জুমবাংলা ডেস্ক : চলতি বছর পবিত্র হজ পালন করতে গিয়ে এ পর্যন্ত ৫৯ জন বাংলাদেশি মারা গেছেন। এদের মধ্যে ১২ জন নারী এবং ৪৭ জন পুরুষ। যাদের বেশিরভাগই মারা গেছেন মক্কায়।

Advertisement

হজ উপলক্ষে প্রতিদিন প্রকাশিত ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে। হজযাত্রীদের মৃত্যু হলে সাধারণত সৌদি আরবেই দাফন করা হয়। গত ২৮ জুন সৌদি আরবে এ বছরের পবিত্র হজ পালন করা হয়।

উল্লেখ্য, এ বছর বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনা সদস্যসহ মোট ১ লাখ ২২ হাজার ৮৮৪ জন হজে যান। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১৫৯টি ফ্লাইটে ৬১ হাজার ১৫১ জন হজযাত্রী পরিবহন করে।

সৌদি এয়ারলাইন্স ১১৩টি ফ্লাইটে ৪১ হাজার ৪৬৮ জন হজযাত্রী পরিবহন করেছে। ফ্লাইনাস এয়ারলাইন্স ৫৩টি ফ্লাইটে ২০ হাজার ২৩৬ জন হজযাত্রী পরিবহন করে।

মালয়েশিয়ার শ্রমবাজার চাঙ্গা

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.