Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ এবার টুকরো ইলিশও কেনা যাচ্ছে না!
বিভাগীয় সংবাদ রাজশাহী

এবার টুকরো ইলিশও কেনা যাচ্ছে না!

By Shamim RezaOctober 12, 20243 Mins Read

জুমবাংলা ডেস্ক : মধ্য ও নিম্ন আয়ের মানুষের কথা বিবেচনায় রাজশাহীতে বৃহস্পতিবার থেকে টুকরো ইলিশ বিক্রি শুরু হয়েছে। তবে কোথাও ২৫০ গ্রামের নিচের টুকরো ইলিশ বিক্রি করা হচ্ছে না। আর এই আকারের ইলিশের টুকরো কিনতেও ক্রেতাদের গুনতে হচ্ছে গড়ে ৪০০-৫০০ টাকা।

Ilish-Fish

ফলে মধ্য ও নিম্ন আয়ের মানুষের নাগালের বাইরেই রয়েছে ইলিশ। এদিকে আগামীকাল ১৩ অক্টোবর থেকে আগামী ৩ নভেম্বর পর্যন্ত ইলিশ মাছ শিকার, বাজারজাত ও পরিবহনের ওপর নিষেধাজ্ঞা শুরু হচ্ছে। এ হিসেবে শুক্রবার শেষ হয়েছে ইলিশ শিকার। আজ শনিবার শেষ হচ্ছে ইলিশ বিক্রি ও পরিবহন।

শুক্রবার সরেজমিনে দেখা যায়, রাজশাহীর বাজারে এক কেজির ইলিশ ১ হাজার ৮০০ থেকে ২ হাজার টাকা, দেড় কেজির ইলিশ ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৫০০ টাকা, ৩০০-৩৫০ গ্রাম জাটকা ৮০০ থেকে ৯০০ টাকা এবং ৫০০-৬০০ গ্রাম ওজনের ইলিশ ১ হাজার ৪০০ থেকে ১ হাজার ৬০০ টাকা কেজি দামে বিক্রি হচ্ছে। এছাড়া ৩০০-৩৫০ গ্রাম ওজনের জাটকার টুকরো ১ হাজার ২০০ টাকা এবং ৫০০-৬০০ গ্রাম ইলিশের টুকরো ২ হাজার টাকা কেজি দামে বিক্রি হচ্ছে।

Advertisement

বিক্রেতারা বলছেন, মৌসুমের শুরুতে বর্তমানের চেয়ে ইলিশের দাম কিছুটা কম ছিল। তবে দুর্গাপূজার মধ্যেই ইলিশ শিকার, বিক্রি ও পরিবহনে নিষেধাজ্ঞার কারণে দাম অনেক বেড়েছে। ফলে দাম বেশি হলেও বাজারে ইলিশের বেচা তেমন হচ্ছে না, এ কথা বলা যাবে না। ধনিক শ্রেণি ও সামর্থ্যবান মানুষ বেশি দামেই ইলিশ কিনে খাচ্ছেন, অতিথি আপ্যায়ন করছেন। তবে এ সংখ্যা মোট গ্রাহকের ২০-২৫ শতাংশের বেশি হবে না। এর মধ্যে অনেকে আবার ছোট সাইজের দুই-একটা করে জাটকা কিনে নিয়ে যাচ্ছেন।

এমন পরিস্থিতিতে নিম্ন ও মধ্যম আয়ের মানুষের কথা বিবেচনা করে গত বৃহস্পতিবার রাজশাহীর সাহেববাজারে মৎস্যজীবী সমিতির ব্যানারে টুকরো ইলিশ বিক্রির উদ্বোধন করেন ব্যবসায়ী সমন্বয় পরিষদ নেতৃবৃন্দ। সংগঠনের সভাপতি ফরিদ মামুদ হাসান ও সাধারণ সম্পাদক সেকেন্দার আলী টুকরো ইলিশ বিক্রির উদ্বোধন করেন। কিন্তু ছোট সাইজের জাটকার টুকরো ২৫০ গ্রাম সর্বনিম্ন ৩০০-৫০০ টাকায় বিক্রি করা হচ্ছে। অনেক সময় টুকরো মাছের সঙ্গে নরম-পচা মাছের টুকরো গছিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে করে নিম্নবিত্তরা হতাশ হয়েই বাড়ি ফিরে যাচ্ছেন।

রাজশাহীর নিউ মার্কেট আড়তের পাশে খুচরা ইলিশ বিক্রেতা আলাউদ্দিন প্রায় ৩০ বছর ধরে ইলিশ বিক্রি করেন। তিনি বলেন, বর্তমান ভরা মৌসুমেও বাজারে ইলিশ তেমন আসছে না। যে সামান্য ইলিশ আসছে, তার দামও বেশ চড়া। ইলিশ কিনতে আসা ক্রেতাদের বেশির ভাগ ছোট সাইজের জাটকা কিনছেন।

তবে কিছু মানুষ বড় ইলিশ কিনছেন। তবে এ সংখ্যা কম। তিনি বলেন, ১০/১২ বছর আগেও ভরা বর্ষায় ইলিশের দাম কমে যেত। তখন সবশ্রেণির মানুষ ইলিশ কিনত। এখন বছর জুড়েই ইলিশের দাম চড়া থাকে। তাই নিম্ন ও মধ্যরা ইলিশ কিনছেন না।

ইলিশ কিনতে আসা অনিরুদ্ধ বলেন, এক মাস ধরে ভাবছি, দাম একটু কমলে ইলিশ কিনব। কিন্তু দাম তো কমেনি, বরং বাড়ছেই। তাই কেনা হয়নি। বৃহস্পতিবার শুনলাম টুকরো ইলিশ বিক্রি হচ্ছে। শুক্রবার এসে দেখি গোটা ইলিশের চেয়ে টুকরো ইলিশের দাম কেজিতে অন্তত ৪০০-৫০০ টাকা বেশি। এক পোয়া (২৫০ গ্রাম) ইলিশ ৩০০- ৫০০ টাকার কমে পাওয়া যাচ্ছে না। সেখানেও আছে নানা কারসাজি। তাই ইলিশ কেনার চিন্তা আপাতত বাদ।

ওটাকে ‘দুদু’ বলে, ‘ডুডু’ না : স্বস্তিকা মুখার্জি

ইতিহাস ও নদী গবেষক মাহাবুব সিদ্দিকী বলেন, ১০-১২ বছর আগেও বর্ষায় ধনী-গরিব প্রায় সবাই ইলিশ খেত। তখন রাজশাহীর পদ্মায়ও বর্ষায় ইলিশ ধরা পড়ত। এখন পদ্মায় ইলিশ ধরা পড়ে না, মাঝে মধ্যে দুই-একটা জাটকা ধরা পড়ে বলে শুনি। গরিব মানুষেরাও ইলিশ বিনতে পারে না। তাই ইলিশ এখন ধনীদের তরকারি।

fXinmwalink@tg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

August 14, 2026
ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

July 30, 2026
ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

July 30, 2026

Latest News

ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

অন্তঃসত্ত্বা

দীর্ঘদিন ছিলেন কারাগারে, বাড়ি ফিরে জানলেন স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা

Manikganj Pic

মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান, তিন প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ

Chapai

এসি বাসে ১৬ কেজি গাঁজা নিয়ে ফিরছিলেন শ্বশুর-জামাই-মেয়ে

ডিএনএ পরীক্ষা

তনু হত্যা মামলা: আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার অনুমতি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa