Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home ব্যাংক ডাকাতির ঘটনায় নতুন মোড়
জাতীয়

ব্যাংক ডাকাতির ঘটনায় নতুন মোড়

By Saiful IslamDecember 23, 20242 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : আইফোন কেনার অর্থ সংগ্রহ করতেই ঢাকার উপকণ্ঠ কেরানীগঞ্জে ব্যাংকে ডাকাতি চেষ্টা করেছিল তিন ডাকাত। তাদেরকে রিমাণ্ডে নিয়ে জিজ্ঞাসাবাদে এ তথ্য পেয়েছে পুলিশ। রিমান্ডে জিজ্ঞাসাবাদ ও স্বীকারোক্তিমূলক জবানবন্দির উদ্ধৃতি দিয়ে রবিবার (২২ ডিসেম্বর) দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম এ কথা বলেন।

তিনি বলেন, ব্যাংক ডাকাতির ঘটনায় গ্রেপ্তার তিনজন প্রাথমিক জিজ্ঞাসাবাদে দাবি করেছিলেন, কিডনি রোগীর চিকিৎসার অর্থ সংগ্রহের জন্য তারা ব্যাংক ডাকাতির পরিকল্পনা করেছিলেন।

তবে পুলিশের তদন্তে এই দাবির কোনো সত্যতা পাওয়া যায়নি। মূলত মানুষের সহানুভূতি অর্জনের জন্য তারা পরস্পর মিলে এমন একটি স্পর্শকাতর গল্প তৈরি করেছিলেন। পরে নিবিড় জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেন, তাদের মূল লক্ষ্য ছিল আইফোন কেনার জন্য অর্থ সংগ্রহ করা।

বৃহস্পতিবার দুপুরে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া পাকাপুল এলাকায় রূপালী ব্যাংকের জিনজিরা শাখায় ঢুকে কর্মরত ১০ ব্যাংক কর্মকর্তা ও ৬ গ্রাহককে অস্ত্রের (খেলনা পিস্তল) মুখে জিম্মি করে ব্যাংকের কাউন্টার থেকে নগদ ১৮ লাখ টাকা লুট করে ডাকাত দল।

পরে এ ঘটনায় তিন ডাকাত আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আত্মসমর্পণ করে।

ব্যাংকে হানা দেওয়ার নেতৃত্বদানকারী হলেন গোপালগঞ্জের কাশিয়ানী থানার কুমুরিয়া গ্রামের বাসিন্দা লিয়ন মোল্লা ওরফে নীরব। রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে সোমবার তাদের আদালতে হাজির করা হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

পুলিশ জানায়, এ ঘটনায় বৃহস্পতিবার রাতে তিনজনের বিরুদ্ধে রূপালী ব্যাংকের ওই শাখার জ্যেষ্ঠ কর্মকর্তা তারেক মাহমুদ বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা করেন।

পরবর্তী সময়ে শুক্রবার পুলিশ লিয়ন মোল্লা ওরফে নীরবকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন। আদালত নীরবের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। এ ছাড়া শুক্রবার বাকি দুই কিশোরের স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ করা হয়। পরে আদালতের নির্দেশে তাদের গাজীপুরে কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়।

জিজ্ঞাসাবাদে লিয়ন মোল্লা পুলিশকে জানিয়েছেন, কেরানীগঞ্জের খালপাড় এলাকার একটি খেলার মাঠে দুই কিশোরের সঙ্গে তার পরিচয় হয়।

নীরব পরে ব্যাংক ডাকাতির পরিকল্পনা দুই কিশোরকে জানান এবং সফল হলে তাদের আইফোন কিনে দেওয়ার প্রতিশ্রুতি দেন। যার পরিপ্রেক্ষিতে তারা প্রায় একসপ্তাহ ধরে ব্যাংক এবং আশপাশের এলাকা পর্যবেক্ষণ (রেকি) করেছিলেন। পরবর্তী সময়ে ডাকাতিকালে ব্যবহারের উদ্দেশ্যে লিয়ন কেরানীগঞ্জের কালীগঞ্জ বাজার থেকে খেলনা পিস্তল এবং চাকু কেনেন। এক পর্যায়ে বৃহস্পতিবার দুপুরে তারা ওই ব্যাংকে ঢুকে ডাকাতির চেষ্টা চালান।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
তিন কমিশনার

তিন কমিশনারসহ কাস্টমসের ৩৮ কর্মকর্তা বদলি

February 6, 2026
একুশে পদক

একুশে পদক পাচ্ছেন ৯ ব্যক্তি ও এক প্রতিষ্ঠান

February 6, 2026
ভোট কেন্দ্র

এনআইডি নাম্বার দিয়ে যেভাবে জানবেন আপনার ভোট কেন্দ্রের নাম

February 6, 2026
Latest News
তিন কমিশনার

তিন কমিশনারসহ কাস্টমসের ৩৮ কর্মকর্তা বদলি

একুশে পদক

একুশে পদক পাচ্ছেন ৯ ব্যক্তি ও এক প্রতিষ্ঠান

ভোট কেন্দ্র

এনআইডি নাম্বার দিয়ে যেভাবে জানবেন আপনার ভোট কেন্দ্রের নাম

অমর একুশে বইমেলা

অমর একুশে বইমেলা শুরুর তারিখ নিয়ে ক্ষুব্ধ প্রকাশকরা

কমিশনার

নতুন সংসদ সদস্যদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার

শীত নিয়ে নতুন বার্তা

শীত নিয়ে আবহাওয়া অধিদপ্তরের নতুন বার্তা

সুযোগ

‘স্বাধীন বাংলাদেশের বাস্তবতায় জামায়াতে ইসলামীকে সমর্থনের সুযোগ নেই’

বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আগামীকাল ৬ ঘন্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

নীতি

‘ভালো নেতা ও নীতি চাই, অন্যথায় মুক্তি সম্ভব নয়’

শ্রমিকদের সাধারণ ছুটি

১০ ফেব্রুয়ারি শ্রমিকদের সাধারণ ছুটি নিয়ে নতুন সিদ্ধান্ত

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.