আর্জেন্টিনা বিশ্বকাপের প্রস্তুতিতে দারুণ এক জয় তুলে নিয়েছে আইসল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারিয়ে। ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আধিপত্য দেখায় আলবিসেলেস্তারা। তবে ম্যাচের সবচেয়ে বড় আকর্ষণ হয়ে থাকেন লিওনেল মেসির মাঠে ফেরা।

ম্যাচের ৬৫ মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন মেসি, তখন আর্জেন্টিনা ১-০ গোলে এগিয়ে ছিল। মাঠে নেমেই প্রথম স্পর্শেই তিনি দারুণ এক পাস বাড়ান লাউতারো মার্টিনেজকে, যার মাধ্যমে আর্জেন্টিনা পেনাল্টি আদায় করে নেয়।
পেনাল্টি থেকে গোল করে নিজের জাতীয় দলের হয়ে ১১৭তম গোল পূর্ণ করেন মেসি। একই সঙ্গে তিনি গড়ে তোলেন নতুন এক ইতিহাস—আর্জেন্টিনার জার্সিতে সবচেয়ে বেশি বয়সে গোল করা খেলোয়াড় হয়ে যান তিনি।
এই রেকর্ডে ভেঙে যায় ৬৯ বছর ধরে অক্ষত থাকা এক মাইলফলক। ১৯৫৭ সালে ৩৮ বছর ৯ মাস ৮ দিন বয়সে ব্রাজিলের বিপক্ষে গোল করেছিলেন এঞ্জেল আমাদেও লাবরুনা। মেসি সেই রেকর্ড ভেঙে ৩৮ বছর ১১ মাস ১৪ দিন বয়সে গোল করেন।
ম্যাচে আর কোনো গোল না করলেও তৃতীয় গোলের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন মেসি। তার নিখুঁত থ্রু পাস থেকে রড্রিগো ডি পলের সহায়তায় গোল করেন আলমাদা।
মেসি এখন আর্জেন্টিনার ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা। ১৯৯টি ম্যাচে তার গোল সংখ্যা ১১৭টি, যা তাকে আন্তর্জাতিক ফুটবলে অনন্য উচ্চতায় নিয়ে গেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



