জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে সভাপতি নির্বাচিত হওয়া বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান আগামী ৪ জুন দেশে ফিরবেন বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তিনি জানান, টেলিফোনে তিনি ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন এবং এ বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গেও কথা বলেছেন। উভয় পক্ষই নিশ্চিত করেছেন, আগামী বৃহস্পতিবার (৪ জুন) সকালে যুক্তরাষ্ট্র থেকে তিনি বাংলাদেশে ফিরে আসবেন।
শায়রুল কবির খান আরও বলেন, এই নির্বাচনের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বের সিদ্ধান্ত বাস্তবায়িত হয়েছে, যা দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন। এতে বাংলাদেশ গর্বিত।
ড. খলিলুর রহমানের এই সাফল্যে সংশ্লিষ্টরা তাকে পুনরায় অভিনন্দন জানিয়েছেন এবং তার জন্য দোয়া কামনা করেছেন। তিনি আগামী এক বছর এই দায়িত্ব পালন করবেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



