Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় ১৭তম শিক্ষক নিবন্ধনের ভাইভা সেপ্টেম্বরে, ডিসেম্বরে চূড়ান্ত ফল
জাতীয়

১৭তম শিক্ষক নিবন্ধনের ভাইভা সেপ্টেম্বরে, ডিসেম্বরে চূড়ান্ত ফল

By Tarek HasanAugust 31, 20232 Mins Read

জুমবাংলা ডেস্ক : সেপ্টেম্বরের মধ্যেই ১৭তম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষা (ভাইভা) শুরু করতে চায় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। আগামী ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত ফল প্রকাশের মাধ্যমে এ নিয়োগ প্রক্রিয়া শেষ করবে সংস্থাটি। এ লক্ষ্যে বিশেষজ্ঞদের নিয়ে শিগগির মৌখিক পরীক্ষার বোর্ড গঠন প্রক্রিয়া শুরু করবে এনটিআরসিএ। মৌখিক পরীক্ষা দ্রুত শেষ করতে ছয় থেকে আটটি ভাইভা বোর্ড গঠন করা হতে পারে।

শিক্ষক নিবন্ধন

Advertisement

বৃহস্পতিবার (৩১ আগস্ট) এনটিআরসিএ সূত্রে এ তথ্য জানা গেছে।

এনটিআরসিএ সদস্য (পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন) এস এম মাসুদূর রহমান বলেন, ‘ডিসেম্বরের মধ্যেই ১৭তম নিবন্ধনের সব কার্যক্রম শেষ করতে চাই আমরা। সে অনুযায়ী পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। আশা করছি, দ্রুত সময়ের মধ্যে মৌখিক পরীক্ষা শুরু করতে পারবো।’

সেপ্টেম্বরে মৌখিক পরীক্ষা শুরুর বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘মৌখিক পরীক্ষা শুরুর আগে আমাদের ভাইভা বোর্ড গঠন করতে হবে। শিক্ষা মন্ত্রণালয়কেও অবহিত করতে হবে। এ কাজগুলো শেষে মৌখিক পরীক্ষা শুরু করা হবে। সেপ্টেম্বর থেকেই মৌখিক পরীক্ষা যাতে শুরু করা যায়, সেই চেষ্টা করবো আমরা।’

এনটিআরসিএ সূত্রে জানা গেছে, আগামী ডিসেম্বরে এনটিআরসিএর চেয়ারম্যান এনামুল কাদের খান অবসরে যাবেন। চেয়ারম্যানের অবসরের আগেই ১৭তম শিক্ষক নিবন্ধনের কার্যক্রম শেষ করতে চায় সংস্থাটি। এজন্য দ্রুত সময়ের মধ্যে মৌখিক পরীক্ষা শুরুর পরিকল্পনা করা হয়েছে।

মৌখিক পরীক্ষা দ্রুত সময়ের মধ্যে শেষ করতে ছয় থেকে আটটি বোর্ডের মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে। প্রতিটি বোর্ডে একজন করে বিশেষজ্ঞ থাকবেন। এ বিশেষজ্ঞ ঠিক করার পর মৌখিক পরীক্ষার তারিখ ঘোষণা করা হতে পারে।

বুধবার (৩০ আগস্ট) মধ্যরাতে ১৭তম নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করে এনটিআরসিএ। এতে উত্তীর্ণ হয়েছেন ২৬ হাজার ২৪২ জন প্রার্থী।

লিখিত পরীক্ষায় স্কুল পর্যায়ের ১৯ হাজার ৯৫ জন, স্কুল পর্যায়-২ এর ২ হাজার ১০১ জন ও কলেজ পর্যায়ে ৫ হাজার ৪৬ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। তারা বিভিন্ন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক হওয়ার জন্য নিবন্ধিত হতে মৌখিক পরীক্ষায় অংশ নেবেন।

২০২০ সালের জানুয়ারিতে ১৭তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। দুই বছর পর ২০২২ সালের ৩০ ও ৩১ ডিসেম্বর এ নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রিলিমিনারি পরীক্ষায় এক লাখ ৫১ হাজার প্রার্থী উত্তীর্ণ হন। গত ৫ ও ৬ মে শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন মোট ১ লাখ ৪ হাজারের বেশি প্রার্থী।

তিন দিনের তাবলিগ জামাতে জিয়াউল হক পলাশ

এর মধ্যে ৫ মে অনুষ্ঠিত স্কুল এবং স্কুলপর্যায়-২ এর লিখিত পরীক্ষায় ৫৭ হাজার ২৭৪ প্রার্থী অংশ নেন। আর ৬ মে অনুষ্ঠিত কলেজপর্যায়ের লিখিত পরীক্ষায় অংশ নেন ৪৭ হাজার ৫৬০ জন প্রার্থী।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
Riksha

ব্যাটারিচালিত যান নিয়ন্ত্রণে সুনির্দিষ্ট নির্দেশনা আসছে

July 13, 2026
পেনশন রক্ষায়

পেনশন রক্ষায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

July 13, 2026
নবম পে-স্কেল

নবম পে-স্কেলে বড় পরিবর্তন

July 13, 2026

Latest News

Riksha

ব্যাটারিচালিত যান নিয়ন্ত্রণে সুনির্দিষ্ট নির্দেশনা আসছে

পেনশন রক্ষায়

পেনশন রক্ষায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

নবম পে-স্কেল

নবম পে-স্কেলে বড় পরিবর্তন

রুমিন ফারহানা

ধর্মমন্ত্রীর কাছে যে প্রশ্নের জবাব চাইলেন রুমিন ফারহানা

পানিবন্দি মানুষের মাঝে খিচুড়ি বিতরণ

নিকুঞ্জে পানিবন্দি মানুষের মাঝে খিচুড়ি বিতরণ করলো স্বপ্ন নিয়ে ফাউন্ডেশন

বৃষ্টি

বৃষ্টি নিয়ে দুঃসংবাদ জানাল আবহাওয়া অধিদপ্তর

PM

সেনাসদস্যদের কাছে এলে শৈশবের স্মৃতি মনে পড়ে : প্রধানমন্ত্রী

Bonna

বন্যায় প্রাণহানি বেড়ে ৫৪, দেড় লাখ পরিবার পানিবন্দি

স্বাস্থ্যকর্মীদের ছুটি

বন্যাকবলিত ১১ জেলায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল

বিশেষ অভিযান

বিশেষ অভিযানে আড়াই মাসে গ্রেফতার প্রায় ৩৩ হাজার

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa