Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home ‘আল্লাহর রহমতে ভালো আছি, ভিক্ষা না করে গামছা বেচি’
খুলনা বিভাগীয় সংবাদ

‘আল্লাহর রহমতে ভালো আছি, ভিক্ষা না করে গামছা বেচি’

By Saiful IslamJanuary 30, 20233 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : ৮০ বছর বয়সের বৃদ্ধ মোকাদ্দেস আলী। বয়সের ভারে ভালো করে হাঁটতেও পারেন না তিনি। তবুও জীবিকার তাগিদে এখনো তাঁতকলে তৈরি করেন গামছা। এরপর কুষ্টিয়া শহরের বিভিন্ন জায়গায় ফেরি করে সেই গামছা বিক্রি করেন। তার চোখের দৃষ্টি ঝাপসা হলেও তার আত্মবিশ্বাস আর মনোবল অনেকের চেয়ে বেশি। তাই ভিক্ষা না করে গামছা বিক্রি করে সংসার চালান তিনি।

বৃদ্ধ মোকাদ্দেস আলী

মোকাদ্দেস আলী কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর ইউনিয়নের দহকুলা গ্রামের কারিগর পাড়ার মৃত খোদাবক্সের ছেলে। শহরের মানুষ তাকে গামছার ফেরিওয়ালা হিসেবেই চেনেন। ৫ ছেলে ও এক মেয়ে সন্তানের বাবা তিনি।

ছেলে-মেয়েদের বিয়ে হয়েছে, তারা তাদের সন্তানদের নিয়ে পৃথকভাবে বসবাস করেন। ছেলেরা সবাই দিনমজুর। তারা আলাদাভাবে বসবাস করেন। বৃদ্ধ মোকাদ্দেস তার ৭৭ বছর বয়সী অসুস্থ স্ত্রী রুবিয়া খাতুনকে নিয়ে আলাদাভাবে বসবাস করেন। গামছা তৈরির কাজে তাকে সহযোগিতা করেন তার স্ত্রী। রুবিয়া হার্টের অসুখসহ বিভিন্ন রোগে আক্রান্ত।

আত্মবিশ্বাসী এই বৃদ্ধ মোকাদ্দেসের সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘ ৩০ বছর যাবত হেঁটে গামছা বিক্রি করে আসছেন মোকাদ্দেস। তার আগে ছোটবেলা থেকে প্রায় ৪০ বছর পায়ে প্যাডেলের ভ্যান চালিয়েছেন। বয়স বাড়লেও সবসময় কাজের সঙ্গে থাকতে স্বাচ্ছন্দ্যবোধ করেন তিনি। এই বয়সে বাড়িতে গামছা তৈরি করেন এবং সেই গামছা হাতে নিয়ে কুষ্টিয়া শহরের বিভিন্ন জায়গায় প্রতিনিয়ত ছুটে চলে তিনি।

গামছার ফেরিওয়ালা মোকাদ্দেস আলী বলেন, বয়স বেড়েছে, শরীরের শক্তি হারিয়েছে, চোখে আর আগের মতো দেখি না। তবুও আল্লাহর রহমতে ভালো আছি, বড় ধরনের কোনো রোগ নেই। বাড়িতে হাতের তাঁতকলে খটখট খটখট শব্দে আমি নিজেই গামছা বুনি। গামছা তৈরির কাজে অসুস্থ স্ত্রী আমাকে সহযোগিতা করেন। সেই গামছা হাতে নিয়ে প্রতিদিন সকালে কুষ্টিয়া শহরে যায়। শহরের অলিগলিতে ঘুরে ঘুরে গামছা বিক্রি করি।

তিনি বলেন, প্রতিদিন চার থেকে ছয়টি গামছা তৈরি করি ও সেগুলো বিক্রি করি। প্রতিটি গামছা ১৪০ থেকে ১৬০ টাকায় বিক্রি হয়। এতে ৩০০ টাকা থেকে ৪০০ টাকা লাভ হয়। গামছা তৈরি করতে খুব কষ্ট হয়। পথে ১০০ টাকার মতো খরচ হয়ে যায়। বাকি টাকা দিয়ে বাজার করি, স্ত্রীর ওষুধ কিনি এবং সংসার চালায়। আল্লাহর রহমতে ভালো আছি।

তিনি আরও বলেন, আগে আমি পায়ের প্যাডেলের ভ্যান চালাতাম। ছোটবেলা থেকে শুরু করে ভ্যানচালক ছিলাম ৪০ বছর। আর ৩০ বছর ধরে গামছা তৈরি করে বিক্রি করি। বৃদ্ধ বয়সে গামছা তৈরি করতে কষ্ট হয়। বিক্রি করতেও কষ্ট হয়। কিন্তু জীবন জীবিকার তাগিদে এই কাজ করি। আমাকে দেখে বহু মানুষ সালাম দেয়। আমার সাথে সবাই গল্প করে। মানুষ আমাকে খুব ভালোবাসে। পথেঘাটে দেখি, আমার চেয়ে অনেক কম বয়সী শক্তিশালী মানুষ ভিক্ষা করে। জোয়ান-জোয়ান মানুষ ভিক্ষা করে, আমি ভিক্ষা করি না। কখনো কারো কাছে হাত পাতি না। গামছা বেঁচে খায়, এই আমার খুব ভাল্লাগে। জীবনে দুঃখ কষ্ট সংকট আছে, আগামীতেও থাকবে। আল্লাহ চালিয়ে নেয় আমাদের।

জাতির পিতা আমাদের সকল কাজের অনুপ্রেরণা: বিজিবি মহাপরিচালক

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
আছি: আল্লাহর করে খুলনা গামছা না বিভাগীয় বেচি’ ভালো ভিক্ষা রহমতে সংবাদ
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
আটক

লালমনিরহাটে লিখিত ও ভাইভা পরীক্ষার মিল না থাকায় ৩ পরীক্ষার্থীকে থানায় সোপর্দ

February 2, 2026
গণঅধিকারের প্রার্থী

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন গণঅধিকারের প্রার্থী

February 2, 2026
বাংলাদেশ সেনাবাহিনী

রূপগঞ্জের গোলাকান্দাইলে সেনাবাহিনীর বিশেষ অভিযানে অস্ত্রসহ ২ জন আটক

February 2, 2026
Latest News
আটক

লালমনিরহাটে লিখিত ও ভাইভা পরীক্ষার মিল না থাকায় ৩ পরীক্ষার্থীকে থানায় সোপর্দ

গণঅধিকারের প্রার্থী

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন গণঅধিকারের প্রার্থী

বাংলাদেশ সেনাবাহিনী

রূপগঞ্জের গোলাকান্দাইলে সেনাবাহিনীর বিশেষ অভিযানে অস্ত্রসহ ২ জন আটক

বিএনপির দুই গ্রুপের

আশুলিয়ায় ব্যানার ইস্যুতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত একাধিক

ছাত্রদলের সাবেক নেতা

ছাত্রদলের সাবেক নেতাকে লক্ষ্য করে গুলি

Probashi

স্বামীকে ভিডিও কলে রেখে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

Kaliganj-Gazipur-Rana sarkar-2

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা রানাকে নিয়ে অপপ্রচার

বালিশ মিষ্টি

নেত্রকোণার ঐতিহ্যবাহী ‘বালিশ মিষ্টি’ পেলো দেশের ৫৮তম জিআই স্বীকৃতি

অসহায় প্রবাসী

বিদেশে ঘাম ঝরিয়ে কেনা বাড়ি, আশুলিয়ায় পানি ও বিদ্যুৎবিহীন অসহায় প্রবাসী

‘বিদ্রোহী’ প্রার্থীর পক্ষে প্রচারণা: স্বেচ্ছাসেবক দলের ৯ নেতাকে শোকজ, বহিষ্কার ১

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.