Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home ৫ বছরের জেল হতে পারে নেইমারের
খেলাধুলা ফুটবল

৫ বছরের জেল হতে পারে নেইমারের

By Shamim RezaJuly 27, 20222 Mins Read
Advertisement

স্পোর্টস ডেস্ক : ঝামেলার সঙ্গে নেইমারের যেন নিয়মিত বসবাস। কিন্তু এবারের ঝামেলা তার জন্য বেশ ঝুঁকিপূর্ণ। কারণ কাতার বিশ্বকাপ শুরুর মাত্র এক মাস আগে পিএসজির এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে হাজির হতে হবে বার্সেলোনার আদালতে। অপরাধ প্রমাণিত হলে পাঁচ বছরের জেল হতে পারে নেইমারের।

নেইমার

২০১৭ সালে রেকর্ড ২২২ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফি’তে বার্সা ছেড়ে পিএসজিতে নাম লেখানোর পর থেকেই মূলত বিষয়টি সামনে আসে। এর আগে কাতালুনিয়ায় যতদিন ছিলেন বিষয়টি নিয়ে তেমন নাড়াচাড়া করেনি ক্যাম্প ন্যু। কিন্তু যেই তিনি প্যারিসে পাড়ি জমালেন, এরপরই তার বিরুদ্ধে বড় অভিযোগ তোলা হলো, যা প্রমাণিত হলে এমনকি পাঁচ বছরের জন্য জেলেও যেতে হতে পারে তাকে।

ঘটনার শুরু ২০১১ সালে। বার্সেলোনার পক্ষে সাবেক সভাপতি সান্দ্রো রোসেল নেইমারদের সঙ্গে একটি চুক্তি করেন। সে সময়ে নেইমারের মূল্যের ৪০ ভাগ মালিকানা ছিল ডিআইএসের। প্রকাশ হয়, সান্তোস থেকে ১৭.১ মিলিয়ন ইউরো দিয়ে নেইমারকে কিনে নেয় বার্সেলোনা। যার ফলে ওই অর্থের ৪০ ভাগ পায় ডিআইএস। কিন্তু পরে জানা যায় নেইমারকে কিনতে আসলে ৫৭.১ মিলিয়ন খরচ হয়েছে। এই সত্য জানতে পেরে ব্রাজিলিয়ান বিনিয়োগ প্রতিষ্ঠানটি অভিযোগ করে দলবদলের আসল অঙ্ক গোপন করে তাদের ঠকানো হয়েছে।

অর্থের হেরফের এখানেও শেষ হয়নি। পরবর্তীতে প্রকাশ হয়, রিয়াল মাদ্রিদ নয়, বার্সেলোনাকেই বেছে নেওয়া নিশ্চিত করতে নেইমার ও তার বাবাকে আরও বড় অঙ্কের অর্থ দিয়েছে রোসেল। যার ফলে নেইমারকে আনতে বার্সেলোনার প্রায় ৮৩.৩ মিলিয়ন ইউরোর মতো খরচ হয়! আর এই অর্থের পরিমাণ গোপন রাখার ফলে বিশাল অঙ্ক হাতছাড়া হয় সান্তোসেরও। ব্রাজিলিয়ান ক্লাবটি নেইমার ও তার বাবার বিরুদ্ধে প্রতারণার মামলা করে। ২০১৮ সালে সেই মামলাতেই প্রথমে দুই বছরের শাস্তির কথা উঠলেও তা বেড়ে ছয় বছর হতে যাচ্ছে বলে শোনা যাচ্ছিল।

এদিকে আজ বুধবার স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’ জানিয়েছে, স্পেনের ট্যাক্স কর্তৃপক্ষ নেইমারকে দুই বছর জেল খাটাতে চায়। সেই সঙ্গে আর্থিক জরিমানা হিসেবে তারা ১০ মিলিয়ন ইউরো দাবি করেছে। জানা গেছে, আগামী ১৭ অক্টোবর এই মামলার শুনানি হবে বার্সেলোনার আদালতে।

অন্যদিকে ব্রাজিলিয়ান কোম্পানি ডিআইএস নেইমারের পাঁচ বছরের সাজার আবেদন করেছে। সেই সঙ্গে আর্থিক ক্ষতির কথা উল্লেখ করে তারা ১৫০ মিলিয়ন ইউরো দাবি করেছে। নেইমারের সঙ্গে তার বাবা-মা, বার্সার সাবেক দুই প্রেসিডেন্ট রোসেল ও বার্তমেউ, সান্তোসের সাবেক কোচ এবং বার্সেলোনা ক্লাবের বিপক্ষেও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আবেদন জানানো হয়েছে।

নায়িকারও সংসার হয়, বাচ্চা নেয়, মা হয় এটাই স্বাভাবিক : সানাই

অপরাধ প্রমাণিত হলে নেইমারের বাবাকে দুই বছর এবং তার মাকে এক বছর জেলের শাস্তি ভোগ করতে হবে বলে জানা গেছে। কিন্তু ব্রাজিল ভক্তদের জন্য দুশ্চিন্তার কারণ তো নেইমার। যদি সত্যিই তাকে শাস্তি পেতে হয়, তাহলে সেলেসাওরা দলের সেরা তারকাকে হারাবে। শুধু ব্রাজিল কেন, পিএসজির জন্যও এটা বড় দুঃসংবাদ হয়ে আসবে।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
৫ ৫ বছরের জেল খেলাধুলা জেল নেইমারের পারে ফুটবল বছরের হতে
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
ট্রান্সজেন্ডার ক্রিকেটার

অস্ত্রোপচার করাবেন ট্রান্সজেন্ডার ক্রিকেটার অনয়া

February 4, 2026
না খেলার সিদ্ধান্ত

ভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, ক্ষতি এড়াতে সমঝোতার পথ খুঁজছে আইসিসি

February 4, 2026
যোগ দিচ্ছেন

নতুন ক্লাবে যোগ দিচ্ছেন মেসি!

February 4, 2026
Latest News
ট্রান্সজেন্ডার ক্রিকেটার

অস্ত্রোপচার করাবেন ট্রান্সজেন্ডার ক্রিকেটার অনয়া

না খেলার সিদ্ধান্ত

ভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, ক্ষতি এড়াতে সমঝোতার পথ খুঁজছে আইসিসি

যোগ দিচ্ছেন

নতুন ক্লাবে যোগ দিচ্ছেন মেসি!

নেইমার- ইয়ামালের গোপন চুক্তি

নেইমার ইয়ামালের গোপন চুক্তি!

আইসিসি সুখবর পেল বাংলাদেশ

আইসিসি থেকে এবার যে সুখবর পেল বাংলাদেশ

India

১৫ ফেব্রুয়ারি মুখোমুখি হবে ভারত-পাকিস্তান

আইসিসি

বিশ্বকাপে ম্যাচ বয়কট করা নিয়ে আইসিসির নিয়ম যা বলে

নাটক

ভারতের বিপক্ষে ম্যাচ বর্জনকে পাকিস্তানের ‘নাটক’ বলছেন হারভাজান

পাকিস্তান ভারতের ম্যাচ

‘বাংলাদেশকে বিশ্বকাপে ফিরিয়ে আনলেই পাকিস্তান ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে রাজি হবে’

বাংলাদেশ

ভারতকে ২–০ গোলে হারিয়ে ফাইনালের পথে বাংলাদেশ

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.