জুমবাংলা ডেস্ক : আজ থেকে শুরু হয়েছে রমজান মাস। এরই মধ্যে আবহাওয়া অফিস জানিয়েছে, রোজার প্রথম ৭ দিনে গরমের অনুভূতি বাড়তে পারে। তেমন করে বৃষ্টির সম্ভাবনাও কম এই সময়ে।

abhawa

Advertisement

গতকাল সোমবার দেওয়া এক আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানিয়েছেন আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

বজলুর রশিদ জানান, আজ মঙ্গলবার সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে। ফলে গরমের অনুভূতিও বাড়বে। এই সময়ে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

পূর্বাভাসে বলা হয়েছে, আগামীকাল বুধবার দিনের তাপমাত্রা আরও বাড়তে পারে। পাশাপাশি রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। এই সময়েও অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

আগামী বৃহস্পতিবার কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলসহ ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এতেও তাপমাত্রার তেমন পরিবর্তন হবে না। অর্থাৎ গরমের অনুভূতি থাকতে পারে।

বর্ধিত ৫ দিনের তাপমাত্রায় পূর্বাভাসে বলা হয়েছে, এই সময়ে দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে। অর্থাৎ আগামী সপ্তাহজুড়েই থাকতে পারে গরমের অনুভূতি। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাঙামাটিতে ৩৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

রমজানের প্রথম দশকে যে দোয়া পড়তে হয়

আবহাওয়া অধিদপ্তরের এক মাস মেয়াদি পূর্বাভাসে বলেছে, মার্চ মাসের শেষের দিকে দেশের পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ওপর দিয়ে এক থেকে দুটি মৃদু (৩৬ ডিগ্রি থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস) ও মাঝারি (৩৮ ডিগ্রি থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস) ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে। আবহাওয়াবিদ বজলুর রশীদ বলেন, মার্চ মাসের মাঝামাঝি সময় দেশের কয়েক অঞ্চলে বৃষ্টি হতে পারে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.