শূন্য থেকে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারকারী গ্রাহকদের ক্ষেত্রে বিদ্যুতের দাম বাড়ানো হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহিদ উর রহমান।

বিদ্যুৎ

Advertisement

শনিবার সচিবালয়ে বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

ডা. জাহিদ উর রহমান বলেন, এই সিদ্ধান্তের ফলে দেশের নিম্ন ও নিম্ন-মধ্যবিত্ত গ্রাহকেরা সরাসরি উপকৃত হবেন। তাদের ওপর অতিরিক্ত বিদ্যুৎ খরচের চাপ পড়বে না।

তিনি আরও জানান, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)-এর শুনানির মাধ্যমে বিদ্যুতের দাম সমন্বয় করা হলেও সরকারের সিদ্ধান্ত অনুযায়ী প্রায় ৬৫ শতাংশ গ্রাহকের ক্ষেত্রে কোনো মূল্যবৃদ্ধি হয়নি। তাদের আগের দামই বহাল রাখা হয়েছে।

একই সংবাদ সম্মেলনে বিদ্যুৎ ও জ্বালানি খাত নিয়ে মন্তব্য করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, দুর্নীতি ও মানি লন্ডারিংসহ বিগত সরকারের সময়ের বিভিন্ন অনিয়মের কারণে বর্তমান সরকারকে অতিরিক্ত চাপ মোকাবিলা করতে হচ্ছে।

তিনি আরও বলেন, সরকার দুর্নীতির চক্র থেকে দেশকে বের করে আনার পাশাপাশি রাষ্ট্র পরিচালনায় স্বচ্ছতা প্রতিষ্ঠার জন্য কাজ করছে। অতীতে আমদানিনির্ভর নীতিকে বেশি গুরুত্ব দেওয়ায় বিদ্যুৎ ও জ্বালানি খাতে বর্তমান সংকট তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.