Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home রাজনীতি মাঠে নামতে পারেনি আ. লীগ, জিরো পয়েন্টে দিনভর যা হলো
রাজনীতি

মাঠে নামতে পারেনি আ. লীগ, জিরো পয়েন্টে দিনভর যা হলো

By iNews DeskNovember 10, 20245 Mins Read

জুমবাংলা ডেস্ক : রাজধানী ঢাকার বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের গেটেই দেখা গেল বিএনপি নেতাকর্মীদের অবস্থান। তাই ক্ষমতাচ্যুত হওয়ার তিন মাস পর নূর হোসেন দিবসে বিক্ষোভ কর্মসূচি ডাক দিয়েও এদিন মাঠে নামতে পারেনি আওয়ামী লীগ।

মাঠে নামতে পারেনি আ. লীগ, জিরো পয়েন্টে দিনভর যা হলো

Advertisement

কয়েকজন আওয়ামী লীগ নেতাকর্মী সেখানে আসলেও তাদের মারধরের শিকার হতে হয় বিএনপি নেতাকর্মীদের হাতে। মারধরের শিকার এমন কয়েকজন আওয়ামী লীগ নেতাকর্মীকে আটক করে নিয়ে যেতেও দেখা গেছে আইনশৃঙ্খলা বাহিনীকে।

রবিবার সকাল থেকেই গুলিস্তান, বঙ্গবন্ধু অ্যাভিনিউ ও জিরো পয়েন্ট এলাকায় হকিস্টিক, ক্রিকেট খেলার স্টাম্প, লাঠিসোঁটা-সহ শোডাউন ও মিছিল করতে দেখা যায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের।

আত্মগোপনে থাকা আওয়ামী লীগ শনিবার তাদের ভেরিফাইড ফেসবুক পেইজে নূর হোসেন দিবসে কর্মসূচি পালনে দলীয় নেতাকর্মীদের অংশ নেওয়ার আহ্বান জানায়।

এরপরই তা প্রতিহত করার ঘোষণা দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন-সহ আওয়ামী লীগ-বিরোধী বিভিন্ন সংগঠন।

শনিবার রাত থেকে জিরো পয়েন্টের নূর হোসেন চত্বরে অবস্থান নেওয়ার পর রবিবার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে সংগঠনটি গণজমায়েত কর্মসূচি পালন করে।

এই কর্মসূচিতে অংশ নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘আওয়ামী লীগ গণহত্যার সাথে যারা জড়িত, যতদিন তাদের বিচার নিশ্চিত না হবে ততদিন দলটির জনসম্মুখে আসার কোনো অধিকার নেই।’

এদিকে নূর হোসেন দিবসে গুলিস্তানের জিরো পয়েন্ট চত্বরে ফুল দিতে আসে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা।

তাদেরও কেউ কেউ এসময় গণহত্যায় জড়িত থাকার অভিযোগ এনে আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক দল হিসেবে তাদের নিষিদ্ধের দাবিও জানায়।

বিএনপির দখলে বঙ্গবন্ধু অ্যাভিনিউ
দুপুর সাড়ে এগারোটার দিকে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে ছোট ছোট জটলা করে অবস্থান করছিল বিএনপি ও তাদের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

তাদের কারো কারো হাতে ছিল লাঠি, স্টাম্প। অনেকেই আবার মাথায় পতাকা বেঁধে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে স্লোগান দিচ্ছিলেন।

দুপুর দেড়টার দিকে শাহবাগ, রমনা থানাসহ বিভিন্ন জায়গা থেকে বিএনপির নেতাকর্মীরা একে একে মিছিল নিয়ে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে অবস্থান নেয়। তাদের কারো কারো মাথায় যুবদল কিংবা বিএনপি লেখা ব্যান্ড বাঁধা থাকতেও দেখা গেছে।

বিপ্লবী নামের বিএনপির এক নারী সংগঠক ক্রিকেট খেলার স্টাম্প হাতে নিয়ে শ্লোগান দিচ্ছিলেন আওয়ামী লীগ কার্যালয়ের ঠিক গেটে।

তিনি বলেন, ‘এই স্টাম্প নিয়ে এসেছি, আওয়ামী লীগ তো বলছে আসবে। সাহস থাকে তো তারা আসুক। আমরা তাদের আপ্যায়ন করব।’
বেলা দুইটার দিকে রাস্তার ওপর অবস্থান নিয়ে শ্লোগান দিতে শুরু করে বিএনপি নেতাকর্মীরা।

রমনা থানার এক বিএনপি কর্মী বলেন, ‘জুলাইয়ে আওয়ামী লীগের হাতে কত মানুষ মারা গেলো, হাজার হাজার মানুষ চোখ হারাল, পঙ্গু হলো। অথচ দলটির কোনো অনুশোচনা নেই। এখন তারা আবার ছাত্রদের রক্তের ওপর কীভাবে রাজনীতিতে ফিরতে চায়?’

আওয়ামী লীগ সন্দেহে মারধর
গুলিস্তানের বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যখন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এই কর্মসূচি পালন করছিল তখন কিছুক্ষণ পরপরই হৈচৈ ও জটলা দেখা যায়।

দুপুর আড়াইটা। হঠাৎই পঞ্চাশোর্ধ্ব এক ব্যক্তি সেখানে আসলে বিএনপি নেতাকর্মীরা তাকে মারধর করতে শুরু করে। তখন তিনি নিজেকে বিএনপি সমর্থক বলে দাবি করেন। কিন্তু সেখানে উপস্থিত বিএনপির কয়েকজন তাকে আওয়ামী লীগের কর্মী বলে মারধর শুরু করে। ওই ব্যক্তির মোবাইল ফোনটিও চেক করা হয়। পরে তাকে উদ্ধার করে নিয়ে যায় পুলিশ সদস্যরা।

ঠিক তার কয়েক মিনিটের মাথায় সেখানে যুব মহিলা লীগের এক কর্মীকে ধাওয়া দেয় বিএনপির কয়েকজন নারী কর্মী। সেখানে বিপ্লবী নামে ওই বিএনপি কর্মীও ছিলেন। নিজেকে বাঁচাতে যুব মহিলা লীগের ওই কর্মী বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের দোকানে আশ্রয় নিতে চেষ্টা করলে তাকে ধরে এনে পুলিশে দেওয়া হয়।

একই সময় ঠিক আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের ঠিক সামনে থেকে আরেক নারী কর্মীকে মারধর করে পুলিশে দেয় বিএনপি নেতাকর্মীরা।

এর আগে সকালে ওই এলাকায় জয় বাংলা স্লোগান দিয়ে আওয়ামী লীগের কয়েকজন মারধরের শিকার হয়েছেন বলে স্থানীয় কয়েকজন দোকানদার জানিয়েছেন।

বিকাল সাড়ে তিনটার দিকে গুলিস্তানের বঙ্গবন্ধু স্টেডিয়ামের গেটে দুইজনকে মারধর করা হয়। তাদের একজন গলায় প্রেস লেখা কার্ডও ঝুলিয়ে রেখেছিলেন। তার কাছে পরিচয় জিজ্ঞেস করা হলেও কিছু জানাননি তিনি।

তবে এদিন আওয়ামী লীগের আরো দুয়েকজন নেতাকে প্রেস লেখা কার্ড ও মুখে মাস্ক দিয়ে বঙ্গবন্ধু অ্যাভিনিউ এলাকায় অবস্থান করতে দেখা গেছে। কিন্তু তারা কোনো ধরনের মিছিল বা স্লোগানে অংশ নেয়নি।

শনিবার রাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবিসহ কয়েকজন আওয়ামী লীগ কর্মীকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আটক করা হয়েছিল। তবে রবিবার বঙ্গবন্ধু অ্যাভিনিউতে যাদের আওয়ামী লীগ সন্দেহে মারধর ও আটক করা হয়েছে তাদের কারো হাতে এধরনের কোনো ছবি বা প্ল্যাকার্ড দেখা যায়নি।

বৈষম্যবিরোধী ছাত্রদের অবস্থান
শনিবার আওয়ামী লীগ নূর হোসেন দিবসে বিক্ষোভ কর্মসূচি ঘোষণার পর ওইদিন রাতেই তা প্রতিহত করতে গুলিস্তানের জিরো পয়েন্ট এলাকায় গণজমায়েতের ডাক দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এর আগে শনিবার রাত থেকেই তারা ওই এলাকায় অবস্থান নেয়।

রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে ‘ফ্যাসিবাদ প্রতিরোধ মঞ্চ’-র ব্যানারে অনুষ্ঠান শুরু করে সংগঠনটি। সেখান থেকে সংগঠনটির নেতারা আওয়ামী লীগের বিচার ও তাদের রাজনীতি বন্ধে সরকারের কাছে দাবিও জানায়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক ও সমন্বয়ক সারজিস আলম এ সময় বলেন, ‘রাজনৈতিক বিভাজন ভুলে আওয়ামী লীগকে ঠেকাতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’

তিনি বলেন, ‘এখন কেউ কেউ বিগত ১৬ বছরের দু:শাসনকে ভুলে গত ৩ মাসের পেছনে লেগেছে।’ গণমাধ্যমকে এ ব্যাপারে সজাগ থাকারও আহবান জানান তিনি।

এই গণজমায়েত কর্মসূচিতে কেন্দ্রীয় সমন্বয়ক ছাড়াও গণঅভ্যুত্থানে আহত ও নিহতদের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।

সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘আওয়ামী লীগ ফিরবে, অবশ্যই ফিরবে, তবে সেটি হচ্ছে বিচারের জন্য, ফাঁসির কাষ্ঠে ঝোলার জন্য। গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত তারা রাজনীতি করতে পারবে না।’

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

iNews Desk is the central editorial team of Zoom Bangla News. The desk brings together experienced journalists and editors who produce accurate, well-structured, and reader-focused news for digital platforms. Its work follows professional editorial standards, careful verification, and responsible journalism.

Related Posts
গোলাম পরওয়ার

চাকরিতে মেধার দরকার নেই, বিএনপির পদ থাকলেই যোগ্যতা: গোলাম পরওয়ার

July 29, 2026
সাতক্ষীরা-৪ আসনের এমপি

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

July 22, 2026
জামায়াত এমপি

ভিডিওকাণ্ডে সাতক্ষীরার জামায়াত এমপিকে নিজ এলাকায় অবাঞ্ছিত ঘোষণা

July 22, 2026

Latest News

গোলাম পরওয়ার

চাকরিতে মেধার দরকার নেই, বিএনপির পদ থাকলেই যোগ্যতা: গোলাম পরওয়ার

সাতক্ষীরা-৪ আসনের এমপি

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জামায়াত এমপি

ভিডিওকাণ্ডে সাতক্ষীরার জামায়াত এমপিকে নিজ এলাকায় অবাঞ্ছিত ঘোষণা

Amir Hamza

‘আল্লাহ যদি কিয়ামতে জান্নাত দেওয়া আরম্ভ করে প্রথমেই সাতক্ষীরা দিয়ে শুরু করবে’

জামায়াতে ইসলামীর নেতা

সেই নারীকে নিয়ে মিলল চাঞ্চল্যকর তথ্য

জামায়াত নেতা গাজী নজরুল

কীভাবে ভিডিও ফাঁস হলো, জানালেন জামায়াত নেতা গাজী নজরুল

জামায়াত এমপি

জামায়াত এমপির ভিডিও ভাইরাল: প্রথমে এআই, পরে স্ত্রী দাবি

ফখরুল

জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : ফখরুল

বিএনপির আয়

বিএনপির আয় বেড়েছে, ব্যয়ও বেড়ে তিনগুণ

বিএনপি

নির্বাচন কে করবে, না করবে এটা আদালত ও ইসির বিষয় : বিএনপি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa