Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home রাজনীতি আ. লীগ জনগণের ভোটে ক্ষমতায় এলে বিএনপি মেনে নেবে : গয়েশ্বর
রাজনীতি

আ. লীগ জনগণের ভোটে ক্ষমতায় এলে বিএনপি মেনে নেবে : গয়েশ্বর

By iNews DeskAugust 27, 20232 Mins Read

জুমবাংলা ডেস্ক : নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচনে জনগণের ভোটে যদি আওয়ামী লীগ ক্ষমতায় আসে বিএনপি তা নেবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

আ. লীগ জনগণের ভোটে ক্ষমতায় এলে বিএনপি মেনে নেবে : গয়েশ্বর

Advertisement

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে তিনি বলেন, ‘গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধার হলে কাকে পুরস্কৃত করবে, কাকে প্রধানমন্ত্রী করবে, তা ঠিক করবে জনগণ। প্রধানমন্ত্রী খালেদা জিয়া, নাকি তারেক রহমান, নাকি অন্য কেউ হবে, এটা ঠিক করবে জনগণ। জনগণ যদি আপনাকেও প্রধানমন্ত্রী হিসেবে বসায়, আমরা মেনে নেব।

জনগণকে ভোট দেওয়ার সুযোগ করে দিতে হবে। এ জন্য সংসদ বিলুপ্ত ও সরকারকে পদত্যাগ করে নির্দলীয় নিরপেক্ষ সরকার হাতে ক্ষমতা হস্তান্তর করে নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন করতে হবে।’

আজ রবিবার বিকেলে ডিআরইউতে এক আলোচনাসভায় তিনি এসব কথা বলেন। জাসাসের উদ্যোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত আলোচনাসভায় সংগঠনের আহ্বায়ক চিত্রনায়ক হেলাল খানের সভাপতিত্বে ও সদস্যসচিব জাকির হোসেন রোকনের পরিচালনায় আরো বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক চিত্রনায়ক আশরাফ উদ্দিন উজ্জ্বল প্রমুখ।

বিগত ওয়ান-ইলেভেনে জিয়া পরিবারের বিরুদ্ধে নানা দুর্নীতির আষাঢ়ে গল্প প্রকাশ করা হয়েছে বলে মন্তব্য করেন গয়েশ্বর। তিনি বলেন, এখন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ভাড়া বাসায় থাকেন, তাহলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাড়ির ঠিকানা কোথায়? কিন্তু ওয়ান-ইলেভেনে কত আষাঢ়ে গল্প প্রকাশ করা হয়েছিল। তা এমনভাবে গণমাধ্যম প্রকাশ করেছিল, মানুষও তখন অনেকটা বিশ্বাস করেছিল। আস্তে আস্তে মানুষের মন থেকে তা কেটে গেছে, তারেক রহমানের বিরুদ্ধে কোনো কিছু প্রমাণ করতে পারেনি।

সেই তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন, সেই জন্য নয়; গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য তিনি ডাক দিয়েছেন।

১৯৭১ সালে গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের জন্য ৩০ লাখ মানুষ শহীদ হয়েছিল উল্লেখ করে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘সেদিন আমরা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য জিয়াউর রহমানের ডাকে সাড়া দিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম। সেই গণতন্ত্রকে গুম করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। সেদিন মারা যাইনি। এবার গণতন্ত্র পুনরুদ্ধারে যুদ্ধের ডাক দিয়েছেন তারেক রহমান, তার ডাকে সাড়া দিয়ে এবার যুদ্ধে জয়লাভ করেই মরতে চাই।’

বিএনপি জিয়াউর রহমানের হাতে গড়া দল উল্লেখ করে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘সেই দলের কর্মী হয়ে বেশি খারাপ হওয়ার সুযোগ নেই। কারণ এই দলে জবাবদিহি রয়েছে। আমি বিশ্বাস করি, জিয়ার দল জিয়ার মতোই হবে, জিয়ার দেশ জিয়ার মতোই হবে।’ আওয়ামী লীগ যা করে বিএনপি তা করবে না বলেও প্রতিশ্রুতি দেন গয়েশ্বর চন্দ্র রায়।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

iNews Desk is the central editorial team of Zoom Bangla News. The desk brings together experienced journalists and editors who produce accurate, well-structured, and reader-focused news for digital platforms. Its work follows professional editorial standards, careful verification, and responsible journalism.

Related Posts
গোলাম পরওয়ার

চাকরিতে মেধার দরকার নেই, বিএনপির পদ থাকলেই যোগ্যতা: গোলাম পরওয়ার

July 29, 2026
সাতক্ষীরা-৪ আসনের এমপি

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

July 22, 2026
জামায়াত এমপি

ভিডিওকাণ্ডে সাতক্ষীরার জামায়াত এমপিকে নিজ এলাকায় অবাঞ্ছিত ঘোষণা

July 22, 2026

Latest News

গোলাম পরওয়ার

চাকরিতে মেধার দরকার নেই, বিএনপির পদ থাকলেই যোগ্যতা: গোলাম পরওয়ার

সাতক্ষীরা-৪ আসনের এমপি

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জামায়াত এমপি

ভিডিওকাণ্ডে সাতক্ষীরার জামায়াত এমপিকে নিজ এলাকায় অবাঞ্ছিত ঘোষণা

Amir Hamza

‘আল্লাহ যদি কিয়ামতে জান্নাত দেওয়া আরম্ভ করে প্রথমেই সাতক্ষীরা দিয়ে শুরু করবে’

জামায়াতে ইসলামীর নেতা

সেই নারীকে নিয়ে মিলল চাঞ্চল্যকর তথ্য

জামায়াত নেতা গাজী নজরুল

কীভাবে ভিডিও ফাঁস হলো, জানালেন জামায়াত নেতা গাজী নজরুল

জামায়াত এমপি

জামায়াত এমপির ভিডিও ভাইরাল: প্রথমে এআই, পরে স্ত্রী দাবি

ফখরুল

জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : ফখরুল

বিএনপির আয়

বিএনপির আয় বেড়েছে, ব্যয়ও বেড়ে তিনগুণ

বিএনপি

নির্বাচন কে করবে, না করবে এটা আদালত ও ইসির বিষয় : বিএনপি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa