Advertisement

প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করতে মন্ত্রিসভার আটজন প্রতিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর দুই রাজনৈতিক উপদেষ্টার দায়িত্ব ও দফতর পুনর্বণ্টন করা হয়েছে। বুধবার (০৪ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন,

প্রধানমন্ত্রী ‘রুলস অব বিজনেস, ১৯৯৬’-এর ৩বি(আইআই) বিধি অনুযায়ী এই পুনর্বণ্টন করেছেন।

নতুন প্রজ্ঞাপন অনুযায়ী ৮ প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন

আগে বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরিফুল আলম এখন থেকে তিনি কেবল বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন।

কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুকে কেবল মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এখন থেকে রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের দায়িত্ব পালন করবেন।

প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান দায়িত্ব পেয়েছেন নৌপরিবহন মন্ত্রণালয় এবং সেতু বিভাগের।

অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকিকে এখন থেকে কেবল পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করতে বলা হয়েছে।

মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা ফারজানা শারমীন এখন থেকে তিনি কেবল সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন।

প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুরকে শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে সরিয়ে কেবল প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে।

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এখন থেকে কেবল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন।

দুই রাজনৈতিক উপদেষ্টার দায়িত্ব বৃদ্ধি

আলাদা এক প্রজ্ঞাপনে প্রধানমন্ত্রীর দুই রাজনৈতিক উপদেষ্টাকে নির্দিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টার অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হয়েছে।

উপদেষ্টা নজরুল ইসলাম খান রাজনৈতিক উপদেষ্টার দায়িত্বের পাশাপাশি তিনি কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে নতুন দায়িত্ব পেয়েছেন। রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী আহমেদকে শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব অর্পণ করা হয়েছে। গত ২৪ ফেব্রুয়ারি তাদের মন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে নিযুক্ত করা হয়েছিল।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সিই করা প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে, গত ১৭ ও ২৪ ফেব্রুয়ারির প্রজ্ঞাপনগুলোর অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে এবং এই পুনর্বণ্টন আদেশ অবিলম্বে কার্যকর হবে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Rithe Rose serves as a Sub Editor at the iNews Desk, supporting daily news operations with a strong focus on accuracy, clarity, and editorial consistency. In this role, Rithe edits and refines news copy, verifies facts, sharpens headlines, and ensures stories align with newsroom standards and ethical guidelines. With a keen eye for detail and deadlines, Rithe collaborates closely with reporters and editors to maintain quality control across breaking and developing stories, helping deliver timely and reliable news to readers.