Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা কোপা ফাইনালে মেসিদের দেখতে খরচ হবে ৭৮ লাখ টাকা!
খেলাধুলা ফুটবল

কোপা ফাইনালে মেসিদের দেখতে খরচ হবে ৭৮ লাখ টাকা!

By iNews DeskJuly 13, 20242 Mins Read

স্পোর্টস ডেস্ক : আর্জেন্টিনার সামনে টানা দ্বিতীয় কোপা আমেরিকা জয়ের হাতছানি। অন্যদিকে ২৩ বছর পর কোপার শিরোপা ছুঁয়ে দেখার সুযোগ কলম্বিয়ার। লাতিন ফুটবলের শ্রেষ্ঠত্বের শিরোপা নির্ধারণী ম্যাচ দেখতে এখন টিকিট সংগ্রহে ব্যস্ত এই দুই দেশের ফুটবলপ্রেমীরা।

argentina_vs_colombia

Advertisement

হেভিওয়েট আর্জেন্টিনার সঙ্গে দুর্দান্ত ছন্দে থাকা কলম্বিয়ার এই ফাইনাল দেখতে মোটা অঙ্কের অর্থ খসাতে হবে ফুটবলপ্রেমীদের। যুক্তরাষ্ট্রভিত্তিক ম্যাগাজিন ফোর্বসের এক প্রতিবেদন সূত্রে জানা গেছে, এবারের কোপা আমেরিকার ফাইনাল দেখতে খরচ করতে হবে সর্বনিম্ন ২ হাজার ১৩৭ ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় আড়াই লাখ টাকা।

২০২১ কোপা আমেরিকা এবং ২০২২ বিশ্বকাপের পর শিরোপার হ্যাটট্রিক করতে মুখিয়ে আর্জেন্টিনা। অন্যদিকে প্রায় দুই বছর এবং ২৮ ম্যাচ ধরে অপরাজিত কলম্বিয়াও এবার স্বপ্নের ট্রফি ছুঁয়ে দেখতে মরিয়া।

এই ম্যাচ দিয়েই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলবেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার আনহেল দি মারিয়া। এছাড়া ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত যদি খেলা চালিয়ে না যান, তাহলে এটাই হতে পারে মেসির শেষ আন্তর্জাতিক টুর্নামেন্ট। সবমিলিয়ে এই ম্যাচ নিয়ে দর্শকদের মধ্যে উত্তেজনা তুঙ্গে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য অ্যাথলেটিক জানাচ্ছে, টুর্নামেন্টের আগের ম্যাচগুলোতে গড়ে ২০০ ডলারে পাওয়া গেছে টিকিট। কিন্তু ফাইনালের টিকিটের মূল্য বেড়ে গেছে প্রায় ১০ গুণ। এই ম্যাচের সবচেয়ে দামি টিকেটের মূল্য ঠেকেছে ৬৬ হাজার ৭৬৫ ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭৮ লাখ টাকারও বেশি।

কোপার তুলনায় ইউরোর টিকিটের মূল্য অবশ্য বেশ কম। উয়েফার ওয়েবসাইট সূত্রে জানা গেছে, স্পেন ও ইংল্যান্ডের মধ্যকার ইউরো ফাইনালের টিকিটের সর্বনিম্ন মূল্য প্রায় ১০৩ ডলার বা ১২ হাজার টাকা। আর সর্বোচ্চ মূল্য ২ হাজার ১৭৭ ডলার বা ২ লাখ ৫৫ হাজার টাকার কিছু বেশি।

উল্লেখ্য, ফ্লোরিডার হার্ড রক স্টেডিয়ামে বাংলাদেশ সময় আগামী সোমবার (১৫ জুলাই) সকাল ৬টায় শুরু হবে আর্জেন্টিনা-কলম্বিয়ার মধ্যকার কোপা আমেরিকার শিরোপা নির্ধারণী ম্যাচ।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

iNews Desk is the central editorial team of Zoom Bangla News. The desk brings together experienced journalists and editors who produce accurate, well-structured, and reader-focused news for digital platforms. Its work follows professional editorial standards, careful verification, and responsible journalism.

Related Posts
Messi

‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ আরও দুই দেশ’

July 30, 2026
তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

July 22, 2026
ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

July 21, 2026

Latest News

Messi

‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ আরও দুই দেশ’

তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

Card

লাল কার্ডের পর মুখ খুললেন এনজো

আজকের লামিনে ইয়ামাল

এক অদম্য মুসলিম নারীর ত্যাগেই আজকের লামিনে ইয়ামাল

Messi Ballon

বিশ্বকাপ না জিতেও কি ব্যালন ডি’অর জিততে পারবেন মেসি? জানাল কর্তৃপক্ষ

স্প্যানিশ বীরেরা

সোনালী ট্রফি নিয়ে মাদ্রিদে পা রাখলো স্প্যানিশ বীরেরা

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ কবে, কোথায় অনুষ্ঠিত হবে? যা জানা গেল

আর্জেন্টিনা

মেসির রহস্যময় নীরবতায় সংশয়ে পুরো আর্জেন্টিনা!

প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

মেসিদের বিশ্বসেরা বলে আর্জেন্টিনার প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa