জুমবাংলা ডেস্ক : প্রবাসীদের প্রবাস থেকে ভোট দেয়ার সুযোগ তৈরি করে দেয়া, প্রবাস থেকে পাঠানো রেমিট্যান্সের উপর ন্যূনতম ৫ শতাংশ প্রণোদনা দেয়াসহ ১১ দফা দাবি জানিয়েছে প্রবাসী ও তাদের পরিবাররা।

রেমিট্যান্স

Advertisement

মঙ্গলবার (১৩ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন’ ব্যানারে আয়োজিত এক মানববন্ধন থেকে এসব দাবি জাননো হয়।

মানববন্ধনে নিজেদের দাবি তুলে ধরা হয় ফাউন্ডেশনের পক্ষ থেকে। প্রবাসী ও তাদের পরিবারদের অন্যান্য দাবিগুলো হলো—

১) বিমানবন্দরগুলোতে প্রবাসীদের জন্য বিশেষ মর্যাদা ও আলাদা লাউঞ্জের ব্যবস্থা করা;

২) পাঠানো রেমিট্যান্সের উপর ন্যূনতম ৫ শতাংশ প্রণোদনা নিশ্চিত করতে হবে;

৩) এয়ারপোর্টে প্রবাসীদের সম্মান করা, সব ধরনের হয়রানি বন্ধ করা, লাগেজ কেটে মালামাল চুরি না করা, লাগেজের সুরক্ষা নিশ্চিত করা;

৪) বৈধ অথবা অবৈধ প্রবাসীর মৃত্যু হলে লাশ দ্রুততার সঙ্গে সরকারি খরচে বাংলাদেশে আনার ব্যবস্থা করা ও লাশ পরিবারের কাছে হস্তান্তর করার সঙ্গে সঙ্গেই ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের নির্ধারিত অর্থ নগদ/ব্যাংকে জমা করা;

৫) বৈষম্য বিরোধী আন্দোলনকে সমর্থন জানিয়ে মিছিল করায়, সংযুক্ত আরব আমিরাতে যাবজ্জীবনসহ বিভিন্ন মেয়াদে ৫৭ জন সাজা পাওয়া প্রবাসীকে সাধারণ ক্ষমার আওতায় আনার জন্য বাংলাদেশ হাইকমিশনসহ দূতাবাসকে দ্রুততার সঙ্গে ব্যবস্থা গ্রহণ করতে হবে;

৬) এছাড়া বিভিন্ন দেশে অবৈধ বাংলাদেশি প্রবাসীদের বৈধতা করণ করার জন্য বাংলাদেশি দূতাবাসকে অগ্রণী ভূমিকা পালন করা;

পুলিশে বড় ধরনের রদবদল

৭) সকল দূতাবাসগুলোকে সম্পূর্ণ রাজনীতিক মুক্ত রাখা, প্রবাসী সেবা ইচ্ছে করে বিলম্ব না করা ও দূতাবাসে ঘুষ দিয়ে বা স্বজনপ্রীতি করলে যথাযথ আইনি ব্যবস্থা নিশ্চিত করা;

৮) বেশিরভাগ বিদেশগামীকে যে কাজ বা কথা দিয়ে পাঠানো হয়, তা পরবর্তীতে মিলে না। এটা বন্ধ করতে হবে;

৯)বিদেশ যাওয়ার আগেই কাজ ও বেতনের পরিমাণ নিশ্চিতভাবে জানানোর ব্যবস্থা করা;

১০) বিদেশে পাঠানোর আগে ঐ কাজের উপর কমপক্ষে ৩-৬ মাসের ট্রেনিং দিয়ে দক্ষ করে পাঠানো;

১১) প্রবাসীদের প্রবাস থেকে ভোট দেয়ার সুযোগ তৈরি করতে হবে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.