Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় ১০০ টাকাও ঘুষ খেলে চাকরি থাকবে না: নৌপরিবহন উপদেষ্টা
জাতীয়

১০০ টাকাও ঘুষ খেলে চাকরি থাকবে না: নৌপরিবহন উপদেষ্টা

By iNews DeskDecember 22, 20243 Mins Read

জুমবাংলা ডেস্ক : বিএসসিতে আগের মতো চুরিচামারি ও হেরফের হবে না জানিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম. সাখাওয়াত হোসেন বলেছেন, গত তিন মাসে আপনারা শোনেননি এ সরকারের কেউ হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। কোনো অসৎ ব্যক্তি আমাদের কেবিনেটে নেই। ১০০ টাকাও যদি ঘুষ খায় তাহলে আমি চেষ্টা করব চাকরি যেন না থাকে। আমি কথা দিয়ে যাচ্ছি, চোর ধরা পড়লে রক্ষা নেই।

Shakhawat

Advertisement

রোববার (২২ ডিসেম্বর) বিকালে নগরীর পতেঙ্গা বোট ক্লাবে বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) ৪৭তম বার্ষিক সাধারণ সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। সভায় শেয়ার হোল্ডারদের জন্য ২৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন দেওয়া হয়।

এম সাখাওয়াত হোসেন বলেন, চট্টগ্রাম বন্দরের যেসব সমস্যা আছে সেগুলো দূর করার চেষ্টা করছি। চট্টগ্রাম বন্দরে বিদেশি বিনিয়োগে আগ্রহ বাড়ছে। এমনকি বিশ্বব্যাংক থেকে অনেক সংস্থা এখানে বিনিয়োগে আগ্রহী।

আগামী দুই বছরে বিএসসির বহরে আরও আটটি জাহাজ যুক্ত হবে জানিয়ে উপদেষ্টা বলেন, বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজের বহর আরও বড় করার চেষ্টা চলছে। সরকার অনুমোদন দিলে আমরা চুক্তি সই করে ফেলব এবং দুই বছরের মধ্যে জাহাজ গুলো পাওয়া যাবে। এ ছাড়া শিপিং কর্পোরেশন নিজের অর্থায়নে দুইটি বাল্ক ক্যারিয়ার কিনবে। আমরা বিভিন্ন জায়গায় খোঁজ নিচ্ছি যেখানে আমরা এক থেকে পাঁচ বছরের মধ্যে ব্যবহার হয়েছে এমন জাহাজ কিনব। এর মধ্যে বিএসসির ব্যবস্থাপনা পরিচালক জাপানে দুইটি জাহাজের সন্ধান পেয়েছেন। আমি বা আমাদের প্রতিনিধি কেউ গিয়ে সব ঠিক পেলে আমরা অন দ্যা স্পট জাহাজ কিনে ফেলব। আশা করি জাপানি শিপ অবশ্যই ভালো হবে।

শেয়ার হোল্ডাররা আরও বেশি লভ্যাংশ পাবে বলে আশাবাদ ব্যক্ত করে এম সাখাওয়াত হোসেন বলেন, শেয়ারের বাজারে বর্তমান দুর্দিনে বাংলাদেশ শিপিং করপোরেশন শেয়ার হোল্ডারদের জন্য ২৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। আশা করছি, আগামী বছর এ লভ্যাংশ আরও বাড়বে।

অনুষ্ঠানে বিএসসি ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক বলেন, ৪৮৭ দশমিক ৭৪ কোটি টাকা আয় হয়েছে এই এক বছরে। এ ছাড়া অন্য খাতে আয় হয়েছে প্রায় ১০৮ দশমিক ৪৪ কোটি টাকা। সর্বমোট প্রায় ৫৯৬ দশমিক ১৯ কোটি টাকা আয় হয়েছে বিএসসির। আয়ের বিপরীতে ১৮৯ দশমিক ৬১ কোটি টাকা পরিচালনা ব্যয় হয়েছে। প্রশাসনিক ও আর্থিক খাতে ব্যয় হয়েছে ১২১ দশমিক ৯৮ কোটি টাকা। সর্বমোট ব্যয় হয়েছে ৩১১ দশমিক ৬০ কোটি টাকা। এ অর্থ বছরে কর সমন্বয়ের পর সংস্থার নীট মুনাফা হয়েছে ২৪৯ দশমিক ৬৯ কোটি টাকা।

২০২৩-২৪ অর্থবছরে নীট আয় বেড়েছে প্রায় তিন দশমিক ৪০ কোটি উল্লেখ করে মাহমুদুল মালেক বলেন, গত ২০২২-২৩ অর্থ বছরে মোট আয় হয়েছিল ৬৬৭ দশমিক ২৩ কোটি টাকা ও মোট ব্যয় হয়েছিল ৩৭৫ দশমিক ৬৪ কোটি টাকা এবং কর সমন্বয়ের পর নিট মুনাফা হয়েছিল ২৪৬ দশমিক ২৯ কোটি টাকা। নীট আয় বেড়েছে প্রায় ৩ দশমিক ৪০ কোটি টাকা। নিট লাভের ২৫ শতাংশ নগদ লভ্যাংশ শেয়ারহোল্ডারদের দেওয়ার সুপারিশ করা হয়েছে।

তিনি আরও বলেন, গত ৩০ জুন পর্যন্ত বিএসসির পরিশোধিত মূলধনের পরিমাণ ১৫২ কোটি ৫৩ লাখ ৫০ হাজার ৪০০ টাকা। এর মধ্যে সরকারের শেয়ারের পরিমাণ ৭৯ কোটি ৪৬ লাখ ৩৪ হাজার ৪০০ টাকা এবং বেসরকারি শেয়ারহোল্ডারদের শেয়ারের পরিমাণ ৭৩ কোটি সাত লাখ ১৬ হাজার টাকা। সরকারের শেয়ারের সংখ্যা ৭ কোটি ৯৪ লাখ ৬৩ হাজার ৪৪০টি যা মোট শেয়ারের ৫২ দশমিক ১০ শতাংশ এবং বেসরকারি শেয়ারহোল্ডারদের শেয়ারের সংখ্যা সাত কোটি ৩০ লাখ ৭১ হাজার ৬০০ টি যা মোট শেয়ার সংখ্যার ৪৭ দশমিক ৯০ শতাংশ। এ ছাড়া মোট সম্পদের পরিমাণ ৩ হাজার ৮১১ দশমিক ৫৩ কোটি টাকা এবং মোট বহি: দেনার পরিমাণ ২,২৫৬ দশমিক ১৬ কোটি টাকা বলেও জানান তিনি।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

iNews Desk is the central editorial team of Zoom Bangla News. The desk brings together experienced journalists and editors who produce accurate, well-structured, and reader-focused news for digital platforms. Its work follows professional editorial standards, careful verification, and responsible journalism.

Related Posts
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

August 3, 2026
Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

August 2, 2026

Latest News

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa