৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষা-২০২৫-এর মাধ্যমে ৩ হাজার ২৬৩ জনকে বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) বিভিন্ন ক্যাডারের প্রবেশ পদে নিয়োগ দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ নিয়ে প্রজ্ঞাপ জারি করা হয়েছে।
স্বাস্থ্য ক্যাডারের সরকারি সার্জন পদে ২ হাজার ৯৮৪ জন ও সহকারী ডেন্টাল সার্জন পদে ২৭৯ জনকে নিয়োগ দেয়া হয়েছে।
এর আগে গত ১১ সেপ্টেম্বর ৪৮তম বিশেষ বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করে সরকারি কর্ম কমিশন (পিএসপি)।
গত বছরের ২৯ মে ৪৮তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। ওই বিসিএসের মাধ্যমে তিন হাজার চিকিৎসক নিয়োগের কথা বলা হয়। এর মধ্যে সহকারী সার্জনের শূন্য পদ ২ হাজার ৭০০টি ও সহকারী ডেন্টাল সার্জন ৩০০টি। পরে আরও ৫০০ পদ বাড়ানো হয়।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
চলমান বিসিএসগুলোতে ৪ হাজার ৫২৩ জন চিকিৎসক নিয়োগ প্রক্রিয়াধীন। ৪৮তম বিশেষ বিসিএসে সুপারিশপ্রাপ্ত ও চলমান অন্যান্য বিসিএসের চিকিৎসকেরা যোগদান করলে আর কোনো শূন্য পদ থাকবে না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


