Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় সড়ক-মহাসড়কে নিরাপদ ও যানজটমুক্ত চলাচলে ৬ দফা নির্দেশনা
জাতীয়

সড়ক-মহাসড়কে নিরাপদ ও যানজটমুক্ত চলাচলে ৬ দফা নির্দেশনা

By iNews DeskOctober 24, 20242 Mins Read

জুমবাংলা ডেস্ক : সড়ক-মহাসড়কে নির্বিঘ্ন ও নিরাপদ যান চলাচল নিশ্চিতে ৬ দফা নির্দেশনা দিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব ড. মো. মোখলেস উর রহমান।

সড়ক-মহাসড়কে নিরাপদ ও যানজটমুক্ত চলাচলে ৬ দফা নির্দেশনা

Advertisement

জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব বৃহস্পতিবার (২৪ অক্টোবর) জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিবের কাছে এ বিষয়ে চিঠিও পাঠিয়েছেন।

চিঠিতে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সম্প্রতি ঢাকা, রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ের কার্যালয় পরিদর্শন করেন। এ সময় তিনি জাতীয় সড়ক ও মহাসড়কে ব্যবস্থাপনাগত ত্রুটি লক্ষ্য করেন।

জ্যেষ্ঠ সচিবের পরিদর্শনে যেসব বিষয়ে পরিলক্ষিত হয়েছে, সেগুলো হলো-

(ক) মহাসড়কে অযান্ত্রিক ও ধীরগতির যান চলাচলের কারণে দূর পাল্লার নিরবচ্ছিন্ন যান চলাচল ব্যাহত হচ্ছে ও দুর্ঘটনার প্রবণতা বৃদ্ধি পাচ্ছে।

(খ) জাতীয় মহাসড়ক ও মহাসড়কের বিভিন্ন স্থানে অপরিকল্পিত হাট বাজার এবং অবৈধ বাণিজ্যিক স্থাপনার কারণে যানজটের সৃষ্টি হচ্ছে। ফলে মূল্যবান জ্বালানি অপচয়, যাত্রীদের গন্তব্য পৌঁছতে অহেতুক বিলম্ব, জরুরি পণ্য সরবরাহে বিঘ্ন সৃষ্টিসহ জরুরি স্বাস্থ্য সেবাও ব্যাহত হচ্ছে।

(গ) নিয়মিত রক্ষণাবেক্ষণ ও মেরামতের অভাবে বর্ষা মৌসুমসহ দুর্যোগকালীন নিরাপদ ও সুষ্ঠু যান চলাচল ব্যাহত হওয়ার কারণে দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে।

(ঘ) পর্যাপ্ত ট্রাফিক আইন, সাইন পোস্ট, সড়ক মার্কিং, সড়ক বাতি, সড়ক নিরাপত্তা বেষ্টনী ও সকল স্থানে কিলোমিটার পোস্ট না থাকায় বিভিন্ন দুর্ঘটনা ঘটছে।

জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিবের কাছে পাঠানো চিঠিতে সড়ক ও মহাসড়কে নির্বিঘ্ন ও নিরাপদ যান চলাচল নিশ্চিতকল্পে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব ড. মো. মোখলেস উর রহমান ছয় দফা ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেন। সেগুলো হলো-

(ক) প্রতিটি থানার অধিক্ষেত্রে জাতীয় সড়ক ও মহাসড়কে নির্বিঘ্ন এবং নিরাপদ যান চলাচল নিশ্চিতকল্পে রোস্টার ডিউটির মাধ্যমে সার্বক্ষণিক ৬ জন পুলিশ বা আনসার নিয়োগের ব্যবস্থা গ্রহণ।

(খ) অপরিকল্পিত ও অবৈধ বাণিজ্যিক বা আবাসিক স্থাপনা অপসারণে মোবাইল কোর্ট পরিচালনাসহ নিয়মিত উচ্ছেদ কার্যক্রম পরিচালনা।

(গ) মহাসড়কের নিয়ন্ত্রণ রেখার মধ্যে স্থাপিত সব ধরণের হাটবাজার অপসারণ করে জনসাধারণের সুবিধার্থে আলাদা স্থানে হাটবাজার স্থাপনের ব্যবস্থা গ্রহণ।

(ঘ) জাতীয় সড়ক ও মহাসড়কে সব ধরণের অযান্ত্রিক ও ধীরগতির যান চলাচল বন্ধকরণে আইনানুগ ব্যবস্থা গ্রহণ।

(ঙ) প্রতিটি যানবাহনে রাত্রিকালীন চলাচলের ক্ষেত্রে প্রয়োজনীয় সংখ্যক সতর্কতামূলক ট্রাফিক ইনডিকেটর রয়েছে কি না তা নিশ্চিতকরণ এবং যানবাহনে কোনো নিষিদ্ধ লাইট সংযোজিত থাকলে সড়ক নিরাপত্তার স্বার্থে তা অপসারণের ব্যবস্থা গ্রহণ।

(চ) সড়ক ও মহাসড়কে প্রয়োজনীয় ট্রাফিক সাইন, সাইন পোস্ট, সড়ক মার্কিং, সড়ক বাতি, সড়ক নিরাপত্তা বেষ্টনী স্থাপন নিশ্চিতকরণ।

চিঠিতে জনগণের ভোগান্তি লাঘব, গতিশীল যান চলাচল ও মহাসড়কে নিরাপত্তা নিশ্চিতকল্পে উপর্যুক্ত পর্যবেক্ষণের আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হয়।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

iNews Desk is the central editorial team of Zoom Bangla News. The desk brings together experienced journalists and editors who produce accurate, well-structured, and reader-focused news for digital platforms. Its work follows professional editorial standards, careful verification, and responsible journalism.

Related Posts
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

August 3, 2026
Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

August 2, 2026

Latest News

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa