জুমবাংলা ডেস্ক : চাকরি জাতীয়করণের দাবিতে টানা চতুর্থ দিনের মত রাস্তায় নেমেছেন আনসার সদস্যরা। জাতীয় প্রেস ক্লাবের সামনে তাদের সমাবেশের কারণে তোপখানা রোড থেকে পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যন্ত সড়ক বন্ধ করে দিয়েছে পুলিশ।

Ansar

Advertisement

রবিবার সকাল ৮টার দিকে কয়েক হাজার আনসার সদস্য জাতীয় প্রেস ক্লাবের সামনের সড়কে অবস্থান নিয়ে সমাবেশ শুরু করেন। সমাবেশে আনসার কমান্ডার শাহাবুদ্দিন বলেন, “আমাদের দাবি একটাই এক দফা… সেটা হল আনসারদের চাকরি জাতীয়করণ। আমাদের এই ন্যায্য দাবি বিগত সরকার মানেনি, আমরা অন্তর্বতীকালীন সরকারের কাছে এই দাবি নিয়ে আন্দোলনে নেমেছি।”

আনসার সদস্যরা তাদের পোশাক পরেই এ কর্মসূচিতে অংশ নিচ্ছেন। তাদের হাতে জাতীয় পতাকাও আছে।

চাকরি জাতীয়করণের দাবিতে বৃহস্পতিবার মধ্যরাতে ঢাকার শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ জানানোর পর প্রতিদিনই বিভিন্ন স্থানে রস্তায় নামছেন আন্দোলনরত আনসার সদস্যরা। রবিবারও বিভিন্ন প্রতিষ্ঠানে দায়িত্বরত আনসার সদস্যরা কাজ বন্ধ রেখে এসেছেন কর্মসূচিতে যোগ দিতে।

অ.ণ্ড.কো.ষ ফেটে গেছে সাবেক বিচারপতি মানিকের

এদিকে আনসারদের কর্মসূচির কারণে সাধারণ যাত্রীরা পড়েছেন চরম ভোগান্তিতে। পুরানা পল্টনে, বিজয়নগর, গুলিস্তান, সেগুনবাগিচাসহ আশপাশের সড়ক ও গলিতে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.