চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে বর্তমানে ৬টি জাহাজ থেকে জ্বালানি খালাস হচ্ছে। এছাড়া এলপিজি, এলএনজি এবং জ্বালানি তেলবাহী আরও ৪টি জাহাজ দেশের পথে রয়েছে বলে জানিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (১১ মার্চ) দুপুরে বন্দর ভবনে হারবার অ্যান্ড মেরিন সদস্য কমডোর আহমেদ আমিন আবদুল্লাহ এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান।
তিনি বলেন, দেশের পথে থাকা জ্বালানীবাহী চারটি জাহাজের মধ্যে একটি আজ এবং বাকি দুটি যথাক্রমে ১২ ও ১৪ মার্চ বন্দরের জলসীমায় প্রবেশ করবে। জ্বালানীবাহী সব জাহাজকে অগ্রাধিকার বার্থিং সুবিধা দেওয়া হচ্ছে।
এছাড়াও, বহির্নোঙরে মাদার ভেসেলের নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
উল্লেখ্য, চলতি সপ্তাহে জ্বালানিবাহী ৮টি জাহাজ চট্টগ্রাম বন্দরে এসেছে। ইতোমধ্যে এসব জাহাজের জ্বালানি খালাস সম্পন্ন হয়েছে এবং জাহাজগুলো বন্দর ত্যাগ করেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


