জুমবাংলা ডেস্ক : ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হাসিনা সরকারের পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের পর এবার সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত ও তার স্ত্রীর অ্যাকাউন্ট জব্দের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। বিএফআইইউর এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

arafat

Advertisement

এক চিঠিতে ব্যাংকগুলোকে তাদের নামে থাকা ব্যক্তিগত বা ব্যবসায়িক অ্যাকাউন্টের মাধ্যমে সব ধরনের টাকা তোলা বন্ধ করতে বলেছে বিএফআইইউ।

এদিকে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও তার স্ত্রীসহ পরিবারের সবার ব্যাংক হিসাবের লেনদেন স্থগিতের নির্দেশ দেওয়া হয়েছে। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোন কোন ভিটামিনের অভাবে শরীর চুলকায়

মানিলন্ডারিং প্রতিরোধ আইন অনুযায়ী আগামী ৩০ দিনের জন্য সাইফুজ্জামান চৌধুরী জাভেদ ও তার স্ত্রী রুথমিলা জামান চৌধুরীসহ তাদের ছেলে ও কন্যার সব ব্যাংক একাউন্টের লেনদেন স্থগিত করার নির্দেশ দেওয়া হয়।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.