Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home নগদ-এর বিএমডব্লিউ জয়ের সংক্ষিপ্ত তালিকায় ৭১ জন
জাতীয়

নগদ-এর বিএমডব্লিউ জয়ের সংক্ষিপ্ত তালিকায় ৭১ জন

By Saiful IslamJuly 4, 20233 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : সারা দেশে সবার মুখে মুখে নগদ-এর বিএমডব্লিউ ক্যাম্পেইনের নাম। গত তিন মাস ধরে চলা এ ক্যাম্পেইনে যুক্ত হয়েছেন কয়েক কোটি নগদ গ্রাহক। ক্যাম্পেইনের মেয়াদ শেষে কয়েক ধাপে বাছাইয়ের পর মোট ৭১ জন নগদ গ্রাহক সম্ভাব্য বিজয়ীর চূড়ান্ত তালিকায় স্থান পেয়েছেন।

এ পর্যায়ে গ্রাহকদের কাছ থেকে সর্বোচ্চ ভোট পাওয়া গ্রাহকই জিতবেন কোটি টাকার কাঙ্ক্ষিত বিএমডব্লিউ গাড়ি।

তালিকা চূড়ান্তকরণের ক্ষেত্রে প্রতি জেলা থেকে ন্যূনতম একজনকে নিশ্চিত করা হয়েছে।
গত মার্চের শেষ সপ্তাহ থেকে জুনের ৩০ তারিখ পর্যন্ত চালু ছিল নগদের বিএমডব্লিউ ক্যাম্পেইনটি। গ্রাহকদের ভালোবাসা এবং স্বতঃস্ফূর্ত সাড়ায় এ তিন মাসে দেশের সেরা পেমেন্ট ক্যাম্পেইন হিসেবে গ্রাহক স্বীকৃতি পেয়েছে এটি। এ সময়ে নগদের মাধ্যমে মোবাইল রিচার্জ ও পেমেন্ট চলে গেছে অন্য এক উচ্চতায়।

নগদের এ ক্যাম্পেইনের অংশ হিসেবে ‘কে জিতবে বিএমডব্লিউ’ শিরোনামে টেলিভিশন অনুষ্ঠান প্রচারিত হয়েছে, যেখানে বিনোদন জগতের তারকা থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যমের ইনফ্লুয়েন্সাররা অংশগ্রহণ করেন। ‘ কে জিতবে বিএমডব্লিউ’ অনুষ্ঠানের চূড়ান্ত পর্বে অংশ নেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অন্যতম সেরা খেলোয়াড় মুশফিকুর রহিম।

নগদের এ টেলিভিশন শো-এর বিভিন্ন পর্বের অনুষ্ঠানে অংশ নেওয়া তারকারা বিজয়ীদের তালিকা সংক্ষিপ্ত করেন। এছাড়া বাংলা এআই-এর মাধ্যমে নগদের বিএমডব্লিউ গাড়ি জেতার জন্য ৩৭ জেলা থেকে ৪৪ জন গ্রাহককে নির্বাচন করা হয়।

৪৪ সংখ্যাটি ছিল মুশফিকুর রহিমের একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে করা মোট অর্ধশতকের প্রতীক। যদিও পরবর্তীতে মুশফিকুর রহিম নিজেই দেশের ৬৪ জেলা থেকে বিজয়ী মনোনয়নের জন্য প্রস্তাব করেন, পরে তার কথামতো ৬৪ জেলা থেকে ৭১ জন নগদ গ্রাহককে মনোনীত করা হয়।
মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের কারণে এখন বিএমডব্লিউ বিজয়ী নির্বাচনের জন্য নগদ ৭১ জন গ্রাহককে মনোনীত করেছে। এ ৭১ জন গ্রাহককে সারা দেশের যেকোনো জায়গা থেকে যে কেউ ভোট দিতে পারবেন, ফলে সর্বোচ্চ ভোট পাওয়া নগদ গ্রাহক বিজয়ী হবেন এ ক্যাম্পেইনে।

বিএমডব্লিউ বিজয়ী নির্বাচনের জন্য একজন নগদ গ্রাহককে প্রথমে নগদের অ্যাপে লগ ইন করতে হবে।

এরপর কে ‘জিতবে বিএমডব্লিউ’ আইকনে ক্লিক করতে হবে। সেখানে সংক্ষিপ্ত তালিকায় থাকা সম্ভাব্য বিজয়ীদের ছবি ও তাদের নিজ জেলার নাম দেখা যাবে। একজন নির্বাচিত গ্রাহককে ভোট দিতে তার ছবির নিচে থাকা ‘ভোট’ লেখা অংশে চাপ দিলে ‘ভোট নাউ’ অপশন আসবে, এ অপশনে ক্লিক করে ভোট দেওয়া যাবে। একজন নগদ গ্রাহক দিনে একবারই ভোট দিতে পারবেন। একাধিক ভোট দিতে চাইলে পরদিন আবারও একটি ভোট দিতে পারবেন গ্রাহক। ১ জুলাই থেকে শুরু হওয়া এ ভোটদান চলবে আগামী ১০ জুলাই পর্যন্ত।
এ প্রসঙ্গে নগদ-এর চিফ মার্কেটিং অফিসার সাদাত আদনান আহমেদ বলেন, ‘আমরা শুরু থেকে এ ক্যাম্পেইনে ব্যাপক সাড়া পেয়েছি। যার কারণে বিজয়ী নির্বাচনের জন্য আমরা নিজেরা কোনো সিদ্ধান্ত নেইনি। তাই আমরা পুরো প্রক্রিয়াটি দেশের সাধারণ মানুষের হাতে ছেড়ে দিয়েছি। এখন এ ৭১ জনের মধ্যে সর্বোচ্চ ভোট পাওয়া গ্রাহকই হবেন বিএমডব্লিউ বিজয়ী। ’

নগদের মেগা ক্যাম্পেইনে একাধিক সেডান গাড়ি, পাঁচ শতাধিক মোটরসাইকেল ও রেফ্রিজারেটর, স্মার্ট টেলিভিশন, মোবাইল, স্মার্টওয়াচ ও হেডফোনসহ পাঁচ হাজারের বেশি পণ্য বিজয়ীদের মধ্যে হস্তান্তর করেছে প্রতিষ্ঠানটি।

এরমধ্যে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল খান, নুসরাত ফারিয়া, মিশু সাব্বির, জিয়াউল হক পলাশ ও পার্সা ইভানার মতো তারকারাও নগদের হয়ে পুরস্কার বিতরণ করেন। এমনকি সারা দেশের অনেক জায়গায় বিজয়ীর বাড়িতে গিয়ে পুরস্কার হস্তান্তর করেছে নগদ।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
‘জাতীয় ‘নগদ’-এর ৭১ জন জয়ের তালিকায় বিএমডব্লিউ সংক্ষিপ্ত
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
সেনাবাহিনী প্রধান

নির্বাচনে সেনাসদস্যদের নাগরিকবান্ধব আচরণের মাধ্যমে দায়িত্ব পালনের নির্দেশ সেনাপ্রধানের

February 5, 2026
মেট্রোরেল

ভোটের দিন মেট্রোরেল চলবে কি না, জানাল ডিএমটিসিএল

February 5, 2026
ফেসবুক বুস্টিং ও ডিজিটাল প্রচারণা

ফেসবুক বুস্টিং ও ডিজিটাল প্রচারণার হিসাব দিতে হবে নির্বাচন কমিশনে

February 5, 2026
Latest News
সেনাবাহিনী প্রধান

নির্বাচনে সেনাসদস্যদের নাগরিকবান্ধব আচরণের মাধ্যমে দায়িত্ব পালনের নির্দেশ সেনাপ্রধানের

মেট্রোরেল

ভোটের দিন মেট্রোরেল চলবে কি না, জানাল ডিএমটিসিএল

ফেসবুক বুস্টিং ও ডিজিটাল প্রচারণা

ফেসবুক বুস্টিং ও ডিজিটাল প্রচারণার হিসাব দিতে হবে নির্বাচন কমিশনে

সুপ্রিম কোর্ট

সুপ্রিম কোর্টের প্রশাসনে রদবদল

বঙ্গভবনের কর্মকর্তাকে গ্রেপ্তার

বঙ্গভবনের কর্মকর্তাকে গ্রেপ্তার দেখাল পুলিশ

থাকতে চাই না

‘নষ্ট রাজনীতিতে আর থাকতে চাই না’

মধ্যরাতে তিন গ্রামের সংঘর্ষ

সিলেটে মধ্যরাতে তিন গ্রামের সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫

ধন্যবাদ

পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল

সুখবর

ড. ইউনূসের দেওয়া সুখবরকে সুখবর মনে করি না : তারেক

প্রতিবেদন প্রকাশ

নির্বাচনে ভোটকেন্দ্রের নিরাপত্তা নিয়ে ভোটারদের উদ্বেগ প্রকাশ

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.