Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home ৮ মণ মুলা বিক্রি করে মিলছে ১ লিটার তেল
বিভাগীয় সংবাদ রংপুর

৮ মণ মুলা বিক্রি করে মিলছে ১ লিটার তেল

By Shamim RezaDecember 6, 2023Updated:December 6, 20233 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : নিত্যপণ্যের মূল্যের ঊর্ধ্বগতির এ সময়ে ঠাকুরগাঁওয়ে সবজির বাজারে ধস নেমেছে। পাইকারি বাজারে এক মণ মুলা (৪০ কেজি) বিক্রি হচ্ছে মাত্র ২০ টাকায়। অর্থাৎ প্রতি কেজির মূল্য দাঁড়াচ্ছে মাত্র ৫০ পয়সা। ফুল কপি, বাঁধা কপি ও বেগুনের দামও কম। সেই হিসেবে ৮ মণ মুলা বিক্রি করে কিনতে হচ্ছে ১ লিটার সয়াবিন তেল। আর ৩০ মণে ১ কেজি ইলিশ।

মুলা

সবজির ভরা মৌসুমে দাম কমে যাওয়ায় অনেক চাষি কন্দাল জাতীয় ফসল মুলা নিয়ে বিপাকে পড়েছেন। মুলার বাজারে দাম কম হওয়ায় খেত থেকে সবজি তুলছেন না কৃষকরা। এজন্য খেতেই পচছে এ জাতীয় ফসল মুলা। ফলে খেতের সবজি খেতেই নষ্ট হচ্ছে।

সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের আরাজি পাইকপাড়া গ্রামের কৃষক আলমগীর হোসেন বলেন, তার বাড়িতে মেয়ে ও জামাতা এসেছেন। তাই শখ করে বাজার থেকে ১ হাজার ২০০ টাকা কেজি দরে ১ কেজি ইলিশ কিনেছেন। এক কেজি ইলিশ কিনতে তাকে ৩০ মণ মুলা বিক্রি করতে হয়েছে। আর ১ লিটার ভোজ্যতেল (সয়াবিন) কিনতে আট মণ মুলা বিক্রি করতে হচ্ছে।

বুধবার উপজেলার আরাজি পাইকপাড়া গ্রামের মাঠে গিয়ে দেখা গেছে, শত শত মণ মুলা তুলে ফেলে দেওয়া হচ্ছে জমিতেই। মুলার জমিতে কৃষকরা এখন প্রস্তুতি নিচ্ছেন রবি মৌসুমের অন্য ফসল চাষের।

এ গ্রামের সবজি চাষি আবদুল লতিফ বলেন, প্রতি বছরের মতো এবারো ঠাকুরগাঁও চিনি কলের জমি ভাড়া নিয়ে মোট ১৮ বিঘা জমিতে মুলা চাষ করেছিলাম। কিন্তু খেত থেকে সবজি ওঠানোর সময় বাজারে দাম নেই। পাইকাররা এক টাকা কেজিতেও কিনছে না। মাঠের মুলা তুলতে যে শ্রমিক খরচ, তাও উঠছে না। তাই খেতে তুলে ফেলে দিচ্ছি। এবার প্রতি বিঘায় ৩০ থেকে ৩৫ হাজার টাকা করে লোকসান গুনতে হলো।

পাশের গ্রামের কৃষক হাবিবুর বলেন, মুলার তো দামে নাই! গম, সরিষা ও আলু আবাদের সময়ও ফুরিয়ে যাচ্ছে। তাই আলু ও ভুট্টা বীজ রোপণের জন্য বিনামূল্যে ব্যবসায়ীদের মুলা বিলিয়ে দিচ্ছি। তারা নিজ খরচে তুলে নিয়ে যাচ্ছেন।

এ গ্রামের মুলা ব্যবসায়ী সিদ্দিকুর রহমান জানান, শুরুর দিকে কাঙ্ক্ষিত দাম পেলেও এখন মুলার বাজার বলতে নেই। গত এক মাস আগে ৩০-২৫ টাকা প্রতি কেজি মুলা বিক্রি হয়েছিল। এখন হাটে প্রচুর মুলার আমদানি হয়েছে। তাই দাম কম। তাছাড়া বাজারে শীতকালীন সবজি ভরপুর। মুলার চাহিদা নেই।

হরিপুর উপজেলার আমগাঁও গ্রামের লাল মোহন রায় বলেন, মুলা শুরুতেই ২৫ থেকে ৩০ টাকা কেজি দরে বিক্রি করছি। বর্তমানে মুলা কেনার লোক নেই। তাই খেতেই নষ্ট হচ্ছে মুলা।

একই গ্রামের কৃষক রইচউদ্দিন বলেন, মুলা তুলে করে কী করব! একজন শ্রমিকের মজুরি ৫শ টাকা, ভ্যান ভাড়া ২৫০ টাকা, আর এক বিঘা জমির মুলা বিক্রি করে পেয়েছি মাত্র ৭শ টাকা। মুলা বেচে খরচই উঠছে না।

ঠাকুরগাঁও জেলা কৃষি বিভাগ জানায়, পাঁচ উপজেলায় চলতি আবাদ মৌসুমে ৪ হাজার ৯৮৮ হেক্টর জমিতে শীতকালীন শাক-সবজি চাষের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়। তবে সুনির্দিষ্টভাবে কতটুকু জমিতে মুলা চাষ হয়েছে তা জানা না গেলেও লক্ষ্যমাত্রার চেয়ে অনেক বেশি জমিতে মুলা চাষ হয়েছে।

একটি কাপড় যেভাবে হয়ে উঠল ফিলিস্তিনি প্রতিরোধের প্রতীক

জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক সিরাজুল ইসলাম বলেন, এ সময়ে বাজারে সব ধরনের সবজি চাহিদা তুলনামূলক বেশি থাকায় মুলার দাম পাচ্ছেন না কৃষক।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
১ ৮ ৮ মণ মুলার করে টাকায়, তেল প্রভা বিক্রি বিভাগীয় মণ মিলছে মুলা মুলার রংপুর লিটার সংবাদ
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
বিএনপির দুই গ্রুপের

আশুলিয়ায় ব্যানার ইস্যুতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত একাধিক

February 1, 2026
ছাত্রদলের সাবেক নেতা

ছাত্রদলের সাবেক নেতাকে লক্ষ্য করে গুলি

February 1, 2026
Probashi

স্বামীকে ভিডিও কলে রেখে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

January 31, 2026
Latest News
বিএনপির দুই গ্রুপের

আশুলিয়ায় ব্যানার ইস্যুতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত একাধিক

ছাত্রদলের সাবেক নেতা

ছাত্রদলের সাবেক নেতাকে লক্ষ্য করে গুলি

Probashi

স্বামীকে ভিডিও কলে রেখে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

Kaliganj-Gazipur-Rana sarkar-2

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা রানাকে নিয়ে অপপ্রচার

বালিশ মিষ্টি

নেত্রকোণার ঐতিহ্যবাহী ‘বালিশ মিষ্টি’ পেলো দেশের ৫৮তম জিআই স্বীকৃতি

অসহায় প্রবাসী

বিদেশে ঘাম ঝরিয়ে কেনা বাড়ি, আশুলিয়ায় পানি ও বিদ্যুৎবিহীন অসহায় প্রবাসী

‘বিদ্রোহী’ প্রার্থীর পক্ষে প্রচারণা: স্বেচ্ছাসেবক দলের ৯ নেতাকে শোকজ, বহিষ্কার ১

ডেপুটি জেলার

জামিন ছাড়াই হত্যা মামলার তিন আসামির মুক্তি, ডেপুটি জেলার বরখাস্ত

এমপি প্রার্থী আশা

আমাকে ভোট দিন, জয়ী হলে সবার বিয়ের ব্যবস্থা করব : এমপি প্রার্থী আশা

মানিকগঞ্জ-১ আসনে বিএনপি-জামায়াত প্রার্থীর প্রকাশ্য আচরণবিধি লঙ্ঘন!

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.