তীব্র যানজট আর অন্তহীন ভোগান্তির মধ্য দিয়ে শেষ হলো ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের ঈদযাত্রা। এবারের ঈদযাত্রার প্রধান ৪ দিনে যমুনা সেতু দিয়ে রেকর্ড ১ লাখ ৯৫ হাজার ২৯৩টি যানবাহন পারাপার হয়েছে। এর মাধ্যমে সরকারের টোল আদায় হয়েছে মোট ১৪ কোটি ১৬ লাখ ৮৯ হাজার ৯০০ টাকা।গত ২৪ মে থেকে শুরু করে ২৭ মে (ঈদের আগের দিন) রাত ১২টা পর্যন্ত পারাপার হওয়া ছোট-বড় যানবাহনের হিসাব থেকে এই তথ্য জানা গেছে।

টোল

Advertisement

বৃহস্পতিবার (২৮ মে) রাতে যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।৪ দিনের যান চলাচল ও টোল আদায়ের খতিয়ানসাধারণ মানুষের পড়ার সুবিধার্থে চার দিনের জটিল হিসাবটি নিচে তুলে ধরা হলো:

তারিখপারাপার হওয়া মোট যানবাহনউত্তরবঙ্গগামী যানবাহনঢাকাগামী যানবাহনমোট টোল আদায় (টাকা)২৪ ২৫ মে সেতু দিয়ে ৫৩ হাজার ২৪৬ টি যানবাহন পারাপার হয়। এর মধ্যে উত্তরবঙ্গগামী ৩২ হাজার ১৮৬টি যানবাহন পারাপার হয়। এতে টোল আদায় হয়েছে ১ কোটি ৯৬ লাখ ৪০ হাজার ৭শ’ টাকা। অপরদিকে ঢাকাগামী ২১ হাজার ৬০ টি যানবাহন পারাপার হয়। এর বিপরীতে টোল আদায় ১ কোটি ৮১ লাখ ১৭ হাজার ৫শ’ টাকা।

২৬ মে সেতু দিয়ে ৫৬ হাজার ২৩৯ টি যানবাহন পারাপার হয়। এর মধ্যে উত্তরবঙ্গগামী ৩৬ হাজার ৪২৬ টি যানবাহন পারাপার হয়। এতে টোল আদায় হয়েছে ২ কোটি ২১ লাখ ৪ হাজার ২শ’ টাকা। অপরদিকে ঢাকাগামী ১৯ হাজার ৮১৩টি যানবাহন পারাপার হয়। এর বিপরীতে টোল আদায় ১ কোটি ৬১ লাখ ৯২ হাজার ৮৫০ টাকা।

ঈদের আগের দিন ২৭ মে সেতু দিয়ে ৪৫ হাজার ৮৮৯টি যানবাহন পারাপার হয়। এর মধ্যে উত্তরবঙ্গগামী ৩২ হাজার ৯০৭ টি যানবাহন পারাপার হয়। এতে টোল আদায় হয় ২ কোটি ৩৯ লাখ ৮৫ হাজার ৭৫০ টাকা। অপরদিকে ঢাকাগামী ১২ হাজার ৯৮২টি যানবাহন পারাপার হয়েছে। এর বিপরীতে টোল আদায় ১ কোটি ১১ লাখ ৬ হাজার ৯শ’ টাকা।

ঈদযাত্রার শেষ দিনে বুধবার ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক দিয়ে তীব্র যানজটে ঘরমুখো মানুষকে চরম ভোগান্তিতে পড়তে হয়। পরে ২০ ঘণ্টা পর যানবাহন স্বাভাবিক হয়। যানজট নিরসনে পুলিশ ও যমুনা সেতু কর্তৃপক্ষ নিরলসভাবে কাজ করে।

যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, ঈদযাত্রায় যমুনা সেতুর দুই পাশ দিয়ে ৯টি করে মোট ১৮ বুথ দিয়ে যানবাহন পারাপার হয়। এর মধ্যে আলাদা করে দুইটি করে বুথ দিয়ে মোটরসাইকেল পারাপার হয়। ফিরতি পথেও আমাদের একই প্রস্ততি থাকবে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.