ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৭০ শতাংশের বেশি ভোট পড়বে বলে আশা করছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও কুমিল্লা -১১ চৌদ্দগ্রাম আসনে দলটির মনোনীত প্রার্থী ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে চৌদ্দগ্রাম উপজেলার ডাকরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান শেষে সাংবাদিকদের সাথে এ কথা বলেন।
তিনি বলেন, দু’একটি জায়গায় যেসব ঘটনা ঘটছে তা বড় করে দেখছি না, কারণ ৯০ থেকে ৯৫ শতাংশ কেন্দ্রে যদি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে সেটি গ্রহণযোগ্য হবে। এখন পর্যন্ত সবকিছু ভালোই আছে।
ডা. তাহের বলেন, ৭০ শতাংশের বেশি ভোট পড়বে বলে আশা করছি। কারণ অনেক লোকই বিদেশে আছে। আবার অনেকে ভোট দিতে দেশেও এসেছে। আর যদি এভাবে নির্বাচন হয় আমরা বিজয়ের ব্যাপারে আশাবাদী। অনেক বেশি ভোটের ব্যবধানে বিজয়ের আশাবাদী আমরা।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
কুমিল্লা ১১ চৌদ্দগ্রাম আসন থেকে ১১ দলীয় জোট মনোনীত জামায়াত ইসলামের প্রার্থী ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের সাথে প্রতিদ্বন্দ্বী হিসেবে নির্বাচন করছেন বিএনপি মনোনীত প্রার্থী কামরুল হুদা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


