Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home রাজনীতি ৫ বছরেও সম্পদ বাড়েনি মাশরাফীর, আয় কমে অর্ধেক
রাজনীতি

৫ বছরেও সম্পদ বাড়েনি মাশরাফীর, আয় কমে অর্ধেক

By Shamim RezaDecember 5, 20234 Mins Read

জুমবাংলা ডেস্ক : সংসদ সদস্য হওয়ার পর জাতীয় দলের সাবেক ক্রিকেটার মাশরাফী বিন মোর্ত্তজা নতুন কোনো সম্পদ গড়েননি। তবে সম্পদের মূল্য কিছুটা বেশি দেখিয়েছেন। এ সময়ে তার আয় অর্ধেকেরও বেশি কমে যাওয়ার তথ্য পাওয়া গেছে।

মাশরাফী

Advertisement

৫ বছর আগে তার কোনো ঋণ ছিল না, তবে এখন সিটি ব্যাংকে ৮৯ লাখ ৭ হাজার ৭৭৫ টাকা ঋণ আছে বলে হলফনামায় উল্লেখ আছে। এ সময়ে তার ব্যাংকে জমা কমেছে, পুঁজিবাজার থেকেও আয় কমেছে। অবসরে যাওয়ায় ক্রিকেট থেকেও টাকা কম পাচ্ছেন। ৭ জানুয়ারির সংসদ নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্রের সঙ্গে যে হলফনামা জমা দেওয়া হয়েছে, সেটি বিশ্লেষণ করে এই তথ্য মিলেছে।

এ ব্যাপারে জানতে চাইলে মাশরাফী বলেন, আমার আয়ের মূল উৎস তো ক্রিকেট খেলা। এখন আমি আর বাংলাদেশ দলে খেলি না, বোর্ডের চুক্তিতেও নেই। আয় কমে যাওয়াটাই স্বাভাবিক। এখন আমি শুধু বিপিএল ও ঢাকা প্রিমিয়ার লিগ খেলি। এই দুই টুর্নামেন্টের আয় ও সংসদ সদস্য হিসেবে যে বেতন-ভাতা পাই, এসবই আমার আয়ের উৎস। আমার তো আর অন্য কোনো পেশা নেই। আয় বাড়ার সুযোগও নেই। বাংলাদেশ দলে যখন থেকে আর খেলি না, এরপর আর কোনো জমিও কিনতে পারিনি। আগের যেটুকু জমি আছে, সেসবও হলফনামায় উল্লেখ আছে।

২০১৮ সালে প্রথমবারের মতো নড়াইল-২ (লোহাগড়া ও সদরের একাংশ) আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক। ক্রিকেটারদের আয় ও সম্পদ নিয়ে নানা আলোচনার মধ্যে সে বছরই মাশরাফীর বিষয়ে তথ্য পাওয়া যায়।

নির্বাচনি আইন অনুযায়ী মনোনয়নপত্রের সঙ্গে একজন প্রার্থীকে যে হলফনামা জমা দিতে হয়, তাতে ৮ ধরনের তথ্য দিতে হয়। তার শিক্ষাগত যোগ্যতা, অতীতে কোনো ফৌজদারি মামলায় দণ্ড ছিল কি-না, বর্তমানে কোনো মামলা আছে কি-না, এর পাশাপাশি নিজের এবং নির্ভরশীলদের সম্পদের হিসেবও জমা দিতে হয়।

এবারও নড়াইলের এই আসন থেকে মাশরাফীকে প্রার্থী করেছে ক্ষমতাসীন দল আর দুইবার জমা দেওয়া হলফনামায় আয় ও সম্পদের হিসেব বিশ্লেষণের সুযোগ তৈরি হয়েছে। হলফনামা অনুযায়ী, ক্ষমতাসীন দলের সংসদ সদস্যের বর্তমানে বার্ষিক আয় ৮৮ লাখ ৫৪ হাজার ৪৫৮ টাকা। এই হিসেবে তিনি মাসে ৭ লাখ ৩৭ হাজার টাকার মতো আয় করেন।

৫ বছর আগে অর্থাৎ ২০১৮ সালে এই আয় ছিল দ্বিগুণেরও বেশি। সে সময় মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া হলফনামায় মাশরাফী আয় দেখান ১ কোটি ৯৯ লাখ ১৮ হাজার ৭০০ টাকা। অর্থাৎ সে সময় মাসে আয় ছিল প্রায় সাড়ে ১৬ লাখ টাকা। আয়ের উৎস হিসেবে মাশরাফী পুঁজিবাজারের আয়, চাকরি ও সম্মানি এবং অন্যান্য খাত দেখিয়েছেন।

আগের বছরও আয়ের উৎস হিসেবে এগুলোই ছিল। তিনি পুঁজিবাজার থেকে (ব্যবসা) বছরে আয় দেখিয়েছেন ১৪ লাখ ১ হাজার ৯৫৩ টাকা, চাকরি ও বিভিন্ন সম্মানি বাবদ দেখিয়েছেন ২৩ লাখ ৩ হাজার ২০ টাকা এবং অন্যান্য খাত থেকে ৫১ লাখ ৪৯ হাজার ৪৮৫ টাকা।

২০১৮ সালে তিনি মাশরাফী কৃষিখাতে ৫ লাখ ২০ হাজার টাকা, ব্যবসা থেকে ৭ লাখ ২০ হাজার টাকা, চাকরি থেকে (ক্রিকেট খেলে) ৩১ লাখ ৭৪ হাজার টাকা এবং অন্যান্য খাত থেকে ১ কোটি ৫৫ লাখ ৪ হাজার ৭০০ টাকা আয় দেখিয়েছিলেন।

আয় কমে গেলেও সাবেক ক্রিকেটারের সম্পদ কিছুটা বেড়েছে। হলফনামায় সম্পদ বিবরণীতে মাশরাফী বলেছেন, তার ৯ কোটি ৪২ লাখ ৬৯ হাজার ৬৩১ টাকার সম্পত্তি রয়েছে। ৫ বছর আগে তার সম্পদ ছিল মোট ৯ কোটি ১৪ লাখ ৫৯ হাজার ৫১ টাকার। অর্থাৎ এবার তার সম্পদ বেড়েছে ২৮ লাখ টাকার কিছু বেশি।

সম্পদের মধ্যে ঢাকার মিরপুরে মাশরাফীর ২ হাজার ৮০০ বর্গফুটের ফ্ল্যাট রয়েছে, যার মূল্য ১ কোটি ৮ লাখ টাকা। পূর্বাচলে তার একটি প্লট রয়েছে যার মূল্য ৮ লাখ ২৪ হাজার টাকা। ৪৭ লাখ ৫০ হাজার টাকা খরচ করে করা ছয়তলা বাড়িটা পুরোনো। এ ছাড়া নিজ নামে কৃষিজমি রয়েছে ৩.৬১ একর, যার মূল্য ৩৭ লাখ টাকা।

৫ বছর আগের হলফনামাতেও সম্পদের হিসেবে এগুলোই দেখানো হয়েছিল। অর্থাৎ মাশরাফি এই ৫ বছরে নতুন কোনো সম্পদ গড়েননি। তার ব্যাংকে জমাও কমেছে। তিন ব্যাংকে রয়েছে তার ১ কোটি ৩ লাখ ৭০ হাজার ৮৬০ টাকা। ৫ বছর আগে ব্যাংকে জমার পরিমাণ ছিল এখনকার চেয়ে ছয় গুণেরও বেশি। সে সময় অঙ্কটা ছিল ৬ কোটি ৩৭ লাখ ২৯ হাজার ৫১ টাকা।

মাশরাফী হাতে নগদ টাকা দেখিয়েছেন ১ কোটি ৮০ লাখ ৫৪ হাজার ৪০২ টাকা। ৫ বছর আগে তা ছিল ১ কোটি ৩৭ লাখ ৮০ হাজার টাকা। বর্তমানে তার বন্ডে বিনিয়োগ রয়েছে ২ লাখ ৫০ হাজার টাকার, সঞ্চয়পত্র কেনা আছে ২ কোটি ৪৫ লাখ ৮৩ হাজার ৩৭৯ টাকার। তার একটি কার, দু’টি মাইক্রোবাস এবং একটি জিপ রয়েছে, যেগুলোর মূল্য দেখানো হয়েছে ১ কোটি ৭৫ লাখ ৭ হাজার টাকা। ৫ বছর আগেও এই গাড়িগুলোই ছিল তার।

বিস্ময়কর এই সাপের লাঠিটির বয়স প্রায় সাড়ে ৪ হাজার বছর

৫ বছর আগের মতোই এবারও মাশরাফী ৫০ তোলা স্বর্ণের হিসেব দেখিয়েছেন। তবে এর কোনো অর্থমূল্য দেখাননি। ২০১৮ সালেও ইলেকট্রনিক্স সামগ্রী দেখানো আছে ১৫ লাখ ৫০ হাজার টাকার, ৫ বছরে সেখানেও আর কিছু যোগ হয়নি।

সূত্র : ডিবিসি নিউজ।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
Manikganj Pic 1

সাংবাদিকদের ‘আ. লীগের প্রেতাত্মা’ বলা সেই যুবদল নেতাকে শোকজ

June 24, 2026
Mahfuz

মোগলটুলীর সেই আওয়ামী লীগ ‘বিক্রি হয়ে গেছে’ : মাহফুজ আলম

June 24, 2026
NCP

সারা দেশে নতুন কর্মসূচি এনসিপির, নেতাকর্মীদের জরুরি নির্দেশ

June 22, 2026

Latest News

Manikganj Pic 1

সাংবাদিকদের ‘আ. লীগের প্রেতাত্মা’ বলা সেই যুবদল নেতাকে শোকজ

Mahfuz

মোগলটুলীর সেই আওয়ামী লীগ ‘বিক্রি হয়ে গেছে’ : মাহফুজ আলম

NCP

সারা দেশে নতুন কর্মসূচি এনসিপির, নেতাকর্মীদের জরুরি নির্দেশ

জামায়াত আমির

সংসদের সবাইকে ১০ কেজি করে আম উপহার দিলেন জামায়াত আমির

তারেক রহমান

প্রধানমন্ত্রী হিসেবে প্রথম বিদেশ সফরে যাচ্ছেন তারেক রহমান

মির্জা ফখরুল

জামায়াত গণতন্ত্রে বিশ্বাস করে না : মির্জা ফখরুল

নাসীরুদ্দীন পাটওয়ারী

রাষ্ট্র সংস্কার প্রশ্নে সরকারকে এক একবিন্দুও ছাড় দিব না : নাসীরুদ্দীন পাটওয়ারী

জামায়াতে ইসলামী

বাংলাদেশে একদলীয় শাসন কায়েম করার চেষ্টা করা হচ্ছে: জামায়াত আমির

সাবেক প্রতিমন্ত্রী

সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ মারা গেছেন

jamaat-mp

সরকারি ফ্ল্যাটে ওয়াশিং মেশিন ও ওভেন চাইলেন জামায়াত এমপি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa