Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
জাতীয় স্লাইডার

আইনশৃঙ্খলা রক্ষা করা একটি কঠিন দায়িত্ব : স্বরাষ্ট্র উপদেষ্টা

By Rithe RoseFebruary 2, 20262 Mins Read

দেশের ১৮ কোটি মানুষের আইনশৃঙ্খলা রক্ষা করা একটি কঠিন দায়িত্ব বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

স্বরাষ্ট্র উপদেষ্টা

রবিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রাম ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “সাংবাদিকরা প্রায়ই অভিযোগ করেন আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে নেই। অল্প কয়েকজন সাংবাদিকের কথা বলা থামাতেও সময় লেগে যায়। সেখানে দেশের ১৮ কোটি মানুষের আইনশৃঙ্খলা রক্ষা করা নিঃসন্দেহে কঠিন কাজ।”

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রস্তুতি সন্তোষজনক। নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী কাজ হলে নির্বাচন হবে সুষ্ঠু, উৎসবমুখর ও সম্পূর্ণ নিরপেক্ষ।” কোনো ধরনের অসুবিধার আশঙ্কা নেই বলেও জানান তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “বর্তমানে ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে মত প্রকাশের স্বাধীনতা আগের চেয়ে অনেক বেশি। অতীতে এই স্বাধীনতা ছিল না। ইন্টারনেট বা ফেসবুক বন্ধ করা এখন আর গ্রহণযোগ্য নয়। কেউ এমন উদ্যোগ নিলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সবাই স্বাধীনভাবে লিখবে এবং মত প্রকাশ করবে।”

তিনি আরো বলেন, “আগে সাংবাদিকরাও নিয়ন্ত্রণের মধ্যে ছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে গিয়ে প্রশ্ন করার সাহস অনেকের ছিল না। এখন সেই পরিস্থিতির পরিবর্তন হয়েছে।”

চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, “নির্বাচনকে কেন্দ্র করে পরিস্থিতি ভালো রয়েছে। কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেওয়া হবে না। সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ সমন্বিতভাবে দায়িত্ব পালন করছে।”

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন এবং জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞাসহ অন্য কর্মকর্তারা।

‘জাতীয় আইনশৃঙ্খলা উপদেষ্টা একটি কঠিন করা দায়িত্ব, রক্ষা স্বরাষ্ট্র স্বরাষ্ট্র উপদেষ্টা স্লাইডার
Rithe Rose
  • Website
  • X (Twitter)
  • Instagram

Rithe Rose serves as a Sub Editor at the iNews Desk, supporting daily news operations with a strong focus on accuracy, clarity, and editorial consistency. In this role, Rithe edits and refines news copy, verifies facts, sharpens headlines, and ensures stories align with newsroom standards and ethical guidelines. With a keen eye for detail and deadlines, Rithe collaborates closely with reporters and editors to maintain quality control across breaking and developing stories, helping deliver timely and reliable news to readers.

Related Posts

নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে, প্রত্যাশা পররাষ্ট্র উপদেষ্টার

February 2, 2026
ঢাবি শিক্ষার্থীর আত্মহত্যা

যে কারণে ‘আত্মহত্যা’ করল ঢাবির ভর্তি পরীক্ষায় প্রথম হওয়া শিক্ষার্থী

February 2, 2026
ধানের শীষ প্রতীক

যেসব আসনে থাকছে না ধানের শীষ প্রতীক

February 2, 2026

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.