আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে ঘিরে নিরাপত্তার কোনও ঝুঁকি নেই বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

আইজিপি বলেন, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রায় যানজট নিরসনে কাজ চলছে। তিনি বলেন, ঈদকে ঘিরে দেশে নিরাপত্তার কোনও ঝুঁকি নেই।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
এ সময় তিনি টার্মিনালে উপস্থিত যাত্রীদের সঙ্গে কথা বলে তাদের যাত্রা যেন নিরাপদ ও স্বস্তিদায়ক হয় সে বিষয়ে পুলিশের নেয়া বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে অবহিত করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


