Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home বিভাগীয় সংবাদ একটি সেতুর জন্য ৫০ বছর অপেক্ষায় ১০ গ্রামের মানুষ
বিভাগীয় সংবাদ সিলেট

একটি সেতুর জন্য ৫০ বছর অপেক্ষায় ১০ গ্রামের মানুষ

By Saiful Islamজুন 9, 20233 Mins Read

জুমবাংলা ডেস্ক : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার কলিমনগরসংলগ্ন চরহামুয়া গ্রামে খোয়াই নদীর ওপর একটি সেতুর অভাবে ১০ গ্রামের হাজার হাজার মানুষ বহু বছর ধরে অবর্ণনীয় দুর্ভোগ পোহাচ্ছেন। দেশ স্বাধীন হওয়ার পর থেকে এ পর্যন্ত অনেক জনপ্রতিনিধি এ সেতুটি নির্মাণ করার প্রতিশ্রুতি দিলেও ৫০ বছরেও সেতুটি নির্মাণ হয়নি। সেতুটির জন্য নদীর দুই পাড়ের মানুষের অপেক্ষার পালাও আর শেষ হয়নি।

Advertisement

খোয়াই নদীর পশ্চিমপাড়ে শায়েস্তাগঞ্জ উপজেলার চরহামুয়া গ্রাম এবং পূর্বপাড়ে হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের দক্ষিণ চরহামুয়া গ্রাম। এই দুই উপজেলার গ্রামগুলোকে যুক্ত করেছে একটি রশি। শায়েস্তাগঞ্জ উপজেলার চরহামুয়া গ্রামের খোয়াই নদীর ওপর প্রতিশ্রুত সেতুটি ৫০ বছরেও নির্মাণ করা হয়নি। দৃশ্যত এই দুই গ্রামকে দুই ভাগ করে রেখেছে খোয়াই নদীটি। কিন্তু এখানে নেই পারাপারের কোনো সেতু।

সরজমিনে গিয়ে দেখা যায়, নদীর উভয় পাড়কে সংযুক্ত করে টানানো হয়েছে একটি মোটা রশি। ছোট্ট একটি নৌকার যাত্রীরা টানানো দড়ি ধরে টেনে টেনে নদীর এপার থেকে ওপারে যাচ্ছেন। ঐ রশিকে অবলম্বন করে ছোট নৌকায় দিনরাতে নদী পার হচ্ছে দুই পাড়ের মানুষ।

সেতুর অভাবে স্কুল-কলেজের শিক্ষার্থীসহ এলাকাবাসীকে পোহাতে হয় চরম দুর্ভোগ। কেনাকাটা, চিকিত্সা ও দাপ্তরিক কাজসহ নানা প্রয়োজনে চরহামুয়াসহ আলাপুর এলাকাবাসীকে যেতে হয় শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জে। তাছাড়া উপজেলার শতবর্ষী শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয়, বালিকা উচ্চ বিদ্যালয়, শায়েস্তাগঞ্জ ডিগ্রী কলেজ, মহিলা কলেজসহ বিভিন্ন স্কুল-কলেজ, মাদরাসা, ব্যাংক ও হাসপতালে যেতে হলে এলাকাবাসীকে খোয়াই নদী পার হতে হয়। নদীর বুকে রশি দিয়ে ছোট নৌকা টেনে টেনে প্রতিদিন শতশত মানুষ পারাপার হচ্ছে জীবনের ঝুঁকি নিয়ে। বর্ষা মৌসুমে যখন বানের পানিতে নদীটি টইটম্বুর হয়ে যায় তখন নদী পারাপারে জীবনের ঝুঁকি

আরো বেড়ে যায়। শুষ্ক মৌসুমে নদীতে যে পানি থাকে তাতে ঠিক মতো নৌকা চালানো অসম্ভব হয়ে পড়ে। এলাকাবাসীর দাবি, খোয়াই নদীর ওপর একটি ব্রিজ নির্মাণ করা হলে পালটে যাবে নদীর উভয় পারে বসবাসরত ৪০ হাজার মানুষের জীবনব্যবস্থা।

শায়েস্তাগঞ্জ পৌরশহর থেকে দেড় কিলোমিটার দূরে কলিমনগরে অবস্থিত খোয়াই নদীর চরহামুয়া খেয়াঘাট। চরহামুয়া, বনগাঁও, নোয়াবাদ, বাতাসর, কলিমনগর, সুঘরসহ প্রায় ১০ গ্রামের স্কুল-কলেজের শিক্ষার্থী ও ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার হাজার হাজার মানুষকে প্রতিদিন শায়েস্তাগঞ্জে আসতে হয়। এখানে সেতু না থাকায় সংশ্লিষ্ট গ্রামগুলোর কৃষকেরা তাদের উৎপাদিত কৃষিপণ্যের ন্যায্যমূল্য পাচ্ছেন না। তাছাড়া মুমূর্ষু রোগীর জরুরি চিকিৎসার প্রয়োজন হলেও এই নৌকাই গ্রামের মানুষগুলোর একমাত্র ভরসা।

ঐ এলাকার লোকজন বলেন, এখানে একটি সেতুর জন্য সংশ্লিষ্টদের কাছে বহুবার আবেদন করা হয়েছে। নির্বাচনের আগে প্রার্থীরা অনেকবার সেতুটি তৈরি করে দেওয়ার প্রতিশ্রুতি দিলেও আজও সেতুটি তৈরির কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

দক্ষিণ চরহামুয়া গ্রামের মাদ্রাসার অধ্যাপক নজরুল আলম বলেন, এ সেতুটি নির্মাণ করা হলে চরহামুয়া, বনগাঁও , সুঘর, নোয়াবাদ এবং লস্করপুরের হাজার হাজার মানুষ, স্কুল-কলেজের শিক্ষার্থীসহ সবার যাতায়াত সুগম ও নিরাপদ হবে। বিশেষ করে ঐ এলাকার কৃষিজীবী মানুষ তাদের কৃষিপণ্য সহজে ও স্বল্পমূল্যে পরিবহন এবং বাজারজাত করতে পারবেন। উৎপাদিত পণ্যের সঠিক মূল্য পাবেন। দক্ষিণ চরহামুয়া নিবাসী বস্ত্র ব্যবসায়ী মুনাজেরা আহমেদ সুজন বলেন, আমরা শায়েস্তাগঞ্জ পৌর এলাকায় ব্যবসাবাণিজ্য করি। ঐ নদী পার হয়ে প্রতিদিন আমাদের আসা যাওয়া করতে হয়। এমনকি জেলা শহর হবিগঞ্জে যাতায়াতেও আমাদের এ নদী পার হয়ে যেতে হয়। আমাদের এলাকায় সারা বছর কৃষিপণ্য উত্পাদন করা হয়। নদী পারাপারে কলিমনগর-চরহামুয়া সেতুটি নির্মাণ করা হলে ঐ এলাকার কৃষিপণ্য দেশের বিভিন্ন স্থানে প্রেরণ করা সহজ হবে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
মাদারীপুর

শাশুড়িকে গ্রেপ্তারের পর জামাইকে খুঁজছে পুলিশ, ঘটনা কী

জুন 15, 2026
প্রধান আসামি গ্রেপ্তার

মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার

জুন 15, 2026
আওয়ামী লীগ নেতা রবিন

নিকুঞ্জ থেকে পলাতক আওয়ামী লীগ নেতা রবিন আটক

জুন 14, 2026
Latest News
মাদারীপুর

শাশুড়িকে গ্রেপ্তারের পর জামাইকে খুঁজছে পুলিশ, ঘটনা কী

প্রধান আসামি গ্রেপ্তার

মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার

আওয়ামী লীগ নেতা রবিন

নিকুঞ্জ থেকে পলাতক আওয়ামী লীগ নেতা রবিন আটক

রোগীর স্বজন

কিশোরগঞ্জে রোগীর স্বজনকে হাসপাতালে আটকে মারধরের অভিযোগ

পুলিশ কর্মকর্তা

হাতিয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

Jamayat

‘প্রয়োজনে আওয়ামী লীগ করবো, তাও জামায়াত আর করবো না’

মা-মেয়ে

আনোয়ারায় ঘরে ঢুকে মা-মেয়েকে কুপিয়ে হত্যা

মসজিদে নামাজরত

খুলনায় মসজিদে নামাজরত ২ মুসল্লিকে গুলি, অবস্থা আশঙ্কাজনক

খিলক্ষেত থানা

খিলক্ষেতে ১৫ মামলার আসামি গ্রেপ্তার, উদ্ধার গাঁজা-হেরোইনসহ বিপুল পরিমাণ মাদক

ইউপি চেয়ারম্যান ফারুকের বিরুদ্ধে অস্তিত্বহীন এতিমখানার নামে সরকারি অনুদান আত্মসাতের অভিযোগ

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa