Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home র‍্যাব কর্মকর্তার নেতৃত্বে ৯৫ ভরি স্বর্ণ লুট
অপরাধ-দুর্নীতি

র‍্যাব কর্মকর্তার নেতৃত্বে ৯৫ ভরি স্বর্ণ লুট

By Tarek HasanJune 2, 20242 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : ঊর্ধ্বতন এক র‍্যাব কর্মকর্তার নেতৃত্বে মানিকগঞ্জের সিংগাইরে স্বর্ণ ব্যবসায়ীর ৯৫ ভরি স্বর্ণালংকার লুট করা হয়েছে। স্বর্ণ ব্যবসায়ীকে অপহরণ করে পালানোর সময় স্থানীয় জনগণের পিটুনির শিকার হয়েছেন ওই র‍্যাব কর্মকর্তাসহ পাঁচ ব্যক্তি। শনিবার সকালে উপজেলার জামশা বাজারে এ ঘটনা ঘটে।

theif

ভুক্তভোগী ব্যবসায়ী বলছেন, এ ঘটনায় মূল হোতা র‍্যাব-১-এর গাজীপুর ট্রেনিং সেন্টারের ডিএডি মোহাম্মদ শামীমুজ্জামান। এদিকে লুট করা স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যাওয়া ব্যক্তির সন্ধান করতে পারেননি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। পুলিশ ঘটনাস্থল থেকে একটি মাইক্রোবাস এবং র‍্যাবের আইডি কার্ড ও স্টিকার উদ্ধার করেছে।

এ ঘটনায় শামীমুজ্জামানের পাশাপাশি পাবনার আটঘরিয়ার পাটেশ্বর গ্রামের মো. আমেজুদ্দিন, ফরিদপুরের মধুখালী উপজেলার মধুখালী গ্রামের নাফিছুর রহমান, নগরকান্দা থানার রাধানগর গ্রামের মিরাজুল শেখ ও মাইক্রোবাসের চালক ঢাকার আশুলিয়ার মির্জানগরের খেজুরটেক গ্রামের মো. জানিফকে আটক করেছে পুলিশ।

ভুক্তভোগী ব্যবসায়ী ও স্থানীয়রা জানান, গতকাল সকাল ৭টার দিকে দোহারের জয়পাড়া এলাকার স্বর্ণ ব্যবসায়ী সুমন হাওলাদারসহ তিন ব্যক্তি ৯৫ ভরি স্বর্ণ নিয়ে সিএনজিচালিত অটোরিকশায় মানিকগঞ্জের সিংগাইরে যাচ্ছিলেন তাঁর এক ব্যবসায়িক পার্টনারের কাছে। পথে র‍্যাব লেখা স্টিকারসহ একটি মাইক্রোবাস ও মোটরসাইকেল অটোরিকশার গতিরোধ করে। তারা সুমন ও তার সঙ্গীদের গাড়ি থেকে নামিয়ে মারধরের পর কালো কাপড় দিয়ে তাদের চোখ ও হাত বেঁধে মাইক্রোবাসে তোলে। পরে কেড়ে নেওয়া হয় তাদের কাছে থাকা স্বর্ণালংকার।

এদিকে সুমনের অটোরিকশার চালক মোবাইল ফোনে বিষয়টি স্থানীয়দের জানিয়ে দেন। এ খবর ছড়িয়ে পড়লে উপজেলার জামসা বাজারে মাইক্রোবাসটি আটক করে স্থানীয় লোকজন অপহৃত ব্যবসায়ী সুমনকে উদ্ধার করেন। র‍্যাব পরিচয় দেওয়া ওই ব্যক্তিদের কথাবার্তায় সন্দেহ হওয়ায় স্থানীয় লোকজন মাইক্রোবাসে থাকা পাঁচ ব্যক্তিকে গণপিটুনি দেন ও গাড়িটি ভাঙচুর করেন। পরে পুলিশ ও র‍্যাব সদস্যরা ঘটনাস্থল থেকে ওই পাঁচ ব্যক্তিকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেন। পরে তাদের থানায় নিয়ে যায় পুলিশ। স্বর্ণ ব্যবসায়ী সুমন জানান, এই ঘটনায় তিনি সিংগাইর থানায় মামলা করেছেন।

সিংগাইর থানার ওসি জিয়ারুল ইসলাম বলেন, র‍্যাব পরিচয়ে স্বর্ণ লুট ও ব্যবসায়ীকে অপহরণের ঘটনায় পাঁচজনকে আহত অবস্থায় উদ্ধার করে পুলিশ তাদের থানায় নিয়ে আসে। র‍্যাব সদস্য পরিচয়দানকারী শামীমুজ্জামান আসলেই এ বাহিনীর সদস্য কিনা, তা নিশ্চিত করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়। পরে নিশ্চিত হওয়া গেছে তিনি র‍্যাব-১-এর গাজীপুর ট্রেনিং সেন্টারে ডিএডি হিসেবে কর্মরত।

টাকার জন্য যা নষ্ট করতে চান না শচীন

ওসি বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, শামীমুজ্জামান ভাড়া করা একটি মাইক্রোবাস ও ভাড়া করা লোকজন নিয়ে এ ঘটনা ঘটিয়েছেন। পুলিশ লুট হওয়া স্বর্ণালংকার উদ্ধারের চেষ্টা করছে। সূত্র : সমকাল

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
৯৫ অপরাধ-দুর্নীতি কর্মকর্তার নেতৃত্বে ভরি র‌্যাব লুট স্বর্ণ স্বর্ণালংকার
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
হিসান রহমান

তিন বছরের শিশু যাত্রীকে নিয়ে ইজিবাইক চালক চম্পট

January 29, 2026
Dodok

দুদকের জালে রূপায়ণ ও রাজউকের ৪৩ জন, দখল ও জালিয়াতির ভয়াবহ অভিযোগ

January 26, 2026
মরদেহ

কেরানীগঞ্জে গৃহশিক্ষিকার ফ্ল্যাট থেকে নিখোঁজ ছাত্রী ও মায়ের অর্ধগলিত মরদেহ উদ্ধার

January 17, 2026
Latest News
হিসান রহমান

তিন বছরের শিশু যাত্রীকে নিয়ে ইজিবাইক চালক চম্পট

Dodok

দুদকের জালে রূপায়ণ ও রাজউকের ৪৩ জন, দখল ও জালিয়াতির ভয়াবহ অভিযোগ

মরদেহ

কেরানীগঞ্জে গৃহশিক্ষিকার ফ্ল্যাট থেকে নিখোঁজ ছাত্রী ও মায়ের অর্ধগলিত মরদেহ উদ্ধার

রানা প্রতাপ হত্যা

যশোরে গুলি করে রানা প্রতাপ হত্যার ঘটনায় যুবক আটক

স্কুলছাত্রী ফাতেমা আক্তার লিলি হত্যা

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় রাজধানীর সেই স্কুলছাত্রী খুন

স্কুলছাত্রী

বনশ্রীতে স্কুলছাত্রী হত্যার ঘটনায় র‍্যাবের অভিযান, হোটেলকর্মী মিলন গ্রেফতার

dudok

ময়মনসিংহে এডিপির ৮ প্রকল্পের ৭৫ লাখ টাকা আত্মসাৎ

sahriar alam

স্ত্রী-সন্তানসহ সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

said kokhon

সাবেক মেয়র সাঈদ খোকনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

শেখ হাসিনাকে ফেরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.