : ইসি সচিব

তিন কমিশনার

তিন কমিশনারসহ কাস্টমসের ৩৮ কর্মকর্তা বদলি

একুশে পদক

একুশে পদক পাচ্ছেন ৯ ব্যক্তি ও এক প্রতিষ্ঠান

ভোট কেন্দ্র

এনআইডি নাম্বার দিয়ে যেভাবে জানবেন আপনার ভোট কেন্দ্রের নাম

অমর একুশে বইমেলা

অমর একুশে বইমেলা শুরুর তারিখ নিয়ে ক্ষুব্ধ প্রকাশকরা

কমিশনার

নতুন সংসদ সদস্যদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার

শীত নিয়ে নতুন বার্তা

শীত নিয়ে আবহাওয়া অধিদপ্তরের নতুন বার্তা

সুযোগ

‘স্বাধীন বাংলাদেশের বাস্তবতায় জামায়াতে ইসলামীকে সমর্থনের সুযোগ নেই’

বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আগামীকাল ৬ ঘন্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

নীতি

‘ভালো নেতা ও নীতি চাই, অন্যথায় মুক্তি সম্ভব নয়’

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.