স্পোর্টস ডেস্ক : পর পর চার বিশ্বকাপ খেলেও এখনো সোনার সে ট্রফি ধরার সুযোগ হয়নি লিওনেল মেসির। তার দলকে বিশ্বকাপ জেতাতে পারেননি একবারও। এবার এই আক্ষেপটা ঘুচতে যাচ্ছে তার, এমনটাই বলছেন জার্মান কিংবদন্তি ইউর্গেন ক্লিন্সম্যান।

বিশ্বকাপ আর্জেন্টিনা

Advertisement

সম্প্রতি স্পোর্তের প্রিমিয়ারকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন। সাবেক জার্মান কোচ ক্লিন্সমানের আশা, এবার বিশ্বকাপ জিতবেন মেসি, যা তার জন্য ক্রিসমাসের উপহার হবে।

তিনি বলেন, ‘১৯৯০ সালের পর থেকে আরও দুটো কাপ বেশি জেতা উচিত ছিল। সেটা এ বছরই হতে পারে। কেন নয়? এমনটা হোক এটা চাই আমি। বিশেষ করে লিও’র জন্য। আশা করছি, সে বিশ্বকাপ জিতবে এবার। এটা তার জন্য বড় দিনের উপহার হবে।’

বিশ্বকাপের জন্য ফেভারিট কারা? এমন প্রশ্নের উত্তরে সাবেক বায়ার্ন মিউনিখ ম্যানেজারের কথা, ‘সত্যি বলতে, আমি মনে করি যে একটা দলকে ফেভারিট হিসেবে দেখতে হলে তাদের বাছাইপর্বের দিকে তাকাতে হবে আপনাকে। সে মানদণ্ডে বিশ্বকাপের দৌড়ে ব্রাজিল আর আর্জেন্টিনা ইউরোপিয়ানদের থেকে এগিয়েই আছে।’

বিশ্বকাপের ঠিক আগে আর্জেন্টিনা আছে আগুনে ফর্মে। ৩৩ ম্যাচ ধরে হারের মুখ দেখেনি লিওনেল মেসির দল। আন্তর্জাতিক ফুটবল ইতিহাসের সবচেয়ে বেশি টানা জয়ের রেকর্ড থেকে আর মাত্র চার ম্যাচ দূরে অবস্থান করছে লিওনেল স্ক্যালোনির শিষ্যরা।

মুখে ৩টি জিনিস ব্যবহার করলেই বিপদ

বিশ্বকাপে মেসিরা অবস্থান করছে ‘সি’ গ্রুপে। সেখানে দলটি প্রতিপক্ষ হিসেবে পেয়েছে সৌদি আরব, পোল্যান্ড ও মেক্সিকোকে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.