Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় সাভারে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে নারীসহ নিহত ৯
জাতীয়

সাভারে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে নারীসহ নিহত ৯

By iNews DeskAugust 5, 20242 Mins Read

জুমবাংলা ডেস্ক : ঢাকার সাভারে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে নারীসহ ৯ জনের মৃত্যু খবর পাওয়া গেছে। এসময় সাংবাদিকসহ আহত হয়েছে অন্তত শতাধিক।

savar

Advertisement

সোমবার (৫ আগস্ট) রাত ১০টার দিকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ডিউটি ম্যানেজার ইউসুফ আলী এ তথ্য জানান।

নিহতরা হলেন– আশুলিয়ার বাইপাইল এলাকার মাছ ব্যবসায়ী রমজান আলী, মোজ্জাহিদ, তৌহিদুল রহমান, সাখোয়ান, রাসেল, নিশান, রফিকুল, নাফিজাসহ অজ্ঞাত আরও একজন। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নামপরিচয় জানা যায়নি।

জানা গেছে, সকালে সাভারের বাইপাইল এলাকায় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধ হয়ে রমজান আলী নামে এক মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়। এছাড়া ঢাকা-আরিচা মহাসড়কের সাভার রেডিও কলোনি ও পাকিজার মোড় এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এরপর আন্দোলনকারীরা সাভারের থানা রোড় এলাকায় সাভার মডেল থানায় হামলা করে। এসময় প্রায় ৩ ঘণ্টা পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের দফায় দফায় সংঘর্ষ হয়। সাভারের তিনটি পয়েন্টে অন্তত শতাধিক লোক আহত হয়। এদের মধ্যে ৮ জন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে।

নিহত রফিকুলের ভাই রবিউল বলেন, আমার ভাই রাজমিস্ত্রির কাজ করে। দুপুরে সে থানার সামনে কাজে এসেছিল। সেখানে গুলিবিদ্ধ হয়। এসময় তাকে রক্তাক্ত অবস্থায় সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে আনা হয়। পরে সেখান থেকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ডিউটি ম্যানেজার ইউসুফ আলী বলেন, সকাল থেকে রাত পর্যন্ত শতাধিক রোগী হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন। এদের মধ্যে ৯ জনের মৃত্যু হয়েছে এবং আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সূত্র : ঢাকা পোস্ট

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

iNews Desk is the central editorial team of Zoom Bangla News. The desk brings together experienced journalists and editors who produce accurate, well-structured, and reader-focused news for digital platforms. Its work follows professional editorial standards, careful verification, and responsible journalism.

Related Posts
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

August 3, 2026
Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

August 2, 2026

Latest News

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa