ওমানে একটি তেল ট্যাংকারে হামলায় ৪ জন আহত হয়েছে। রোববার (১ মার্চ ) মাসান্দাম উপকূল থেকে প্রায় পাঁচ নটিক্যাল মাইল দূরে এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে দেশটির সমুদ্র নিরাপত্তা কেন্দ্র। খবর, আল জাজিরার।

স্কাইলাইট নামে এই জাহাটিতে হামলায় ৪ জন আহত হয় এবং বাকি ২০ জন ক্রু নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। এ সময় জাহাজটিতে পশ্চিম প্রশান্ত মহাসাগরের ছোট দ্বীপরাষ্ট্র পালাউয়ের পতাকা উড়তেছিল।
সমুদ্র নিরাপত্তা কেন্দ্র জানিয়েছে, উদ্ধারকাজে দেশটির নৌবাহিনী এবং সামরিক বাহিনী অংশ নেয়।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
উল্লেখ্য, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সাম্প্রতিক আলোচনায় মধ্যস্থতাকারী হিসেবে ওমান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, যার লক্ষ্য ছিল একটি নতুন পারমাণবিক চুক্তিতে পৌঁছানো।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


