ব্যাংকে রাখা অর্থের ওপর আবগারি শুল্কের ক্ষেত্রে বড় পরিবর্তন এনেছে সরকার। আগামী অর্থবছর থেকে ব্যাংক হিসাবের স্থিতি ৪ লাখ টাকা পর্যন্ত হলে কোনো আবগারি শুল্ক দিতে হবে না।

বর্তমানে এই শুল্কমুক্ত সীমা ৩ লাখ টাকা পর্যন্ত রয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ক্ষুদ্র আমানতকারীদের স্বস্তি দিতে এ সীমা আরও ১ লাখ টাকা বাড়ানো হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাব উপস্থাপন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বাজেটের মোট আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা।
বাজেটের সঙ্গে অর্থ বিলে আনা সংশোধনীতে এই পরিবর্তনের কথা উল্লেখ করা হয়। এতে বলা হয়েছে, এখন থেকে ব্যাংকে ৪ লাখ টাকা পর্যন্ত জমা থাকলে কোনো আবগারি শুল্ক প্রযোজ্য হবে না।
এছাড়া নতুন নিয়ম অনুযায়ী, একটি ঋণ হিসাবের বিপরীতে শুধুমাত্র একবারই আবগারি শুল্ক কাটা হবে।
অন্যদিকে, জুয়েলারি সেবার ক্ষেত্রে ভ্যাট কাঠামোতেও পরিবর্তন আনা হয়েছে। ৫ শতাংশ ভ্যাটের পরিবর্তে এখন প্রতি ভরিতে ২ হাজার ৫০০ টাকা সুনির্দিষ্ট ভ্যাট নির্ধারণ করা হয়েছে, যা আগামী অর্থবছর থেকে কার্যকর হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



