দেশের বাজার জয় করে এবার ‘রাক্ষস’ সিনেমাটি পৌঁছে গেছে ইতালিতে। দেশটির রাজধানী রোমে অবস্থিত সিনেমা ব্রডওয়ে নামক প্রেক্ষাগৃহে গতকাল সোমবার (৬ এপ্রিল) মুক্তি পেয়েছে এটি।

‘রাক্ষস’র প্রযোজনা প্রতিষ্ঠান রিয়েল এনার্জি প্রোডাকশন জানিয়েছে, প্রথমদিনেই দর্শকের ভালো সাড়া পেয়েছেন তারা।
রোমান্টিক থ্রিলার গল্পের সিনেমা রাক্ষস পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ। তার নায়িকা টালিউডের সুস্মিতা চট্টোপাধ্যায়। আর বিশেষ একটি গানে অংশ নিয়েছেন বলিউড অভিনেত্রী নাতালিয়া জানোসজেক। সিনেমাটি প্রযোজনা করেছেন আজিম হারুন ও শাহরীন আক্তার সুমি।
এদিকে, মাল্টিপ্লেক্সে সফলতার পর ‘রাক্ষস’ মুক্তি পেয়েছে সিঙ্গেল স্ক্রিনেও। সেখানেও দারুণ সূচনা করেছে রোমান্টিক অ্যাকশন থ্রিলার ঘরনার এই সিনেমা। জানা গেছে, গেল শুক্রবার (৩ এপ্রিল) সিনেমাটি আয় করেছে ৪১ লাখ টাকার বেশি। সিনেমার এই আয় দেখে দারুণ খুশি হল মালিকরা।
তৃতীয় সপ্তাহেও এ সিনেমার দর্শক প্রতিক্রিয়া নিয়ে পরিচালক মেহেদী হাসান হৃদয় বলেন, ‘ভালো সিনেমা দর্শকের কাছে ধীরে হলেও স্থান পাবে। প্রথমে মাল্টিপ্লেক্সে আমাদের শো কম হওয়ায় দর্শক সিনেমাটি দেখতে এসেও দেখার সুযোগ পায়নি অনেকেই। ফলে এখনো দর্শকের চাপ রয়েছে। তৃতীয় সপ্তাহে এসেও এ সিনেমা অলমোস্ট হাউজফুল যাচ্ছে। সিঙ্গেল স্ক্রিনেও এটি বড় সাড়া পাবে বলে আমার বিশ্বাস। কারণ সিঙ্গেল স্ক্রিনের দর্শক যে ধরনের সিনেমা দেখে আনন্দ পায়, তার সবই এতে রয়েছে।’
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
সিনেমাটির শুটিং হয়েছে বাংলাদেশ, শ্রীলংকা ও ভারতের মুম্বাইয়ে। এটি পরিচালকের দ্বিতীয় সিনেমা। প্রথম সিনেমা ‘বরবাদ’ নির্মাণ করে দারুণ আলোচনায় আসেন তিনি। এবার ‘রাক্ষস’ দিয়ে সে ধারা অব্যাহত রাখতে চেষ্টা করে যাচ্ছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


