Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home প্রেমের টানে ভারত থেকে বাংলাদেশে এসে বিপাকে তরুণী
ঢাকা বিভাগীয় সংবাদ

প্রেমের টানে ভারত থেকে বাংলাদেশে এসে বিপাকে তরুণী

By Tarek HasanMarch 14, 20242 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : প্রেমিকের হাত ধরে ভারত থেকে বাংলাদেশে এসেছিলেন। এরপর বিয়ে এবং বাচ্চা। কিন্তু সুখ তো দূরে থাক, এখন দুবেলা দুমুঠো ভাতই ঠিকমতো জুটছে না। গত ৬ মাস যাবৎ স্ত্রীর ভরণপোষণ দিচ্ছেন না স্বামী। নিরুপায় হয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন ওই তরুণী।

শাহবাজ বেগম

টাঙ্গাইলের সখিপুরের ছেলে আলামিন মিয়া। পেশায় গাড়িচালক। স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে নিয়ে সুখের সংসার ছিল তার। এর মধ্যে ফেসবুকে ভারতীয় তরুণী শাহানাজ বেগমের সাথে পরিচয় হয় তার। স্ত্রী সন্তানের কথা গোপন রেখে কথা বলা শুরু করেন।

এক পর্যায়ে ‘গভীর প্রেমে’ রূপ নেয় তাদের সম্পর্ক। ভারতে প্রেমিকার কাছে ছুটে যান আলামিন। গিয়ে মেয়ের পরিবারকে বিয়ের প্রস্তাব দেন। কিন্তু তারা তা মেনে নেননি।

প্রেমের টানে আলামিনের হাত ধরে বাংলাদেশে চলে আসেন শাহবাজ বেগম। আসার সময় বেশ কিছু গহনা ও দামী মোবাইল ফোন নিয়ে আসেন। এরপর তাদের ধর্মীয়ভাবে বিয়ে হয়।

বিয়ের পর ৬ মাস ভালেই চলছিল। এরপর হঠাৎ করেই বদলে যান স্বামী আলামিন মিয়া। এর মধ্যে তাদের ঘরে জন্ম হয় ফুটফুটে পুত্র সন্তানের। স্ত্রী ও সন্তানের খাওয়া-পরার খরচ দেয়া বন্ধ করে দেন আলামিন। ফলে শিশু সন্তান নিয়ে চরম বিপাকে পড়েছেন ২০ বছর বয়সী তরুণী।

জানা গেছে, বিয়ের পর কৌশলে ৬ মাস গাজিপুর, গোড়াই ও চন্দ্রাসহ বিভিন্ন জায়গায় ভাড়া বাসায় বসবাস করেছেন আলামিন ও শাহানাজ। এরপর ৪ মাস আগে সখিপুরের বড়চওনা ইউনিয়ন মোটেরপাড়া এলাকায় ভাড়া বাসায় উঠেন।

কিন্তু এরপর থেকে বাসা ভাড়া, খাওয়া-পরার খরচ দেয়া বন্ধ করে দেন আলামিন। সেই সঙ্গে শাহানাজের ওপর নির্যাতন শুরু করেন তিনি। এরই মধ্যে জন্ম নেয় সন্তান। এ অবস্থায় চরম মানবেতর জীবনযাপন করছেন শাহানাজ।

বাড়ির মালিক ও এলাকাবাসী জানান, বাসা ভাড়া নেয়ার পর গত ৪ মাস যাবৎ কোনো ভাড়া দেননি আলামিন। এই মেয়ে ও শিশু সন্তানের সকল ভরণপোষণ তারা করছেন। তরুণীকে স্বামীর ঘরে ফেরাতে প্রশাসনের হস্তক্ষেপ কারনা করেছেন তারা।

বড়চওনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজহারুল ইসলাম বলেন, আলামিনের পরিবারের সাথে কথা বলে তাদের সমাধানের চেষ্টা করা হচ্ছে। বিষয়টি স্থানীয় প্রশাসনকে অবহিত করা হয়েছে।

বার্ড ফ্লু থেকে আরেক মহামারির আশঙ্কা

বিষয়টি সখিপুর থানায় লিখিতভাবে জানিয়েছেন শাহানাজ। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ শাহিনুর রহমান জানান, তিনি লিখিত অভিযোগ হাতে পেয়েছেন। সেই সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন। এদিকে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হোসেন পাটওয়ারী।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
এসে টানে ঢাকা তরুণী থেকে প্রেমের বাংলাদেশে বিপাকে বিভাগীয় ভারত ভারত প্রেমিকা সংবাদ
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
Ghior thana

জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাই ও চাচিকে হত্যাচেষ্টার অভিযোগ!

February 4, 2026
Students

রণক্ষেত্র নরসিংদী, ব্যাপক সংঘর্ষে প্রাণ গেল স্কুলছাত্রের

February 4, 2026
বিটিআরসি

ব্যবহৃত মোবাইল হস্তান্তর বা বিক্রির আগে নিবন্ধন বাতিল করতে হবে : বিটিআরসি

February 4, 2026
Latest News
Ghior thana

জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাই ও চাচিকে হত্যাচেষ্টার অভিযোগ!

Students

রণক্ষেত্র নরসিংদী, ব্যাপক সংঘর্ষে প্রাণ গেল স্কুলছাত্রের

বিটিআরসি

ব্যবহৃত মোবাইল হস্তান্তর বা বিক্রির আগে নিবন্ধন বাতিল করতে হবে : বিটিআরসি

Chittagong-Port

চট্টগ্রাম বন্দরে এবার লাগাতার কর্মবিরতির ঘোষণা

বিদ্যুৎ থাকবে না

আগামীকাল যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

আটক

লালমনিরহাটে লিখিত ও ভাইভা পরীক্ষার মিল না থাকায় ৩ পরীক্ষার্থীকে থানায় সোপর্দ

গণঅধিকারের প্রার্থী

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন গণঅধিকারের প্রার্থী

বাংলাদেশ সেনাবাহিনী

রূপগঞ্জের গোলাকান্দাইলে সেনাবাহিনীর বিশেষ অভিযানে অস্ত্রসহ ২ জন আটক

বিএনপির দুই গ্রুপের

আশুলিয়ায় ব্যানার ইস্যুতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত একাধিক

ছাত্রদলের সাবেক নেতা

ছাত্রদলের সাবেক নেতাকে লক্ষ্য করে গুলি

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.