Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home রাজনীতি যশোরের পাঁচ আসনে বিএনপির ভরাডুবির কারণ
রাজনীতি

যশোরের পাঁচ আসনে বিএনপির ভরাডুবির কারণ

By Shamim Rezaফেব্রুয়ারি 16, 2026Updated:ফেব্রুয়ারি 16, 20265 Mins Read

ত্রয়োদশ সংসদ নির্বাচনে যশোরে ‘ভূমিধস’ বিজয় হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর। ছয়টি আসনের মধ্যে পাঁচটিতে বিজয়ী হয়েছেন দলটির প্রার্থীরা। মাত্র একটিতে বিএনপি জয়লাভ করলেও জামায়াতে প্রার্থীর সঙ্গে ভোটের ব্যবধান সামন্য।

বিএনপির ভরাডুবি

Advertisement

বিগত নির্বাচনগুলোতে আওয়ামী লীগ-বিএনপি আধিক্য দেখালেও এবার জামায়াতের বিজয়ে হতবাক জেলার রাজনৈতিক বোদ্ধারা। ফলাফল ঘোষণার পর থেকেই চায়ের দোকান কিংবা আড্ডায় চলছে দল দুটির প্রার্থীদের জয় পরাজয়ের নানা বিশ্লেষণ। স্থানীয় ভোটার ও নেতারা বলছেন, মনোনয়ন যথাযথ না হওয়া, নিজ দলের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় এবং বিভেদের কারণে বিএনপির এই ভরাডুবি।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন বলেন, “যশোরের মতো জায়গায় জয়-পরাজয়ের পরিসংখ্যানটা আমাদের জন্য উদ্বেগের বিষয় ও কষ্টকরও বটে। পরাজয় নিয়ে নানা কারণ খুঁজে বের করছি আমরা। কিছু কিছু নেতা মনোনয়ন বঞ্চিত হয়ে মাঠে না থাকার অভিযোগ উঠেছে। তাদের মাঠে না থাকার প্রভাব পড়েছে। এ ব্যাপারে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”

যশোর -১ (শার্শা) আসনে প্রাথমিক মনোনয়ন পেয়েছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি। তিনি মনোনয়ন পাওয়ায় তৃর্ণমূলের নেতাকর্মীদের মধ্যে গণজোয়ার সৃষ্টি হয়। পরবর্তীতে তৃপ্তিকে বাদ দিয়ে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটনকে। এরপর ক্ষোভে নিষ্ক্রিয় হয়ে যান তৃপ্তির অনুসারীরা। মাঠে সেভাবে কাজ করতে দেখা যায়নি সাবেক সভাপতি খায়রুজ্জামান মধু ও বর্তমান সভাপতি হাসান জহিরের অনুসারীদের।

নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির কয়েকজন নেতা জানান, আসনটিতে অভিজ্ঞ ও পরিচিত প্রার্থী জামায়াতের আজিজুর রহমান। তার বিপরীতে বিএনপির প্রার্থী একেবারেই তরুণ নুরুজ্জামান লিটন। দলীয় নেতাকর্মী ছাড়া সাধারণ ভোটারদের কাছে তেমন পরিচিত নন তিনি।

স্থানীয় ভোটাররা বলছেন, শার্শার রাজনীতিতে তৃপ্তি, হাসান জহির, কিংবা মধুর মতো অভিজ্ঞ ব্যক্তিদের মনোনয়ন না দেওয়াতে আসনটিতে ধরাশায়ী হয়েছে বিএনপি। পাশাপাশি নানা অপকর্মে জড়িত বিএনপি প্রার্থীর সমর্থকরা। এ কারণে সাধারণ ভোটাররা এবার বিএনপির প্রার্থীর মনোনয়নকে ইতিবাচকভাবে গ্রহণ করেননি।

নির্বাচনের ফল বিশ্লেষণ করে দেখা যায়, এই আসনে দাড়িপাল্লা প্রতীকে জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা আজিজুর রহমান ভোট পেয়েছেন ১ লাখ ১৯ হাজার ৯৩টি। ধানের শীষ প্রতীকে বিএনপির নুরুজ্জামান লিটন পেয়েছেন ৯৩ হাজার ৫৪২টি ভোট। দুই প্রার্থীর ভোটের ব্যবধান ২৫ হাজার ৫৫১টি।

প্রার্থী বদল করে শার্শার মতো বিএনপি ধরাশায়ী হয়েছে যশোর-৬ আসনটিতেও। এই আসনে প্রথমে মনোনয়ন পান ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় কমিটির সভাপতি রওনকূল ইসলাম শ্রাবণ। পরে তাকে বাদ দিয়ে মনোনয়ন দেওয়া হয় উপজেলা সভাপতি আবুল হোসেন আজাদকে।

বিএনপির নেতাকর্মীরা জানান, শ্রাবণ দলীয় প্রধান তারেক রহমানের আস্থাভাজন। তিনি দলীয় মনোনয়ন পাওয়ার পরে তৃর্ণমূলের নেতাকর্মীরা উজ্জ্ববিত হয়। পরে আজাদ চূড়ান্ত মনোনয়ন পেলে বিএনপির বড় একটি অংশ নাখোশ হয়। কেননা, আজাদ টানা ২৫ বছর উপজেলা বিএনপির নেতৃত্ব থাকলেও নির্যাতিতদের পাশে ছিলেন না। জনগণের কাছে তার গ্রহণযোগ্যতা ছিল কম।

ভোটাররা জানান, জামায়াতের প্রার্থী মোক্তার আলী মাঠে কাজ করে তার দলকে সুসংগঠিত করেছেন। কার্যত সাধারণ ভোটাররা তাদের প্রতিফলন ঘটিয়েছে ভোটার মাঠে।

এই আসনে জামায়াতে ইসলামীর মুক্তার আলী ৯২ হাজার ২৫৩টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম আবুল হোসেন আজাদ ধানের শীষ প্রতীকে ভোট পেয়েছেন ৭৯ হাজার ৯৭৯টি।

যশোর -৫ আসনে দলীয় মনোনয়ন পান উপজেলা বিএনপির সভাপতি শহীদ ইকবাল। পরবর্তীকে তাকে বাদ দিয়ে মনোনয়ন দেওয়া হয় জমিয়তে উলামায়ের কেন্দ্রীয় নেতা রশিদ আহম্মাদকে। পরে এই আসনে স্বতন্ত্র হন শহীদ ইকবাল। ফলে বিএনপি দুটি গ্রুপে বিভক্ত হলে এর ফায়দা পান জামায়াতের প্রার্থী গাজী এনামুল হক। নিজ দল ছাড়াও সংখ্যালঘু অধ্যুষিত এলাকার ভোট টানতে পারায় আসনটিতে জয় বঞ্চিত হতে হয়নি এনামুলকে।

এই আসনে ১ লাখ ৩২ হাজার ৮৫৮টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন জামায়াতে ইসলামীর গাজী এনামুল হক। তার নিকটতম স্বতন্ত্র ‘কলস’ প্রতীকে শহিদ ইকবাল পেয়েছেন ৮৫ হাজার ৫১৭টি। বিএনপির রশিদ আহমদ পেয়েছেন ৫৫ হাজার ৪১৯টি ভোট।

খুলনা বিভাগে বিএনপির একমাত্র নারী প্রার্থী ছিলেন যশোর-২ আসনে সাবিরা সুলতানা মুন্নি। ঝিকরগাছা-চৌগাছা নিয়ে গঠিত এই আসনে বিএনপির মনোনয়ন চেয়েছিলেন হাফ ডজন নেতা। সাবিরার মনোনয়ন বাতিল চেয়ে বিক্ষোভ, দলীয় হাইকমান্ডের কছে স্মারকলিপি দেন মনোনয়ন বঞ্চিতরা। ফলে দলীয় প্রার্থী ও বঞ্চিতদের মধ্যে গ্রুপিং প্রকট হয়ে ওঠে। এমনকি নির্বাচনি প্রচার শুরু করলেও বঞ্চিতরা পাশে ছিলেন না সাবিরার।

মনোনয়ন বঞ্চিতদের অসহযোগিতায় আসনটি পরাজয় হয়েছে বলে মনে করছেন দলীয় নেতাকর্মীরা। সাবিরা সুলতানা বলেন, “প্রথম থেকেই জেলা ও উপজেলা বিএনপির নেতৃত্ব পর্যায়ের কারো সহযোগিতা পায়নি।” দলীয় গ্রুপিংয়ের সঙ্গে ভোটের মাঠে জামায়াতের প্রার্থীর টাকার ছড়াছড়িতে তার পরাজয় হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

এই আসনে ১ লাখ ৭১ হাজার ৯৯১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন দাড়িপাল্লা প্রতীকের ডা. মোসলেহ উদ্দিন ফরিদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ধানের শীষের সাবিরা সুলতানা পেয়েছেন ১ লাখ ৪৬ হাজার ৩২২ ভোট।

যশোর-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ছিলেন কৃষকদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক টিএস আইয়ুব। ঋণখেলাপিতে তার মনোনয়ন বাতিল হলে কপাল খোলে অভয়নগর উপজেলা বিএনপির সভাপতি মতিয়ার ফারাজীর। ফারাজী মনোনয়ন পেলে ভোটের মাঠে নিষ্ক্রিয় হয়ে যান টিএস আইয়ুবের অনুসারীরা

আসনে দাড়িপাল্লা প্রতীকে জয়ী হয়েছেন যশোর জেলা জামায়াতের আমির মো. গোলাম রছুল। তিনি ভোট পেয়েছেন ১ লাখ ৮০ হাজার ৫১৫টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপির মতিয়ার রহমান ফারাজী পেয়েছেন ১ লাখ ৩০ হাজার ৭৫১ ভোট।

নির্বাচনে শুধুমাত্র যশোর-৩ (সদর) আসন থেকে জয় ছিনিয়ে নিয়েছেন বিএনপি খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। কেন্দ্রীয় নেতা হওয়ায় দলীয় নেতাকর্মীরা ছাড়াও ব্যবসায়ীরা তার সঙ্গে মাঠে নেমেছিলেন। তাদের আশা ছিল, বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হবেন অমিত। সেখানে ফলাফলে অমিতের জয়ের ব্যবধান ১৪ হাজার ৭৫৫ ভোট। যাতে খুশি নন নেতাকর্মীরা।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

বিএনপির অনিন্দ্য ইসলাম অমিত ২ লাখ ১ হাজার ৩৩৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের আব্দুল কাদের পেয়েছেন ১ লাখ ৮৭ হাজার ৪৬৩ ভোট। দুই প্রার্থীর ভোটের ব্যবধান ১৩৮৭৬টি।

সূত্র : রাইজিং বিডি

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
আওয়ামী লীগের বিক্ষোভ

ঢাকায় আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

জুন 14, 2026
জামায়াত

জামায়াতের তিন নেতার পদ স্থগিত

জুন 14, 2026
Black Manik

খালেদা জিয়াকে ‘কালো মানিক’ উপহার দিতে চাওয়া সেই সোহাগ গ্রেপ্তার

জুন 14, 2026
Latest News
আওয়ামী লীগের বিক্ষোভ

ঢাকায় আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

জামায়াত

জামায়াতের তিন নেতার পদ স্থগিত

Black Manik

খালেদা জিয়াকে ‘কালো মানিক’ উপহার দিতে চাওয়া সেই সোহাগ গ্রেপ্তার

BNP

বিএনপির ৮২ কমিটির ৭২টিই মেয়াদোত্তীর্ণ

মো. জিসান আহম্মেদ প্রধান

প্রেমিকাকে ‘ধর্ষণে অভিযুক্ত’ শিবিরের সেই কেন্দ্রীয় নেতা দল থেকে বহিষ্কার

Hasnat

হাজিরা দিতে গিয়ে কারাগারে হাসনাত

নাহিদ ইসলাম

এটা ইতিহাসের সবচেয়ে বড় ঘাটতি বাজেট হবে: নাহিদ ইসলাম

বাজেট পেশ

জামায়াতের ৮ লাখ ৩৯ হাজার ৫০৫ কোটি টাকার প্রস্তাবিত বাজেট পেশ

রুমিন ফারহানা

হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হচ্ছে: সংসদে রুমিন ফারহানা

মেয়রপ্রার্থী আরিফুল ইসলাম

মিরপুরে তিন স্কুলে গাছের চারা বিতরণ করলেন এনসিপির মেয়রপ্রার্থী আরিফুল ইসলাম

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa